Baitun Nazat Zame Mosque বাইতুন নাজাত জামে মসজিদ

  • Home
  • Baitun Nazat Zame Mosque বাইতুন নাজাত জামে মসজিদ

Baitun Nazat Zame Mosque  বাইতুন নাজাত জামে মসজিদ সকল সুবিধা সম্পন্ন সুন্দর মনোরম পরিব?

11/01/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত সুধী,
আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে,
আমাদের শ্রদ্ধেয় হুজুর কিবলা জহুরীয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদিসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল, আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহঃ এঁর অক্লান্ত পরিশ্রম ও আধ্যাত্মিক সাধনার হেদায়েতের মারকায ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর ২২ তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল ২০২৬ আগামী ০৬ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

তারিখঃ
🔹০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার
সকাল পর্যন্ত তা’লীমি মাহফিল।

🔹০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার বাদ মাগরিব হতে ওয়াজ ও ঈছালে ছাওয়াব মাহফিল।

স্থানঃ “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

-আরোজগুজারে-
শাহ্ সূফী আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলে ইলাহী
পীর কিবলা,
জহুরীয়া দরবার শরীফ
ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহ...
26/01/2025

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

আসসালামুআলাইকুম। আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জ...
20/01/2025

আসসালামুআলাইকুম।
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।
07/01/2024

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।

‘‘বিসমিল্লাহীর রাহমানির রাহীম’’সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারী ২০২৩ ইসায়ী, রোজ মঙ্গল, ...
08/01/2023

‘‘বিসমিল্লাহীর রাহমানির রাহীম’’
সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারী ২০২৩ ইসায়ী, রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে ফুরফুরা শরীফের খলিফা, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদিসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী, জাহেরী ও বাতেনী ইলমের আলোকবর্ত্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শিরক ও বিদআতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ভূতপূর্ব অধ্যাপক- পদার্থ বিদ্যা ও প্রাক্তন অধ্যক্ষ- সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, প্রাক্তন অধ্যক্ষ- কলাতিয়া ডিগ্রী কলেজ, ওলীয়ে কামেল হযরত মাওলানা আলহাজ্ব অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লা আলাইহি- এঁর ১৯তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ইছালে ছাওয়াব মাহ্ফিল- এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ফাতেহা শরীফ, হামদ, নাত, কোরআনখানি, জিকির- আজকার, তা’লীম, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহ্ফিলে প্রধান মেহমান ও প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থেকে দোয়া মুনাজাত পরিচালনা করবেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন- আলহাজ্ব ড.মুফতী হযরত মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী, গভর্নর- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ; অধ্যক্ষ- ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা; খতিব- আমিনবাগ জামে মসজিদ, শান্তিনগর, ঢাকা। মাহফিলে তা’লীম-তরবিয়াত প্রদান ও ওয়াজ করবেন জহুরীয়া দরবার শরীফের বরেণ্য ওলামায়ে কিরামগণ।

মাহ্ফিলে তা’লীম- তরবিয়ত প্রদান করবেন দরবার শরীফের খোলাফাবৃন্দ।

মাহ্ফিলে সভাপতিত্ব করবেন পীরে ত্বরিকত শাহ্ সূফী আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলে ইলাহী, খলিফা- পীর ছাহেব কেবলা উত্তর বাহেরচর; প্রাক্তন অধ্যাপক- সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ও অধ্যক্ষ- ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ; সভাপতি- আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স; এডুকেশন এডভাইজার- ইউনাইটেড ট্রাস্ট।

উক্ত মাহ্ফিলে উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।


আরজগুজার
মুহেব্বীনে হযরত মাওলানা আলহাজ্ব অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী (রহঃ) এঁর পক্ষে-
মাহ্ফিল ইন্তেজামিয়া কমিটি

28/09/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উপলক্ষে ঐতিহ্য বাহী জহুরীয়া দরবার শরীফের উদ্দোগে শুরু হয়েছে ১২ দিন ব্যাপী খতমে কুরআন, খতমে খাজিগান, ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিল এবং ইসলামিক রেলী।
উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।
✨ অনষ্ঠান সূচীঃ
————————
✨১ রবিউলআউয়াল হতে ১২ রবিউলআউয়াল
———————————————————
পহেলা রবিউলআউয়াল হতে ১২ রবিউলআউয়াল- প্রতি দিন বাদ ফজর ও বাদ আসর ছাওয়াব রেছানী, মিলাদ ও দোয়া মাহফিল।
✨১১ রবিউলআউয়াল
——————————
সকাল ০৯ টাঃ খতমে কুরআন
বাদ আসরঃ খতমে খাজিগান, মিলাদ, দোয়া
বাদ মাগরিবঃ ছাওয়াব রেছানী, জিকির তা’লিম
বাদ ইশাঃ রাসূল ‎ﷺ এঁর জীবনে বিভিন্ন দিক নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা
রাত ১১ টাঃ মিলাদ ও দোয়া, তোবারক বিতরণ।

✨১২ রবিউলআউয়াল
——————————
বাদ ফজরঃ ছাওয়াব রেছানী, জিকির তা’লিম, মিলাদ ও দোয়া
সকাল ৭ টাঃ দরবার শরীফ প্রাঙ্গণ হতে ইসলামিক রেলী শুরু
সকাল ১১ টাঃ সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও তোবারক বিতরণ।এবং বিশ্ব মুসলিম, দেশ ও জাতির সমৃদ্ধি কল্যানকামনা, আল্লাহ্ ও রাসূলে পাক ﷺ এঁর মহব্বত হাসিলের জন্য দোয়া-মুনাজাত।

26/09/2022

০৯ অক্টোবর, রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ

বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ হিসাবে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ পালিত হবে।

এই পরিপ্রেক্ষিতে আগামী ৯ অক্টোবর রোববার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মুনিম হাসান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্ষিক ইফতার মাহ্ফিলআসসালামুআলাইকুম, আগামী ২৮ রমজান, ১৪৪৩ ঈসায়ী, ৩০ এপ্রিল ২০২১, রোজ শনিবার দিনব্যপী খতমে কোরান, খতমে খ...
26/04/2022

বার্ষিক ইফতার মাহ্ফিল
আসসালামুআলাইকুম, আগামী ২৮ রমজান, ১৪৪৩ ঈসায়ী, ৩০ এপ্রিল ২০২১, রোজ শনিবার দিনব্যপী খতমে কোরান, খতমে খাজেগান, ছাওয়াব রেছানী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থানঃ বাইতুন নাজাত জামে মসজিদ, জহুরীয়া দরবার শরীফ, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জে ঢাকা।
দরবারের ভক্ত-মুরিদ, আশেকিন-জাকেরীন-শাকেরীন, মুহিব্বীন, খোলাফাগণ সহ সকলকে মাহ্ফিলে উপস্থিতি হয়ে আল্লাহ্ ও রাসূলে পাক ‎ﷺ এঁর মুহাব্বত হাসিল করার জন্য অনুরোধ করছি। মা' আসসালাম

Address

Uttar Baherchar, Taranagar, Keranigong, Dhaka

1312

Alerts

Be the first to know and let us send you an email when Baitun Nazat Zame Mosque বাইতুন নাজাত জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share