09/04/2026
⚠️ শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের এই তিন ধরনের শিষ্য প্রতিনিয়ত অপরাধ করে চলেছেন❗ আপনিও এই একি ভুল করছেন না তো❓
📖 কোন তিন ধরনের শিষ্য আছে !
🔸 এক ধরনের শিষ্য হচ্ছে গুরুসেবী 🙏
🔸 দ্বিতীয় ধরনের শিষ্য হলো গুরুভোগী 😶
🔸 আর তৃতীয় ধরনের শিষ্য হলো গুরুত্যাগী ⚠️
🚫১.গুরুত্যাগী হচ্ছে এরকম যে, যতদিন গুরু এই মর্ত্যলোকে থাকবেন ততদিন সে যেখানে যাবে কেবল গুরুগিরি করে বেড়াবে।
👉 অর্থাৎ নিজে গুরু নয়, সে বলে বেড়াবে যে আমি অমুক গুরুদের শিষ্য।
😌 তারা গুরুকে কেবল বাহ্যিকভাবে প্রকাশ করতে পারলেই তারা খুশি।
👕 আমরা অনেক সময় দেখি গুরুদের নামে টি-শার্ট, টুপি, বা বিভিন্ন কিছুতেই গুরুদের চিহ্ন ব্যবহার করা।
📱 এমনকি অনেক ইন্টারনেটে বিভিন্ন সোশাল মিডিয়ায় নিজের নামের পাশে গুরুর নাম লাগিয়ে দেয়।
⚠️ অর্থাৎ গুরু হলেন আমার একটা ব্র্যান্ড।
🤔 আমার নামের সাথে গুরুদের নাম যুক্ত করার যৌক্তিকতা কী তা আমার ক্ষুদ্র জ্ঞানবুদ্ধির অতীত বলে মনে হয়।
💸 এই সমস্ত লোকেরা গুরুদের জীবদ্দশায় গুরুর নাম বিক্রি করে খায়।
😔 আর গুরুদের অপ্রকটে হলে তারা বলে,
👉 “আমার গুরুদেব চলে গেলেন, তাই আমি এখন এসব ছেড়ে দেব।”
👉 “আমার কোন গাইড নেই তাই আমিও ছাড়া গরুর মতো।”
📜 শ্রীশ্রীমৎ গৌর গোবিন্দ মহারাজ বলেছেন,
👉 এই সমস্ত মূর্খদের জন্য গুরুদেব চিরকালই মৃত।
🚫 তারা কোনদিনই প্রকৃত গুরুদেবের প্রতি কোন কর্ম করেনি।
😶 ২.দ্বিতীয় শ্রেণীর শিষ্য হচ্ছে গুরুভোগী
👀 এই গুরুভোগীরা গুরু যতদিন থাকবেন, গুরুর কাছে কাছে থাকবে,
📸 যেখানে গুরুদেব যাবেন তার পাশে পাশে থাকবে যাতে ক্যামেরার ফোকাসে আসা যায়।
🏃♂️ গুরুদেবের পিছনে পিছনে ছুটবে এবং এটা বোঝাবে যে,
👉 “আমি গুরুদেবের খুব অনুগত।”
⚠️ আর গুরু অপ্রকটে হলে সে বলবে—
👉 “এখন তো আর গুরুদেব নেই তাই আমিই এখন গুরু।”
🧒৩.প্রথম শ্রেণীর শিষ্য হচ্ছেন গুরুসেবী
✨ অর্থাৎ শুধু গুরুদেবের পিছনে পিছনে ঘোরা,
✈️ গুরুদেবের সাথে বিভিন্ন দেশে চলে যাওয়া,
📷 তার সাথে বিভিন্ন ছবিতে থাকা—এমন নয়।
📖 গুরুসেবী হওয়ার অর্থ হচ্ছে—
👉 গুরুদেবের বাণী পালন করা
👉গুরুর আদেশ পালন করা
🛕 যদি তার গুরুদেবের সাথে কোন সেবা থাকে তাহলে সেটি ভিন্ন বিষয়, তখন তাকে অবশ্যই গুরুদেবের সাথে থাকতে হবে।
🚫 কিন্তু অযথা মশা মাছির মতো আশেপাশে ভনভন করার জন্য গুরুদেবের পাশে থাকা নয়।
🌸 প্রকৃত গুরুসেবী হচ্ছে—গুরুদেব আমার কাছে যা যা চান সেটি সম্পাদন করার নামই হচ্ছে গুরুসেবা 🙏
🖊️ শ্রীপাদ মনি গোপাল দাস প্রভু :
📅 ১৫ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ
📍 শ্রী ধাম মায়াপুর 🩵