Way to Prophet Hazrat Muhammad ﷺ

Way to Prophet Hazrat Muhammad ﷺ صلله عليه وسلم

সময়ের সদ্ব্যবহার!১: সময় আল্লাহ তা‘আলার অনেক বড় একটি নেয়ামত। নেয়ামত মানে কী? আল্লাহ তা‘আলা আমার উপকারের জন্য যা কিছু সৃষ্...
07/13/2025

সময়ের সদ্ব্যবহার!

১: সময় আল্লাহ তা‘আলার অনেক বড় একটি নেয়ামত। নেয়ামত মানে কী? আল্লাহ তা‘আলা আমার উপকারের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, সবই নেয়ামত। নেয়ামত শব্দের অর্থ: অনুগ্রহ, দান।

২: পুরো কুরআন কারীমে নেয়ামত শব্দটি নানা আকৃতিতে প্রায় ১৪০বার ব্যবহৃত হয়েছে। সূরা ফাতিহার আয়াতটা আমরা সবাই জানি। নামাযের প্রতি রাকাতে আয়াতটা তেলাওয়াত করি,

صِرَ ٰ⁠طَ ٱلَّذِینَ أَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ

ইয়া আল্লাহ, আমাকে......

-এক মিনিটে আমি কী কী আমল করতে পারি?

*** আমরা সারাদিনে নানা ব্যস্ততায় ফরয নামায ছাড়া বাড়তি কোনও তেমন কোন সময় পাই না। অল্প সময়ে বেশি আমল করার কোনও সহজ পদ্ধতি আছে?

= অবশ্যই আছে। আমরা চাইলে, এক মিনিটেও অনেক বড় বড় আমল করে ফেলতে পারি। যেমন:

(১) এক মিনিটে আমরা মনে মনে সূরা ফাতিহা ৩ বার পড়ে ফেলতে পারি। একবার সূরা ফাতিহা পড়লে ৬০০ টিরও বেশি নেকি পাওয়া যায়। তিনবারে ১৮০০ এর বেশি নেকি অর্জন হয়ে যাবে, এবং সেটা এক মিনিটেই।

(২) এক মিনিটে আপনি সূরা ইখলাস মনে মনে ২০ বার পড়তে পারি। এই সূরা একবার পাঠ করলে কুরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এ হিশেবে ২০ বার সূরাতুল ইখলাস পাঠ করার অর্থ হলো:

= ৭ বার কুরআন খতম করার সমতুল্য। যদি এ সূরাটি প্রতিদিন এক মিনিটে ২০ বার করে পাঠ করি, মাসে ৬০০ বার পাঠ করা হবে, বছরে হবে ৭২০০ বার।

ফলাফল: ২৪০০ বার সম্পূর্ণ কুরআন কারীম পড়ার সমতুল্য।

(৩) এক মিনিটে আমি কুরআন কারীমের এক পৃষ্ঠা তিলওয়াত করতে পারি।

(৪) এক মিনিটে আমি কুরআন কারীমের ছোট একটি আয়াত মুখস্থ করতে পারি।

(৫) এক মিনিটে আমি নিম্নোক্ত দু‘আটা ২০ বার পড়তে পারি:

لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

= এই দু‘আ পড়লে, ইসমাঈল (আঃ) এর বংশের ৮ জন দাসকে মুক্ত করার সমান সওয়াব।

(৬) এক মিনিটে আমি

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه

এই দু‘আটা ১০০ বার পড়তে পারি। এই দোয়াটি ১০০ বার পড়লে, সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়; যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।

(৭) এক মিনিটে আমি

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ،

سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

= এ দুটি দু‘আ ৫০ বার পড়তে পারি। এ দুটি এমন বাক্য যা পড়তে খুব সহজ; আমলের পাল্লাতে অনেক ভারী হবে; রহমানের নিকটে অতি প্রিয়।

(৮) নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

-“সুব্হানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আক্বার পাঠ করা, যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে সে-সবকিছু থেকে আমার কাছে অধিক প্রিয়।” [মুসলিম শরীফ (২৬৯৫)]

= আমি চাইলে, এক মিনিটে বাক্যগুলো ১৮ বারের বেশি পড়তে পারি। এ বাক্যগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এগুলো সর্বোত্তম কথা এবং আমলের পাল্লাতে এগুলোর ওজন অনেক বেশি হবে।

(৯) আমি চাইলে

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

= এই দু‘আটা এক মিনিটে ৪০ বারের বেশি পড়তে পারি। এ বাক্যটির সওয়াব হবে, জান্নাতের জন্য সঞ্চিত এক অমূল্য রতœ; একই ভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজসমূহ আঞ্জাম দেয়ার ক্ষেত্রে এক মহৌষধ।

(১০) এক মিনিটে আমি চাইলে প্রায় ৫০ বার

لاَ إِلَهَ إِلاَّ الله

পড়তে পারি। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী। এটি কালিমায়ে তাইয়্যেবা (উত্তম বাণী) ও সুদৃঢ় বাক্য। যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য সে জান্নাতে প্রবেশ করবে।

(১১) এক মিনিটে আমি চাইলে

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَى نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

দোয়াটি ১৫ বারের বেশি পড়তে পারি। সাধারণ তাসবীহ ও যিকিরের চেয়ে এ বাক্যগুলো পাঠ করার সওয়াব অনেকগুণ বেশি।

(১২) এক মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইসতিগফার করতে পারি, অর্থাৎ (أَسْتَغْفِرُ اللَّهَ) পড়তে পারি। এর ফজিলত আপনার অজানা নয়। এটা ক্ষমাপ্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়। এটি সুখময় জীবন, শক্তি বৃদ্ধি, বিপদ-আপদ রোধ, সকল কাজ সহজীকরণ, বৃষ্টি বর্ষণ, সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম।

(১৩) এক মিনিটে আপনি সংক্ষেপে কিছু কথা বলতে পারি, যা দ্বারা আল্লাহ তা‘আলা হয়ত এমন কোনও কল্যাণের পথ খুলে দিবেন যা আমি ভাবতেও পারিনি।

(১৪) এক মিনিটে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ৫০ বার দরূদ পাঠ করতে পারি। শুধু “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” বাক্যটাই পড়তে পারি। এর প্রতিদানে আল্লাহ আমার ওপর ৫০০ বার সালাত (রহমত) পাঠাবেন। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ ১০ বার এর প্রতিদান দেন।

(১৫) এক মিনিটে আমার মন আল্লাহর কৃতজ্ঞতা, তাঁর ভালবাসা, তাঁর ভয়, তাঁর প্রতি আশা এবং তাঁর প্রেমে উদ্বেল হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আমি উবূদিয়্যাহ্ (আল্লাহর দাসত্ব)-এর স্তরসমূহ অতিক্রম করতে পারবো; হতে পারে সে সময় আমি হয়ত বিছানায় শুয়ে আছি, অথবা কোন পথ ধরে হেঁটে যাচ্ছি।

(১৬) এক মিনিটে আমি সহজবোধ্য উপকারী কোনো বইয়ের দুই পৃষ্ঠার বেশি পড়তে পারি।

(১৭) এক মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আমি ‘সিলাতুর রাহেম’ বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল পালন করতে পারি।

(১৮) এক মিনিটে আমি দুই হাত তুলে ব্যাপক অর্থবোধক দু‘আগুলো হতে পছন্দসই কোন দু‘আ করতে পারেন।

(১৯) এক মিনিটে আমি কয়েকজন ব্যক্তিকে সালাম দিতে পারি ও তাদের সাথে মুসাফাহা করতে পারি।

(২০) এক মিনিটে আমি কোন ব্যক্তিকে একটি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারি।

(২১) এক মিনিটে আমি একটি ভাল কাজের আদেশ করতে পারি।

(২২) এক মিনিটে আমি একজন ভাইকে নসিহত করতে পারি।

(২৩) এক মিনিটে আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে পারি।

(২৪) এক মিনিটে আমি পথ থেকে ক্ষতিকর কোন বস্তু অপসারণ করতে পারি।

(২৫) এই এক মিনিটের সদ্ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলোর সদ্ব্যবহার করার অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে।

ইমাম শাফেয়ী রাহিমাহুল্লাহ বলেন:

-“যখন ঘুমন্ত লোকেরা ঘুমিয়ে থাকে, তখন আমি আমার চোখের অশ্রু ফেলি এবং শ্রেষ্ঠ কবিতার একটি চরণ বারবার আওড়াতে থাকি।

= “কোন জ্ঞান অর্জন ছাড়া রাতগুলো কেটে যাবে এবং আমার জীবন থেকে হিসেব করা হবে- এটি কি সময়ের অপব্যয় নয়? ”

*** আমার ইখলাস (একনিষ্ঠতা) ও আল্লাহর নজরদারির অনুভূতির ভিত্তিতে আমার প্রতিদান বাড়বে, আমার নেকীর সংখ্যা বৃদ্ধি পাবে।

*** এই আমলগুলোর বেশিরভাগের ক্ষেত্রেই আমাকে তেমন কিছু করতে হবে না। এগুলোর জন্য আমার পবিত্রতার প্রয়োজন নেই, ক্লান্তি বা কায়িক শ্রম নেই। আমি এই আমলগুলো করতে পারি, যখন আমি পায়ে হেঁটে চলছিক, অথবা গাড়িতে চড়ে কোথাও যাচ্ছি অথবা শুয়ে আছি অথবা দাঁড়িয়ে আছি অথবা বসে আছি অথবা কারও জন্য অপেক্ষা করছ।

*** একইভাবে এ আমলগুলো সুখী হওয়ার উপকরণ, আত্মপ্রশান্তির মাধ্যম, চিন্তা ও দুঃশ্চিন্তা দূর করার উপায়। আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্টি অর্জন করার তাওফিক দান করুন। আমাদের নবীর প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।

-শায়েখ আতিক উল্লাহ হাফি.

Making Bangladesh proud 🇧🇩
11/01/2024

Making Bangladesh proud 🇧🇩

05/27/2023

সালাত শেষে এক ব্যক্তি দোয়া করলেন-

হে আমার রব! আপনার ক্ষুদ্র পৃথিবীতে আমাকে জায়গা দিতে পারলে আপনার বিশাল জান্নাতে কি আমার জন্য একটু জায়গা হবে না?

কি বিশালতা নিয়ে দোয়া, কি মিনতি! 🌸

© Sayeed Muhammad Yousuf

04/30/2023

কাফনের কাপড়ের চেয়ে শুভ্র,শুদ্ধ কোনো রঙ হয় না -
অথচ কাছের মানুষের পরনে যখন সেই কাফন ওঠে এরচেয়ে ভয়াবহ কোনো দৃশ্য হতে পারে না।

কালো মানে অন্ধকার, কালো মানেই ভয় -
অথচ শুভ্র, সাদা এক টুকরো কাপড়ের কাছে পৃথিবীর সব কালো রঙ, সব জাগতিক ভয় কি নিদারুণ, কি ঠুনকো হয়ে বিকিয়ে যায়!
এরচেয়ে ভয়ংকর কিছু কি আর হয়?

__কাফন 🖤🖤🖤

রমাদ্বান এর বিশেষ চারটি আমলঃএকটা হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃاستكثروا فيه أربعة خصال خصل...
03/23/2023

রমাদ্বান এর বিশেষ চারটি আমলঃ

একটা হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ

استكثروا فيه أربعة خصال خصلتين ترضون بهما ربكم وخصلتين لا عناء بكم عنهما فأنا الخصلتان اللتان ترضون بهما ربكم فشهادة ان لا الهم الا الله و تستغفرونه فأما الخصلتان اللتان لا غناء بكم عنهما فتسئلون الجنة و تعوذون به من النار

তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করো। তন্মধ্যে দুটি কাজ এমন যা করলে তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন । আর অপর দুটি কাজ হলো এমন যা না করে উপায় নেই। যে দুটি কাজে তোমাদের প্রতিপালক খুশি হন তাহলো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়া (কালিমা পাঠ) ও ইসতেগফার করা । আর যে দুটি কাজ না করে উপায় নেই তাহলো তোমরা আল্লাহর নিকট জান্নাত প্রার্থনা কর এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা কর।

(সহীহ ইবনে খুজাইমা হাদিস নং ১৮৮৭)

03/12/2023

আপনি অনেক কিছু পারেন।
কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর।
যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

শেষবার যখন ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসে, তখন মোশাররফ হোসেন রুবেল ছিলেন স্কোয়াডে। আর এবার তিনি.... 🙂জীবন কিছুই না, ছবিট...
03/11/2023

শেষবার যখন ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসে, তখন মোশাররফ হোসেন রুবেল ছিলেন স্কোয়াডে। আর এবার তিনি.... 🙂

জীবন কিছুই না, ছবিটা দেখে স্তব্ধ 🙂

02/18/2023

যারা আহলে ইলম এবং জনসম্পৃক্ত খেদমতে নিয়োজিত, তাদের স্বভাব-প্রকৃতি কোমল হওয়া বাঞ্চনীয় এবং শরীয়তে কাম্য। যাতে করে সাধারণ মানুষজন তাদের কাছে আসতে সংকোচ ও সন্ত্রস্তবোধ না করে।

নবীজি সা. ঠিক এমনই ছিলেন উম্মতের সাথে। যার কারণে একেবারে অপরিচিত গ্রাম্য লোকও তাঁর দরবারে এসে নিঃসংকোচে কথা বলতে পারতেন। নবীজির কাছে ঘেঁষতে পারতেন। এই স্পেসটুকু তিনি তাদেরকে দিতেন। যেহেতু ছিলেন জনসাধারণের নবী, শুধু সমাজের নির্দিষ্ট একটা শ্রেণীর নবী না।

কুরআনের একটা আয়াতে এই বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে এই বলে,

وَ لَوۡ کُنۡتَ فَظًّا غَلِیۡظَ الۡقَلۡبِ لَانۡفَضُّوۡا مِنۡ حَوۡلِکَ ۪

যদি তুমি রূঢ় ও কঠিনহৃদয় হতে তাহলে অবশ্যই তারা তোমার আশপাশ থেকে সরে যেত। (আলে ইমরান : ১৫৯)

01/26/2023

আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ব্যস্ত রাখুন,
নয়তো শয়তান আপনাকে
আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যস্ত রাখবে!

Address

600 E 4th Street
Brooklyn, NY
11218

Telephone

+13472494841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way to Prophet Hazrat Muhammad ﷺ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Way to Prophet Hazrat Muhammad ﷺ:

Share