10/07/2026
জীবন একটা ঋণ, কর্মের হিসাব'ই তার প্রতিশোধ! সময় নীরব, কিন্তু তার বিচার বড় নির্মম।
মানুষ যা করে, তার প্রতিটি কর্মই কোনো না কোনোভাবে ফিরে আসে-কখনো সময়ের ব্যবধানে, কখনো অপ্রত্যাশিত কোনো মোড়ে।
কারও চোখের জল, কারও নীরব কষ্ট কিংবা কারও ভেঙে যাওয়া বিশ্বাস-কিছুই এই জীবনের হিসাবের খাতা থেকে হারিয়ে যায় না।
তাই অন্যায় করে বিজয়ী হওয়ার অহংকার করো না; কারণ সময় সব দেখে, আর কর্ম কখনো তার পাওনা ভুলে যায় না।
শেষ পর্যন্ত মানুষ নিজের কর্মের কাছেই ঋণী থাকে, আর সেই ঋণের প্রতিশোধ একদিন না একদিন তাকে দিতেই হয়।