Al Madina TV USA

Al Madina TV USA কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা বিশ্বব্যাপী বাঙালিদের কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।

আল মদিনা টিভি ইউএসএ (Al Madina TV USA) মিশিগান, আমেরিকা ভিত্তিক একটি অরাজনৈতিক ও অলাভজনক ইসলামিক মিডিয়া প্ল্যাটফর্ম। ক্বারী ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তত্ত্বাবধানে আমরা বিশুদ্ধ তিলাওয়াত, মাসআলা-মাসায়েল এবং সমসাময়িক বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রচার করে থাকি। আমাদের লক্ষ্য একটি আদর্শ ও মানবিক সমাজ গঠন।

09/06/2026
08/28/2026
08/12/2026

🎓 দারুল উলূম মিশিগানের ১২তম বার্ষিক গ্র্যাজুয়েশন সেরিমনি সফলভাবে সম্পন্ন! 🌟
দ্বীনি শিক্ষা, সংস্কৃতি ও আনন্দের এক অপূর্ব মেলবন্ধন। 📖✨

08/09/2026

দ্বীনিয়াত বেসিক কোর্স (কায়দা) গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন

দ্বীনিয়াত বেসিক কোর্স (কায়দা) গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্নআলহামদুলিল্লাহ, দারুল উলুম মিশিগানের আফটার স্কুল মাক...
08/06/2026

দ্বীনিয়াত বেসিক কোর্স (কায়দা) গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন

আলহামদুলিল্লাহ, দারুল উলুম মিশিগানের আফটার স্কুল মাকতাবে দ্বীনিয়াত বেসিক কোর্স (কায়দা) গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কায়দা বিভাগের ১৬ জন ছাত্র-ছাত্রী সফলভাবে কায়দা শিক্ষা সম্পন্ন করে প্রাথমিক কুরআন শিক্ষা ক্লাসে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মাদ সালমান। স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ তাজ উদ্দীন। তিনি শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং দ্বীনি শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন সনদ ও স্মারক তুলে দেন মুহতামিম মাওলানা মুহাম্মাদ তাজ উদ্দীন। এছাড়াও প্রাথমিক কুরআন শিক্ষার শুভসূচনা উপলক্ষে শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফ ও উপহার প্রদান করেন ক্লাস শিক্ষক হাফিজ মাওলানা তুফায়েল আহমদ।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন কুরআন শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা হয়—তিনি যেন তাদের সহীহ ও শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা অর্জনের তাওফীক দান করেন এবং দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন।

দারুল উলুম মিশিগান কর্তৃপক্ষ সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে।

মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া—তিনি যেন এই শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত জীবন দান করেন এবং তাদের ইলম, আমল ও আখলাকে বরকত দান করেন। আমীন।

দারুল উলুম মিশিগান



PRESS RELEASE

Deeniyat Basic Course (Qaida) Graduation Program Successfully Completed

Alhamdulillah, the Deeniyat Basic Course (Qaida) Graduation Program of the After-School Maktab at Darul Uloom Michigan was successfully completed in a joyful and celebratory atmosphere.

During the program, 16 students from the Qaida class successfully completed their Qaida education and proudly advanced to the beginner-level Qur’an class.

The program was conducted by Maulana Muhammad Salman. The welcome address was delivered by the principal of the madrasa, Maulana Muhammad Taj Uddin. He congratulated the students on this important achievement and emphasized the importance of continuing their Islamic education. He also highly appreciated the sincere support of the parents and the tireless efforts of the teachers behind the students’ success.

Graduation certificates and commemorative gifts were presented to the students by Maulana Muhammad Taj Uddin. To mark the beginning of their Qur’an-learning journey, the class teacher, Hafiz Maulana Tufayel Ahmad, also presented each student with a copy of the Holy Qur’an and a special gift.

In the concluding session, a special du‘a was offered for the new Qur’an students. Prayers were made to Almighty Allah to grant them the ability to learn the Holy Qur’an with correct and proper recitation and to accept them for the service of Islam.

The administration of Darul Uloom Michigan extends its heartfelt congratulations and mubarakbad to all the students, parents, teachers, and well-wishers.

We pray to Almighty Allah to illuminate the lives of these students with the light of the Qur’an and to bless their knowledge, deeds, and character. Ameen.

Address

30507 Austin Drive
Warren, MI
48092

Alerts

Be the first to know and let us send you an email when Al Madina TV USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share