স্থায়ী কমিটির ফতোয়া اللجنة الدائمة الفتوى

  • Home
  • Saudi Arabia
  • Riyadh
  • স্থায়ী কমিটির ফতোয়া اللجنة الدائمة الفتوى

স্থায়ী কমিটির ফতোয়া اللجنة الدائمة الفتوى আমার এই পেজটি সৌদি আরবের ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির অফিসিয়াল পেজ নয়।

ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি (আরবীঃ اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء , প্রতিবর্ণীঃ আল-লাজনাহ আদ-দায়েমাহ লিল বুহুসিল ইলমিয়াহ ওয়াল ইফতা, ইংরেজীঃ Permanent Committee for Scholarly Research and Iftaa) সৌদি আরবের একমাত্র সরকারী ফতোয়া বিষয়ক ইসলামী প্রতিষ্ঠান। মুসলিম বিশ্বে ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি খুবই সম্মানিত ও সুপরিচিত একটি নাম। বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি সম্বন্ধ্যে কম মানুষই জানেন। উনারা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের (আরবীঃ مجلس هيئة كبار العلماء , প্রতিবর্ণীঃ মজলিস হায়াত কিবার আল-উলামা, ইংরেজীঃ Council of Senior Scholars) জন্য ইসলামী ফিকাহর বিধিবিধান এবং গবেষণাকর্ম প্রস্তুত করেন। সর্বোচ্চ উলামা পরিষদ দ্বীনী ব্যাপারে সৌদি বাদশাহকে পরামর্শ দেন। ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি, সর্বোচ্চ উলামা পরিষদের অধীন একটি প্রতিষ্ঠান। কুরআনুল কারীম, সহীহ হাদিস এবং সালাফে সালেহীনের ইলমের আলোকে উনারা সারা বিশ্বের মুসলিমদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ১৯৭১ সালে তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ (রাহিঃ) একটি সরকারী আদেশের মাধ্যমে সর্বোচ্চ উলামা পরিষদের পাশাপাশি এই অফিসটিও প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান হচ্ছেন প্রধান মুফতি শাইখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শাইখ (হাফিঃ)। উনার আগে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন প্রধান মুফতি শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায (রাহিঃ)। প্রতিষ্ঠানটিকে বাংলায় একাডেমিক গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি, ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি, সবোর্চ্চ ইসলামী গবেষণা পরিষদ ইত্যাদি নামেও ডাকা হয়। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েব সাইট http://www.alifta.net, http://www.alifta.com, http://www.alifta.org, http://www.alifta.gov.sa । এই ওয়েব সাইটগুলোর মাধ্যমে আরবী, ইংরেজীসহ মোট ০৯টি ভাষায় প্রতিষ্ঠানটির সহীহ, বিশুদ্ধ ফতোয়াসমূহ সকলের পড়ার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আমার এই পেজটি ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির অফিসিয়াল পেজ নয়। এটি আমার ব্যক্তিগত উদ্যোগ। যেহেতু উনাদের কনটেন্ট ব্যবহার করছি, তাই পেজটির ব্যাপারে অনুমোদন চেয়ে উনাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি, উত্তর পাইনি। যেহেতু বাংলা ভাষা উনাদের ওয়েব সাইটে নাই, তাই আমার উদ্দেশ্য হচ্ছে, কিছু কিছু ফতোয়া বাংলায় অনুবাদ করে এই পেজের মাধ্যমে দাওয়াহর উদ্দেশ্যে প্রচার করা। আমি উনাদের ফতোয়ার হুবুহু ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করেছি। আরো বিস্তারিত জানার জন্য এদুটি লিংক দেখতে পারেন https://goo.gl/7TR6PL , https://goo.gl/X6ozNv

Address

Al Jaradiyah
Riyadh
12771

Alerts

Be the first to know and let us send you an email when স্থায়ী কমিটির ফতোয়া اللجنة الدائمة الفتوى posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share