Göteborgs Muslimska Samfund

Göteborgs Muslimska Samfund Göteborgs Muslimska Samfund is a community organization based in Göteborg. This community works to help Muslims to get socialize with Swedish society

আলহামদুলিল্লাহ GMS এর উদ্যোগে প্রায় শতাধিক ভাই ও বোনদের নিয়ে  Askimbadet এ চড়ুইভাতি সুন্দরভাবে সম্পন্ন।
14/07/2024

আলহামদুলিল্লাহ
GMS এর উদ্যোগে প্রায় শতাধিক ভাই ও বোনদের নিয়ে Askimbadet এ চড়ুইভাতি সুন্দরভাবে সম্পন্ন।

24/04/2024
আসসালামুআলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভাল আছেন । আলহামদুলিল্লাহ দীর্ঘ শীতের জমে থাকা জড়তা...
18/04/2024

আসসালামুআলাইকুম প্রিয় ভাই ও বোনেরা,
আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভাল আছেন ।
আলহামদুলিল্লাহ দীর্ঘ শীতের জমে থাকা জড়তা কাটিয়ে আমাদের বহুল আকাঙ্খিত এস এম এস সামার ক্যাম্প ২০২৩ *এ বছর ০৩-০৭ জুলাই নির্ধারিত হয়েছে *।
এবারের ক্যাম্প স্পটঃ
Hotellet vid fjället, Sälen
Transtrands kyrkby 175, 780 68 Transtrand
Sweden
আপনারা সবাই আগামী ৩০শে এপ্রিল এর মধ্যে আপনার এবং আপনার পরিবারের রেজিস্ট্রেশন নিশ্চিত করুন ।
*mCamp delegate Fee:
Adult (13+): 1600 kr
Kids (6-12): 1300 kr
Babies(0-5): Free
Transportation Fee:
700kr/seat for Adult ( 13+)
600/seat for kids ( 1-12) * SMS will subsidize 100 kr InshaAllah
ডেলিগেট ফি
বড়দের ডেলিগেট ফি(১৩-+ ): ১৬০০kr
শিশু (০৫ - ১২): ১৩০০ kr
বাচ্চা (০-৫): ফ্রি
ট্রান্সপোর্ট ফি
৭০০ SEK প্রতি সিট বড়দের জন্য (১৩-+ )
৬০০ kr প্রতি সিট বাচ্চাদের জন্য (১-১২) (১০০kr SMS ভর্তুকি দিবে ইনশাআল্লাহ)
বিঃদ্রঃ এ বছর সীমিত সংখ্যক সিট বরাদ্ধ থাকার কারনে রেজিস্ট্রেশনে অগ্রগামীগন প্রাধান্য পাবেন ইনশাআল্লাহ । *
রেজিঃ লিংকঃ https://forms.gle/CZCZXasovs38ubw57
যাজাকুমুল্লাহু খইর ॥

আলহামদুলিল্লাহ GMS Young Star এর উদ্যোগে  শিশু - কিশোরদের নিয়ে মেহেদী উৎসব  ও ইফতার  মাহফিল  সম্পন্ন।
08/04/2024

আলহামদুলিল্লাহ
GMS Young Star এর উদ্যোগে শিশু - কিশোরদের নিয়ে মেহেদী উৎসব ও ইফতার মাহফিল সম্পন্ন।

আলহামদুলিল্লাহ,  GMS  এর Borås ইউনিট এর ইফতার  মাহফিল  সম্পন্ন
03/04/2024

আলহামদুলিল্লাহ, GMS এর Borås ইউনিট এর ইফতার মাহফিল সম্পন্ন

দিনের আলোকে কাজে লাগাতে অন্যান্য বছরের মত এবছরও সামারের শুরুতে আজ শনিবার রাতে (রবিবার!) ইউরোপের সকল ঘড়ির সময় ১ ঘন্টা এগি...
30/03/2024

দিনের আলোকে কাজে লাগাতে অন্যান্য বছরের মত এবছরও সামারের শুরুতে আজ শনিবার রাতে (রবিবার!) ইউরোপের সকল ঘড়ির সময় ১ ঘন্টা এগিয়ে দেয়া হবে ! 🕑

আজ রাতে (৩১ শে মার্চ ২০২৪ রবিবার) ২টা বাজে এই "DST ডে লাইট সেভিং" টাইম শুরু হচ্ছে। পুনরায় ঘড়িকে ১ ঘন্টা এগিয়ে দেয়া হবে। মানে রাত ২ টায় ঘড়ির সময় ৩ টা হয়ে যাবে। দুঃখের বিষয় হল, আপনি আজ রাতে এক ঘন্টা কম ঘুমাতে পারবেন !

আর হ্যাঁ ! আজ থেকে বাংলাদেশের সাথে সুইডেনের সময়ের ব্যবধান ৪ ঘন্টা হয়ে যাবে... 🇧🇩🇸🇪

বিঃদ্রঃ সেহরি-ইফতারের সময়সূচিও পরিবর্তন হয়ে যাবে!

আসসালামু  আলাইকুম। সিয়াম সাধনার মাস পবিত্র রামাদান সমাপ্তির  পথে এবং সেই সাথে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের সন্নি...
28/03/2024

আসসালামু আলাইকুম।
সিয়াম সাধনার মাস পবিত্র রামাদান সমাপ্তির পথে এবং সেই সাথে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের সন্নিকটে।
প্রিয় মাতৃভুমি থেকে হাজার হাজার মাইল দূরে গোথেনবার্গে বসবাসরত বাংলাদেশী ভাই ও বোনেরা একসাথে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষ্যে Göteborgs Muslimska Samfund ( GMS) এর উদ্যোগে ঈদের দিন
( ১০ এপ্রিল, বুধবার ) বিকাল ৫.০০ টায় Axel Dahlströms Torg -3 এর মিলনায়তনে
আয়োজন করা হয়েছে ঈদ উৎসব ও ওয়ান ডিশ ডিনার।
ঈদ উৎসব আয়োজনে থাকছে-
🔴 হরেকরকম ঈদের নাস্তা
🟠 শিশু কিশোরদের মজাদার খেলা
🟢 পুরুষ ও মহিলাদের পৃথক পৃথকভাবে মজাদার খেলা
🟤 রাতের ডিনার।

ঈদ উৎসবে অংশগ্রহণের জন্য নিচের গুগল ফরমে রেজিষ্ট্রেশন করুন এবং Whats app গ্রুপে জয়েন করুন। রেজিষ্ট্রেশনের সময়সীমা ৫ এপ্রিল বিকাল ৫.০০ টা।

রেজিষ্ট্রেশন লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdP9BsSQKXXf-vgWR9AhkJTgydjLOoI0FvuSLJUf_Su91FBlA/viewform?usp=sf_link

Whats App গ্রুপ লিংক-
https://chat.whatsapp.com/KtELgpUChob1eczuVokDU0

জাজাকাল্লাহ খাইরান।

আসসালামু আলাইকুম,আহলান ওয়া সাহলান, মাহে রামাদান।মুমিন জীবনের বড় প্রাপ্তি হলো মাহে রমাদানের সিয়াম সাধনার সুযোগ পাওয়া। আমা...
13/03/2024

আসসালামু আলাইকুম,
আহলান ওয়া সাহলান, মাহে রামাদান।
মুমিন জীবনের বড় প্রাপ্তি হলো মাহে রমাদানের সিয়াম সাধনার সুযোগ পাওয়া। আমাদের সবার সেই প্রত্যাশিত মহিমান্বিত মাস "রমাদান" সুরু হয়েছে। আমাদের বিশ্বাস আপনারা সবাই এই মাস থেকে সর্বোচ্চ ফায়দা হাসিলের জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

প্রতি বছরের মতো এবার ও Göteborgs Muslimska Samfund ( GMS) গোথেনবার্গে বসবাসরত বাংলাদেশী ভাই ও বোনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।
উক্ত ইফতার মাহফিলে স্ব পরিবারে আপনার উপস্থিতি কামনা করছি।

তারিখ- ২৪ মার্চ, (১৪ রামাদান)
বার- রবিবার
সময়- ৫.০০
স্থান- Frölundaskolan,
Positivgatan 4, 421 51 Västra Frölunda

Göteborgs Muslimska Samfund-এর উদ্যোগে আয়োজিত " রামাদান প্রস্তুতি " শীর্ষক  এক অনলাইন আলোচনা সভায় সম্মানিত  আলোচক ষ্টকহো...
03/03/2024

Göteborgs Muslimska Samfund-এর উদ্যোগে আয়োজিত " রামাদান প্রস্তুতি " শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় সম্মানিত আলোচক ষ্টকহোম বাংলাদেশী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ড. ইমাদুর রহমান পরিবার পরিজন নিয়ে আমরা কিভাবে রামাদ্বানের প্রস্তুতি নিতে পারি, সেই বিষয়ে আলোচনা রেখেছেন। আলোচনার সারাংশ হলো-

5 action points for productive Ramadhan with
Family -

1. Ramadhan prep meeting at home - বাসায় রামাদ্বান প্রস্তুতি বৈঠক
2. Ramadhan Tarbiyah plan for family - পারিবারিক রামাদ্বান তারবিয়াহ প্ল্যান
3. Be regular at masjid with family - মসজিদে পরিবার সহ নিয়মিত যাতায়াত
4. Family fundraising project
5. Celebrate Eid

আল্লাহ আমাদেরকে পবিত্র রামাদ্বান মাসের সকল ফায়দা হাসিলের তৌফিক দিন।

Assalam Alaikum. Here is the Ramadan Calender for 2024. If you need a printed version, please contact with us.
03/03/2024

Assalam Alaikum. Here is the Ramadan Calender for 2024. If you need a printed version, please contact with us.

আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা।  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,"জান্নাতে একটি দরজা আছে, যার নাম ...
01/03/2024

আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,"জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোযাদার ব্যক্তিরাই প্রবেশ করবে।
ঘোষণা করা হবে- কোথায় সেই সৌভাগ্যবান রোযাদারগণ? তখন তারা উঠে দাড়াবে। অতঃপর রোযাদারগণ ঐ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তারপর তা বন্ধ করে দেওয়া হবে।

রমজানের মাস বাংলাদেশের দরিদ্র মুসলিম রোজাদারদের ইফতার ও সেহরি করানোর সুযোগ দিয়ে SMS প্রতি বছরের মতো এই পবিত্র মাস কে সামনে রেখে আবার শুরু করেছে রামাদান ক্যাম্পেইন।
আপনি মাত্র ৭০৯ ক্রোনার সদকা করার মাধ্যমে একটি রোজাদার ফ্যামিলির পুরো মাসের ইফতার এবং সেহরি এর ব্যবস্থা করতে পারেন।

Swish Number: 1231670728
Message: Matpaket BD

আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন এবং কেয়ামতের দিন এই দেন কে আমাদের নাজাতের পথে অসীলা হিসাবে কবুল করুন। আমীন

#রমজান #সাদাকা #সাহায্য #বাংলাদেশ #ইফতার

Adress

Gothenburg

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Göteborgs Muslimska Samfund postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Heliga Platser

Skicka ett meddelande till Göteborgs Muslimska Samfund:

Dela