10/14/2022
এক বুযর্গ (রাহমাতুল্লাহি তায়ালা আলাহি) বল্লেন,
আমি এক যুবককে জনবসতি এবং মানুষ হতে আলাদা হয়ে জঙ্গলে ইবাদতে নিয়োজিত দেখলাম। আমি সালাম করলাম তিনি উত্তর দিলেন। অতঃপর, আমি বললামঃ হে যুবক তুমি এমন জনশূন্য স্থানে রয়েছো এখানে তোমার না আছে বন্ধু না আছে সাহায্যকারী।সে যুবকটি বল্লেন,আমার রব (তাবারক তায়ালার) শপথ, আমার সাহায্যকারীও আছে এবং বন্ধুও আছে। আমি জিজ্ঞাসা করলাম, সেই সাহায্যকারী এবং বন্ধু কোথায়? তিনি উত্তর দিলেন, স্থায়ী ইলম ও হিকমত আমার সাথে আছে, স্থায়ী হেদায়েত আমার সাথে আছে, স্থায়ী নেয়ামত আমার ডানে রয়েছে, স্থায়ী মহত্ব আমার বামে রয়েছে। এ কথা শুনে আমি আরজ করলাম, আপনি কী আমাকে আপনার সংপর্শে থাকার অনুমতি দিবেন। তিনি উত্তর দিলেন, আপনার বন্ধুত্ব আমাকে ইবাদত থেকে উদাসীন করে দিবেন এবং আমি একথা পছন্দ করি না যে এবং পুর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত যমিনের রাজত্ব আমার জন্য যথেষ্ট। আমি প্রশ্ন করলাম, আপনার এমন স্থানে কি ভয় করে না। তিনি উত্তর দিলেন, যার হাবিব এবং বন্ধু আল্লাহ (তাবারক তায়ালা) তাঁর আবার ভয় কিসের? আমি বল্লাম, যখন আপনার ক্ষুদা লাগে তখন আপনি কি খান? তিনি উত্তর দিলেন, যখন তিনি মেহেরবাণী করে আপন দয়ায় মায়ের অন্ধকার পেটে আমাকে খাবার দিয়েছেন, এখন কী তিনি দিবেন না? আমার জন্য তাঁর নিকট নির্ধারিত রিজিক, এবং সে রিজিকের সময়ও লিপিবদ্ধ রয়েছে। আমি তাঁর আমার দোয়ার জন্য আবেদন করলাম এবং তিনি আমার জন্য এইভাবে দোয়া করেছেনঃ
আল্লাহ (তাবারক তায়ালা) আপনার দুই চোখকে আল্লাহর নাফরমানী থেকে রক্ষা করুক।
আপনার অন্তরকে স্বীয় নুরধারা পূর্ণ করে দিন।
আপনাকে আল্লাহ (তাবারক তায়ালা) ওই লোকদের থেকে দূরে রাখুক যারা তাঁর নাফরমানী এবং ইবাদত থেকে বিমূখ হয়ে রয়েছে।
তিনি চলে যাওয়ার জন্য দাঁড়ালেন আমি বললাম, আপনার সাথে আমার কবে আবার দেখা মিলবে? তিনি মুচকি হেঁসে বল্লেন, আপনার আমার সাথে আর দুনিয়াতে দেখা হবে না। তবে হে যখন কিয়ামতের দিন সকল মানুষ একসাথে হবে। যদি আপনি আমার সাথে মিলিত হতে চান আল্লাহ দিদারকারীদের মাঝে খোজ করবেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা কিভাবে অবগত হলেন? তিনি উত্তর দিলেন, আল্লাহর
তারই পক্ষ হতে, কেননা আমি স্বীয় চক্ষুকে হারামকিত বিষয় এবং স্বীয় নফসকে তাঁর মনের চাহিদা থেকে বিরত রেখে তাঁ ইবাদতের জন্য অন্ধকার রাতে একাকিত্ব অবলম্বন করেছি। এর বিনিময়ে তিনি আমাকে আপন দিদার করাবেন। ( সুবহান আল্লাহ)
তার পর যুবকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলো।