04/13/2024
POINTS TO PONDER
আরবের জনগন কি আরবি ভাষা কম বুঝে আমাদের চেয়ে ? তাহলে ঐ সমস্ত দেশে মাওলানা ও আল্লামা, নামের পূর্বে লিখেনা কেন ?
আপনি জানেন কি ? মাওলানা শব্দের অর্থ কি ? মাওলানা কাকে বলা যায় ??
মাওলানা কথাটির বাংলা অর্থ হল - "আমাদের প্রভু"। মাওলা + আনা = মাওলানা। মাওলা শব্দের অর্থ হলো খোদা আর আনা শব্দের অর্থ হলো আমাদের /আমি।
এই কথাটি সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে নয়টি স্থানে ব্যবহার করেছেন যার অর্থ- "আমাদের প্রভু" ।
দুনিয়ার কোন নবী , রাসূলগন তাঁদর নামের পূর্বে "মাওলানা" কথাটি ব্যবহার করেন নাই ।
যেমন - মাওলানা হযরত আদম (আঃ) , মাওলানা ইব্রাহীম (আঃ) , মাওলানা মূসা (আঃ) , মাওলানা ঈসা (আঃ) ,মাওলানা মুহাম্মদ (সাঃ) ।
এমনকি রাসূলের (সাঃ) কোন সাহাবী তাদের নামের পূর্বে এই কথাটি ব্যবহার করেন নাই । যেমন - মাওলানা হযরত আবু বকর , মাওলানা হযরত ওমর, মাওলানা হযরত ওসমান ইত্যাদি।
এছাড়াও হাদিস সংকলনকারীদের কেউ যেমন -
মাওলানা বোখারী , মাওলানা মুসলিম , মাওলানা তিরমিজি ।
আবার কোন মাযহাবের ইমামদের নামের পূর্বে যেমন -
মাওলানা হানাফী , মাওলানা শাফেয়ী , মাওলানা হাম্বলী , মাওলানা মালেকী নাই ।
বাংলার জমিনে সর্বপ্রথম যারা অক্লান্ত চেষ্টা ও সাধনার মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করলেন তাদের নামের পূর্বে যেমন -
হজরত শাহজালাল , হজরত শাহপরান , হজরত খান জাহান আলী তাদের নামের সাথেও মাওলানা উপাধিটি নাই ।
তাহলে কে বা কারা এই উপাধির প্রচলন করলেন যেকানে ‘মাওলানা" টাইটেলটা আল্লার কোন নবী , কোন রাসূল ব্যবহার করলেন না , কোন সাহাবী , কোন ইমাম , কোন অলি আউলিয়া ব্যবহার করলেন না ??
অপ্রিয় হলেও সত্যি ۔এই উপাধি দেয়া শুরু করেন খ্রিস্টান রা !!
সেই থেকে এই মাওলানা উপাধীটি বেবহার করে আসছেন বর্তমান জামানার মোল্লারা ।
তারা কি আমাদের প্রভু বা আমাদের খোদা ?
এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে ?
এবার দেখা যাক কোথা থেকে আমদানী হইল এই মাওলানা খেতাব ।
১৭৮২ সালে বৃটিশ শাসন আমলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কলিকাতা আলিয়া মাদ্রাসা । দুই কান খুলে আরও জেনে নিন যে , ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রিন্সিপাল থেকে শুরু করে ক্রমান্বয়ে ২৬ জন ১০০ বছর প্রিন্সিপাল ছিল খিষ্টান । এই প্রিন্সিপালবৃন্দ সকলেই খ্রীষ্ট ধর্মের লোক ছিলেন । কেউই মুসলিম ছিলেন না ।
অর্থাৎ ইসলাম ধর্মের সার্টিফিকেট দিচ্ছেন অন্য ধর্মের ব্যক্তিগন ! ওখান থেকে পাস করলে মোল্লাদের দেওয়া হয় "মাওলানা" খেতাব । পরবর্তীতে ১৮৩৭ সালে এদের শাসন আমলেই প্রতিষ্ঠিত হয় দেওবন্দ মাদ্রাসা ।
অন্য ধর্মালম্বী হয়ে তারা লক্ষ লক্ষ ডলার খরচ করেছে ইসলাম ধর্মের জন্য ? বাহ কি চমৎকার জনদরদী খ্রীষ্টানরা। ধর্ম শিখলাম খ্রীষ্টানদের কাছ থেকে আর আমরা হলাম মুসলিম ????
আসুন নিজে কোরআন পড়ে বাংলা অর্থ জানি,,হাদিস পড়ে বাংলা অর্থ জানি,, কাউকে ভাড়া করে দোয়া করার জন্য আনতে হবেনা। শিরক থেকে বাঁচুন।সময় থাকতে সত্য মিথ্যা যাচাই করি আর প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি ۔۔আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক ۔
আ-মিন
©️সংগৃহীত-
বিদ্রঃ সুইডেনে জাতীয় মসজিদের ইমাম সহ অনেকের সহিত সাক্ষাত হয়েছে ওনারা হাজী ও মাওলানা নামের পূর্বে লিখেননা।