10/10/2025
সুধী,
আগামী ১১ ই অক্টোবর ২০২৫, শনিবার, লং বীচ এ অবস্থিত ক্যালিফোর্নিয়া বোধি বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহতি এই দানানুষ্ঠানে মূল কঠিন চীবর, উপস্থিত সকল ভিক্ষুসংঘের প্রণামি সহ সমগ্র ধর্মীয় অনুষ্ঠানটির সদিচ্ছায় ব্যয়ভার বহন করার বিনীত দায়িত্ব নিয়েছেন ক্যালিফোর্নিয়া বোধি বিহারের সন্মানিত উপাসক বাবু দিলিপ বডুয়া, সহধর্মিণী প্রিয়াঙ্কা বড়ুয়া এ উনাদের একমাত্র পুত্র, বর্তমানে US Army Aviation Core এর সদস্য হয়ে দক্ষিন কোরিয়ায় অবস্থানরত প্রান্ত বড়ুয়া। এই দান ও সেবার অনুপ্রেরণায় নিজেকে আরও মানবিক করে তুলতে অনুষ্ঠানে সমাগত অতিথি বৃন্দের মধ্যাহ্নভোজের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন উপাসক বাবু প্রভাত বডুয়া, সহধর্মিণী রেশমি বড়ুয়া ও একমাত্র সন্তান পৃথ্বীরাজ বডুয়া॥
তাদের এই মহৎ উদ্যোগে প্রকাশ পেয়েছে আন্তরিকতা, শ্রদ্ধা ও মৈত্রীর এক উজ্জ্বল উদাহরণ।
পুণ্যময় এই আয়োজনে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সকল পূজনীয় ভিক্ষুসংঘ, ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ও সুধীজনদের প্রতি সবিনয়ে অনুরোধ আপনাদের সবান্ধব উপস্থিতি অনুষ্ঠানটিকে করবে মহিমান্বিত।
নিবেদক-
ক্যালিফোর্নিয়া বোধি বিহার দায়ক/দায়িকা বৃন্দ
লং বীচ, ক্যালিফোর্নিয়া।