23/08/2024
*নমো:বুদ্ধায়*
"বুদ্ধের ধর্ম মানবতার ধর্ম" মানবতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম"
-এগিয়ে আসুন মানবিক ব্যাক্তিরা,
*বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যায় প্লাবিত হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের প্রচুর পরিমাণ খাদ্য সংকট। এই দূর্সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে খাদ্য সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন অসহায় নিঃস্ব মানুষের আশ্রয় স্থল,প্রিয় প্রগতিশীল মানবিক বৌদ্ধ সংগঠন সম্মিলিত বৌদ্ধ ধর্মাবলম্বী কল্যাণ পরিষদ এর সদস্যবৃন্দরা। আমরা ১ম ধাপে ফটিকছড়ি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করব এবং ২য় ও ৩য় ধাপে খাগড়াছড়ি ও মিরসরাই খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। উক্ত ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন। তাই সকলেই সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করে এগিয়ে আসুন।
প্রিয় শুভানুধ্যায়ীগণ, অতীতের ন্যায় আমরা এইবারেও আপনাদের দেওয়া অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছাতে সদাসর্বদা সচেষ্ট থাকিব। বাংলাদেশের এই দূর্যোগ পরিস্থিতিতে আমরা সকলেই জাত,ধর্ম,বর্ণ গোষ্ঠী-গোত্র বাদ দিয়ে সাধ্যনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন। বিপদ কাউকে বলে আসেনা। হঠাৎ করে কার জীবনে বিপদ নেমে আসে আমরা কেউই জানিনা, তাই সকল জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল প্রিয় শুভানুধ্যায়ীদের প্রতি আকুল আবেদন, আপনারা আর্থিক সহযোগিতা প্রদান করে এগিয়ে আসুন।
🔰আর্থিক সহযোগিতা প্রদান করবেন নিম্নে দেওয়া নাম্বারে-
🚹সাংগঠনিক সম্পাদক, উজ্জ্বল বড়ুয়া- 01403908740 পার্সোনাল বিকাশ/নগদ।
🚺অর্থ সম্পাদিকা, নিঝুম বড়ুয়া- 01869968586 পার্সোনাল বিকাশ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন👇
*সভাপতি- ভদন্ত জ্যোতিনন্দ ভিক্ষু। FB Link- ( https://www.facebook.com/ven.jyotinanda?mibextid=ZbWKwL )
*যুগ্ম-সাধারণ সম্পাদক- বাবু কনক বড়ুয়া। FB Link- ( https://www.facebook.com/profile.php?id=100023398452916&mibextid=ZbWKwL)
সার্বিক সহযোগিতায়:- #সম্মিলিত_বৌদ্ধ_ধর্মাবলম্বী_কল্যাণ_পরিষদ,বাংলাদেশ।
-মানবতায়-হউক-আমাদের-মূল-মন্ত্র।🤝