Muslim Ummah of North America

Muslim Ummah of North America Muslim Ummah of North America (MUNA) is a faith based religious and social organization, established in 1990 as a non-profit 501(c)(3) organization.

Over the past three decades, MUNA has expanded its’ activities across the United States.

You and your family are cordially invited to attend this blessed gathering. We sincerely look forward to seeing you and ...
08/21/2026

You and your family are cordially invited to attend this blessed gathering. We sincerely look forward to seeing you and your family there, Insha'Allah.

আটলান্টিক সিটি সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক দাওয়াত রইল।
08/19/2026

আটলান্টিক সিটি সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক দাওয়াত রইল।

আলহামদুলিল্লাহ! মিশিগানের মাটিতে হাজারো মানুষের মিলনমেলায় মুনা'র দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হলো। মিশিগানের ওয়ারেন শহরে যে...
08/10/2026

আলহামদুলিল্লাহ! মিশিগানের মাটিতে হাজারো মানুষের মিলনমেলায় মুনা'র দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হলো। মিশিগানের ওয়ারেন শহরে যেনো অন্যরকম এক দৃশ্য। পবিত্র কুরআনের তিলাওয়াত, নাশিদের সুর, অতিথিদের হৃদয়ছোঁয়া আলোচনা আর হাজারো মানুষের সম্মিলিত উপস্থিতিতে মুখরিত ছিলো ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হল।

মিশিগানসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন অসংখ্য মুসল্লি ও কমিউনিটির মানুষ। কারও চোখে ছিলো দ্বীনের প্রতি ভালোবাসা, কারও হৃদয়ে ছিল নিজেকে বদলে নেওয়ার প্রত্যাশা। আর সবার মাঝে ছিল একটাই বন্ধন, ঈমানের বন্ধন।

Muslim Ummah of North America -MUNA মুনা নর্থ জোনের এই দাওয়াহ কনফারেন্সে বক্তাদের আলোচনায় বারবার উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আর তা হলো
দাওয়াহ শুধু মঞ্চের বক্তব্য নয়; আমাদের চরিত্র, সততা, মানবিকতা ও সুন্দর আচরণই হতে পারে ইসলামের সবচেয়ে শক্তিশালী দাওয়াহ। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করার ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।

দিনশেষে যখন মুনাজাতে হাজারো হাত একসঙ্গে উঠল, তখন মনে হলো প্রবাসের মাটিতেও ইসলামি চেতনা কতটা প্রাণবন্ত, উম্মাহর বন্ধন কতটা শক্তিশালী!

আল্লাহ এই আয়োজন কবুল করুন। যারা এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত, সবাইকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের জীবনকে ইসলামের সৌন্দর্যের জীবন্ত দৃষ্টান্ত বানিয়ে দিন। আমিন, ইয়া রব্বাল আলামিন।

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বার কনফারেন্স অনুষ্ঠিতঃআলহামদুলিল্লাহ। মুনা (MUNA) আটল...
08/09/2026

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বার কনফারেন্স অনুষ্ঠিতঃ

আলহামদুলিল্লাহ। মুনা (MUNA) আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে গতকাল ৮ আগস্ট, শনিবার, বাদ মাগরিব মাসজিদ আল-হেরায় মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের সেক্রেটারি জনাব আজিম উদ্দিন বিন মজনু-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই কালামে হাকিম থেকে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। এরপর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল মেম্বারদের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি সমাজে দ্বীনের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মানবতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইস্ট জোন সেক্রেটারি জনাব হুমায়ূন কবির। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে মেম্বারদের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।

কনফারেন্সে উপস্থিত মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বারদের মাঝে ছিল উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিকতার এক প্রাণবন্ত পরিবেশ। আলোচনার মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, মেম্বার ও এসোসিয়েট মেম্বারদের দায়িত্ব ও কর্তব্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে সকলের পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সার্বিকভাবে, মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বার কনফারেন্স ছিল অত্যন্ত ফলপ্রসূ, প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সবাইকে জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন- হাফেজ নজরুল ইসলাম, শাহজাদা ইস্কান্দার, আব্দুর রহমান, মুহসিন আল-মামুন প্রমূখ।

আল্লাহ তায়ালা মুনার সকল কার্যক্রম কবুল করুন, সংগঠনের সকল মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার ও দায়িত্বশীলদের নেক প্রচেষ্টায় বরকত দান করুন এবং দ্বীন, মানবতা ও সমাজকল্যাণে আরও বেশি কাজ করার তাওফিক দান করুন।

আমিন, ইয়া রাব্বাল আলামিন।

আসসালামু আলাইকুম।সম্মানিত মিশিগানবাসী, আপনারা জানেন, মুনা আমেরিকার ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দীনী দ...
07/29/2026

আসসালামু আলাইকুম।
সম্মানিত মিশিগানবাসী, আপনারা জানেন, মুনা আমেরিকার ভূখণ্ডে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দীনী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ আগস্ট রবিবার দুপুর একটা থেকে 9 মাইল মসজিদের (দারুল কুরআন) বেনকুইট হলে একটি মুনা দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

কনফারেন্সে বাংলাদেশ ও নিউইয়র্ক থেকে আগত গেস্ট স্পিকাররা আলোচনা রাখবেন।

আপনাদের সকলকে সপরিবারে অংশগ্রহণ করার আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ।

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক ও শিক্ষা সফরে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক আমন্ত্রণ।আনন্...
07/04/2026

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক ও শিক্ষা সফরে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

আনন্দ, সম্প্রীতি এবং জ্ঞানচর্চার এই মিলনমেলায় আপনার সাদর উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তুলবে। আসুন, সবাই মিলে একটি আনন্দঘন, স্মরণীয় ও শিক্ষণীয় দিন উপভোগ করি।

আপনার উপস্থিতিই আমাদের আয়োজনের সার্থকতা।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা"(মুনা) নিউইয়র্ক বাফেলো লাভজয় চ্যাপ্টারের সদস্য ম...
06/17/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
"মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা"(মুনা) নিউইয়র্ক বাফেলো লাভজয় চ্যাপ্টারের সদস্য মুহাম্মদ বাহার উদ্দিন ভাই
পবিত্র হজ্জ শেষে বাংলাদেশ থেকে ফেরার পথে কাতার এয়ারপোর্টে ট্রানসিটকালিন সময়ে Brain Stroke-এ আক্রান্ত হয়ে কাতার হসপিটালে ICU-তে কাতারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

05/04/2026
MUNA ন্যাশনাল সংগঠনের উদ্যোগে চার দিনব্যাপী(২৩-২৬ এপ্রিল) MUNA লিডারশিপ ক্যাম্প 2026  মিশিগানের Detroit সিটির St Regis H...
04/27/2026

MUNA ন্যাশনাল সংগঠনের উদ্যোগে চার দিনব্যাপী(২৩-২৬ এপ্রিল) MUNA লিডারশিপ ক্যাম্প 2026 মিশিগানের Detroit সিটির St Regis Hotel এ অনুষ্ঠিত হয়। মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী সিপিএ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডঃ খলিলুর রহমান চিশতী।
আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত ডেলিগেটদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্টবৃন্দ যথাক্রমে ডাঃ সাইদুর রহমান চৌধুরী, হারুনুর রশিদ, আবু আহমদ নুরুজ্জামান, ন্যাশনাল ডিরেক্টরবৃন্দ সর্ব জনাব আবু উবাইদা, ডঃ রুহুল আমিন, আবু সামিহা সিরাজুল ইসলাম, আরিফুল হক, ইমাম শামসী আলী। এছাড়া মুনার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।।

Address

2426 Atlantic Avenue
Atlantic City, NJ
08401

Telephone

+16404665729

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah of North America posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share