শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা

  • Home
  • United States
  • New York, NY
  • শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা

শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা, Religious Center, New York, NY.

মতুয়ার স্বর্গধামে উড়াতে নিশান।শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন।।লিখিত বার্তা দিল স্মারক লিপিতে।ত্রিশূল নয় নিশান মতুয়া বিধ...
03/28/2026

মতুয়ার স্বর্গধামে উড়াতে নিশান।
শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন।।
লিখিত বার্তা দিল স্মারক লিপিতে।
ত্রিশূল নয় নিশান মতুয়া বিধিতে।।
মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ।
কলমী বিদ্বজ্জনের দৃপ্ত সমাবেশ।।
স্মারক লিপিতে তারা দিল অভিমত।
নিশান উড়ুক ধামে করে পতপত।।
বিশ্ব মতুয়া পরিষদ, বাংলাদেশ ।
আদর্শিক ধারা যারা মেনে চলে বেশ।
স্মারকলিপি প্রদান করে গিয়ে ধামে।
নিশান উড়ুক আর ত্রিশূল যেন নামে।।
এই মতামত জানায় মানববন্ধনে।
সরাসরি গিয়ে দলবদ্ধ সভ্যগণে।।
সে পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ মন্দির।
ঢাকা অবস্থিত তারাও সিদ্ধান্তে স্থির।।
শ্রীধামে মন্দির চূড়া সাজুক নিশানে।
স্মারক লিপিতে লিখে স্পষ্ট বয়াণে।।
শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ।
সমাজের হিত তরে করে বহু কাজ।
লিখিত পত্রে তারা প্রতিবাদ জানায়।
যেন নিশান ওড়ে ও ত্রিশূল নামায়।।
মতুয়ার গর্ব নিউইয়র্ক মন্দির।
তাদের লিখিত মতামত স্পষ্ট স্থির।।
মন্দিরে চূড়ায় শুধু নিশান উড়ুক।
সেটি হেরে মতুয়ার সবে পাবে সুখ।
'ইন্টারন্যাশনাল' শব্দ অগ্রে যোজন
শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন।।
সে সংগঠনের সভাপতি সম্পাদক।
স্পষ্ট বার্তায় বলেন নিশানই হোক।।
শ্রীশ্রীহরিলীলামৃত স্কুল দেড় শত।
শিশুমনে মতুয়ার বীজ বুনে কত।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালকগণ।
শর্তহীনভাবে চায় নিশান উড্ডয়ন।।
বাংলাদেশ মতুয়া সম্প্রদায়ের পক্ষে।
লিখিত বার্তা পাঠায় নিশানের লক্ষ্যে।।
আমেরিকা প্রবাসীরা করেছে গঠন।
হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন।
'ইন্টারন্যাশনাল' শব্দ মাঝে যার রয়।
লিখিত দাবীতে বলে নিশান নিশ্চয়।।
হরিধ্বনি পত্রিকা গোষ্ঠীর সমর্থন।
চূড়ায় নিশান হবে ত্রিশূল বর্জন।।
জাগরণ পত্রিকা পরিবারের দাবী।
ত্রিশূল নয় নিশান মতুয়ার চাবি।।
ভারতের সে মতুয়া সাহিত্য সংসদ।
নিশান ওড়াতে ধামে দেয় অভিমত।।
মন্দির পুনঃর্নির্মাণ কমিটিতে যারা।
সভ্য পাঁচশোরও অধিক হবে তারা।।
নিরানব্বই ভাগ তার নিশানের পক্ষে।
বিরোধিতা তবু কার জানিনা অলক্ষ্যে।।
শ্রীশ্রীগুরুচাঁদ মন্দির যাহা শ্রীধামে।
নির্মিত ভক্তগণের অর্থে শ্রমে ঘামে।।
সেই স্থাপনাটি হবে কেন বিতর্কিত।
ওড়াকান্দী মতুয়ার স্বর্গ অনুমিত।।
সেই স্বর্গের মর্যাদা অক্ষুণ্ন রাখিতে।
আপোষহীন মতুয়ারা অকুণ্ঠ চিতে।।
শ্রীধামের পূন্যমাটি ইঞ্চি ইঞ্চি যার।
প্রতি মতুয়ার আছে পূর্ণ অধিকার।।
সেই অধিকার যদি খর্ব কারো হয়।
বুকের রক্ত ঢেলে তা করে নিবে জয়।।
সিংহশাবক মতুয়া বীর্যবান সবে।
হরি-গুরুচাঁদ পদে শুধু নত হবে।।
হরিশক্তি সিংহবীর্যে জন্ম ভবে যার।
রক্তচক্ষু তুচ্ছ করে পেতে অধিকার।।

অমিতাভ মল্লিক অমি
২৮ মার্চ,২৬

03/22/2026
03/22/2026
মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সিদ্ধান্ত মোতাবেক 'ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলনে' এ সংগঠন এবার 'মতুয়া সাহিত্যি...
07/08/2023

মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সিদ্ধান্ত মোতাবেক 'ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলনে' এ সংগঠন এবার 'মতুয়া সাহিত্যিক সনদ' দিতে যাচ্ছে দেশের সকল মতুয়া সাহিত্যিকদের। সেখানে আমরা জানতে পেরেছি, মতুয়া সাহিত্যিক সনদ যারা পেতে যাচ্ছেন, আয়োজকদের বিশেষ বিশেষ কয়েকজনের সুপারিশে তাদের মধ্যে রয়েছেন নড়াইলে মতুয়াদের বিভ্রান্ত করতে 'বুদ্ধ হরিগুরুচাঁদ আম্বেদকর সঙ্ঘ' নামের সংগঠন গড়ার প্রধান দুই প্রকাশ্য নায়ক, ওই সংগঠনের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিকাশ রঞ্জন আসবা( এর মূল পিতৃপ্রদত্ত নাম বিকাশ রঞ্জন রায়) ও রমেশ চণ্ডাল অসুর( মূল পিতৃপ্রদত্ত নাম রমেশ চন্দ্র অধিকারী, শ্রীশ্রী গুরুচাঁদের সুবিখ্যাত চণ্ডালত্ব মোচন আন্দোলনের সফলতাকে ইনি উপহাস করতে নিজ নামেই 'চণ্ডাল' লাগিয়েছেন।)

আমরা স্পষ্ট করতে চাই, এই দুই ব্যক্তি শ্রীশ্রী গুরুচাঁদ অনুমোদিত শ্রীশ্রীহরিলীলামৃতকে মানেন না। তারা প্রকাশ্যে সভা, সেমিনারে, ব্যক্তিগত আলাপে বলেন, "শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুরের লীলা বা অলৌকিকতার নামে এখানে মিথ্যা গালগল্প লেখা হয়েছে। শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর কখনোই মৃত মানুষের জীবন দান, মৃত গরুর জীবন দানের মত আজগুবি লীলা করেননি; এ গ্রন্থে উল্লেখিত হরিচাঁদের বিভিন্ন রূপধারণের কাহিনীও মিথ্যা বানোয়াট। ঠাকুরের যেসব ভক্তদের অলৌকিক কাহিনী এ গ্রন্থে আছে তাও বানোয়াট। এগুলো বাদ দিয়ে নতুন করে শ্রীশ্রীহরিলীলামৃত আবার লিখতে হবে।" এছাড়া তারা আরো বলেন," বৌদ্ধবাদ ও মতুয়াবাদে কোনই পার্থক্য নেই; বৌদ্ধ ধর্মই মূলত আমাদের স্বধর্ম "।
তাদের এই বিভ্রান্তিকর বক্তব্যের পক্ষে বাংলাদেশে তারা বেশ কিছু অনুসারীও ইতিমধ্যে নানা প্রলোভন দেখিয়ে তৈরী করতে পেরেছেন। মতুয়া সমাজে এদের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা সকলকে এদের বিষয়টি অনুধাবন করতে উল্লেখ করতে চাই, এদের এক একান্ত অনুসারী মৃদুল কান্তি বিশ্বাস নামের যুবক এর আগে 'শ্রীশ্রীহরিগুরুচাঁদ মতুয়া মিশন' প্রদত্ত ' মতুয়ারত্ন' পদক নকল করে নিজের নামে করেছে। সে নানাজনের কাছে মেসেঞ্জারে এটি প্রদর্শন করছে। এমন কি নানা মিডিয়ায়ও এটি ফলাও করে প্রচার করছে। কেউ তাকে মতুয়া বিরোধী বললেই সে এটি দেখায়।

এহেন মতাদর্শী ব্যক্তিদের এবার 'মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ' এর ন্যায় সর্ব মতুয়াজন স্বীকৃত আদর্শিক সংগঠন 'ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩' এর মত একটি বৃহৎ প্লাটফর্মে এনে ' মতুয়া সাহিত্যিক সনদ' দিলে তা সংগঠনের নীতি আদর্শকে জনমনে চরমভাবে প্রশ্নবিদ্ধ করবে ও এই প্রাপ্তি ওই বিপদগামী ব্যক্তিদেরকে সমাজে আরো বিপদগামী দুর্ধর্ষ হয়ে উঠতে সহায়তা করবে।

আমরা মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশকে অনুরোধ জানাবো, অবিলম্বে ওই বিতর্কিত ব্যক্তিদের নাম সংগঠন থেকে বিযুক্ত করা হোক ও তাদের 'মতুয়া সাহিত্যিক সনদ' প্রদানের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত বাতিল করা হোক।

বিষয়টি খতিয়ে দেখার জন্য মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ- এর শীর্ষ নেতৃবৃন্দ ও ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন- এর নেতৃস্থানীয় আয়োজকমণ্ডলীকে স্বনির্বন্ধ আহ্বান জানাচ্ছি। জয় হরিচাঁদ।

( এই পোস্টটি কপি করে সকলকে নিজ নিজ আইডিতে পোস্ট করার অনুরোধ জানাচ্ছি।)

07/05/2023

4th July প্যারেড অন্তিম পর্ব

07/05/2023

আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে মতুয়াদের প্যারেড ও মাতাম। জয় হরিবল

জয় হরিচাঁদ, জয় হরিবোল ,সুধী,        বিশ্বের সকল মতুয়া সাধু গোঁসাই পাগোল সহ সকল জ্ঞানী গুনি বিদ্যান ব্যক্তি গনের সদয় দৃষ্...
04/22/2023

জয় হরিচাঁদ, জয় হরিবোল ,
সুধী,
বিশ্বের সকল মতুয়া সাধু গোঁসাই পাগোল সহ সকল জ্ঞানী গুনি বিদ্যান ব্যক্তি গনের সদয় দৃষ্টি আকর্ষন করছি, আপনারা দেখুন আপনাদের স্বাদের তথা নিউ ইয়র্কের শ্রী শ্রী হরিমন্দির বাস্তব দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন ঐ কুখ্যাত সমীর সরকার তার কুচক্রান্তকারী কি চক্রান্ত করছে তা আপনারা স্বচক্ষে দেখুন । এই সমীর সরকার ও নীহার সরকার গোপন ভাগ বাটোয়ার আপোষে এই হরিমন্দির যাতে হস্তান্তর না করতে হয় তার সুদুর চক্রান্ত ও পরিকল্পনা করে চলছে যা সত্যিই ভাবতে অবাক লাগছে । আপনারা জানেন গত ২০ শে এপ্রিল ২০২৩ রোজ বৃহস্পতিবার হরিমন্দির তথা হরিচাঁদ - গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনক্ এর দ্বিবার্ষিক সংগঠনের রিনুয়ালের শেষ দিন ছিল । এই দিনে সংগঠনের বর্তমান বৈধ কমিটির ( আদালতের রায় প্রাপ্ত ) সভাপতি / সাধারন সম্পাদক শ্রী অনকুল অধিকারী ও শ্রী অরবিন্দ বিশ্বাস ( গোবিন্দ ) এই তারিখে সন্ধ্যা ৭: ৩০ ঘটিকায় বোর্ড অপ ডাইরেক্টরস এর মিটিং করেন, পক্ষান্তরে ঐ কুচক্রী সমীর সরকার গং ঐ একই দিনে একই সময় কোর্টে রায়ের পরাজিত পক্ষদের দিয়া আর একটি কাউন্টার মিটিং কল করান, যা সম্পুর্ন আইনত দন্ডনীয় অপরাধের সামিল বলে মনে করি । দুই পক্ষ দুই স্থানে মিটিং করেছে ঐ একই দিন । বৈধ কমিটি কোনই সংযোজন / বিয়োজন না করে আগামী দুই বৎসরের জন্য ৩১ জন বোর্ড মেম্বরের মধ্যে ১৯ জন স্বশরীরে ও ২ দুইজন ফোনের মাধ্যমে মোট ২১ জন একমত পোষন করে বৈধ কমিটি আগামী দুই বৎসরের জন্য সংগঠন নবায়ন করেছেন, পক্ষান্তরে কুচক্রী সমীর সরকার গং ৯ জন আর একজন সাধারন সভ্য নীহার সকার মোট ১০ জন মিলে ঐ দিন মিটিং করে যা আইনত অবৈধ, এবং তারা কোন মতেই আদালতের রায় ভায়োলেশন করে কোন প্রকারের মিটিং করতে পারে না, আর যদি করে তাতে সংগঠনের মোট বোর্ড মেম্বরের সংখ্যা গরিষ্ঠ হতে হয় আইনত যা তাদের ছিল না তবুও তারা মিটিং করে একটি অবৈধ কমিটি ও করে । এখন কমিটি করেও তারা ক্ষান্ত হন নাই , দেখুন কিভাবে কোর্টের আদেশ মত বৈধ কমিটি কি অনৈতিক ও অবৈধ চাপ সৃষ্টি করে চলছে, যা একজন সাধারন মানুষ হিসাবে মানতে বা সহ্য করতে নারাজ । আমি এই অবৈধ কমিটির এই অবৈধ কার্যকলাপের তীব্র নিন্দা সহ ক্ষোভ প্রকাশ করছি, সাথে সাথে সারা বিশ্বের সকল মতুয়া ভাই বোনদের নিকট এই অপকর্মের বিরুদ্ধে সকলেই সোচ্ছার হয়ে তীব্র প্রতিবাদের ঝড় তোলার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি । আমরা এক কথায় বলতে পারি এই অবৈধ্য কমিটিকে ধীক্কার জানাই, এবং এই অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাই । সাথে সাথে এই অবৈধ কমিটির আমেরিকার আইন অনুযায়ী কঠিন শাস্তি চাই প্রশাসন সহ আইন প্রয়োগকারী আদালতের নিকট ।
আর আমরা সবাই জানি কেন এগুলোঘটছে, কারন এই সমীর সরকার ও নীহার সরকারের উদ্দেশ্য ভীষন খারাপ ।তাই আসুন আমরা সবাই এই কুখ্যাত পদলোভী নীহার সরকারের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আপনারই আপনাদের হরিমন্দির রক্ষা করুন, এই কুখ্যাত নীহার সরকারের একটাই সমস্যা তা হলো এখন যদি সমীর সরকার এই হরিমন্দিরটা সংগঠনের নামে হস্তান্তর করেন তবে নীহার সরকারকেও তার নিজস্ব সংগঠন সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের শ্মশান কালি মন্দিরটাও জরুরী ভিত্তিতে সংগঠনের নামে হস্তান্তর করতে হবে এটাই একমাত্র কারন হিসাবে দাড়িয়েছে । এখন আপনারা বিবেচনা করুন আমাদের সাধারন ভক্তদের কি করা উচিত ।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক বিশ্বের সকল হরিভক্তের । হরিবোল, হরিবোল, জয় হরিবোল ॥🙏🙏🙏

সাধক কবি পাগল বিজয় সরকারের মুল্যবান ছবি ।🙏🙏🙏
04/11/2023

সাধক কবি পাগল বিজয় সরকারের মুল্যবান ছবি ।🙏🙏🙏

Address

New York, NY
11377

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিশ্ব মতুয়া প্রচার তরঙ্গ, নিউ ইয়র্ক, আমেরিকা:

Share