Industrial city dawah office - ICDO.Jeddah

Industrial city dawah office - ICDO.Jeddah Industrial city Dawah office (ICDO)(বাংলা).Jeddah

17/04/2026

বাংলাদেশ সরকারের নিকট সউদী আরবে যুদ্ধ বিমান এবং সশস্ত্র সামরিক বাহিনীর একটি টিম অনতিবিলম্বে প্রেরণের জোর দাবী জানাচ্ছি।

পাকিস্তান এ কাজটি করে প্রশংসায় ভাসছে যদিও সেটি তারা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সম্পাদিত একটি প্রতিরক্ষা ও কৌশলগত চুক্তির আওতায় সেটি তারা করেছেন।

সউদী আরব ইসলামের সূতিকাগার। আর এটি শুধু মহাগ্রন্থ আল-কুরআন অবতীর্ণের পবিত্র ভূমি ও মহানবী মুহাম্মাদ (স:) এর জন্মভূমিই নয় এখানে রয়েছে হারামাইন শরীফাইন। সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন এর প্রতিটি নিদর্শনাবলি। এটির সংরক্ষণ আমাদের সকল মুসলিমের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।

আফ্রিকার বিভিন্ন দেশে আমাদের বীরোচিত ও চৌকুস সেনাবাহিনী নিরাপত্তার কাজে অসামান্য অবদান রেখে চলেছেন। আমি মনে করি সেটার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ কাজ হবে সউদী আরবসহ মধ্যেপ্রাচ্যে সামরিক বাহিনী নিযুক্তকরণ। এক দিকে অজস্র বেশুমার নেকী অন্যদিকে অভাবনীয় আর্থিক সুবিধা।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তায় অবদান রাখা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। লাখ লাখ প্রবাসী বাংলাদেশীরাতো রয়েছেনই।
আল্লাহ না করুন ৩০/৪০ লাখ প্রবাসীদের যদি দেশে ফেরত আসতে হয় তখন কী হবে আমাদের প্রিয় বাংলাদেশের?

তাছাড়া কাতার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখিয়েছে তাদের প্রতি কি আমাদের কোন করণীয় নাই? সিডর আক্রান্ত বাংলাদেশকে একাই সউদী আরবের মহামান্য বাদশাহ আবদুল্লাহ এক হাজার কোটি টাকারও বেশি পরমাণ অনুদান দিয়ে তিনি চির অমর ও অম্লিন হয়ে রয়েছেন বাংলাদেশীদের হৃদয় ও মনে।

অবৈধ রাষ্ট্র ই #জরাইল, সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা এবং ইরান এদের কেউ যেন এ সব দেশগুলোর প্রতি কোন প্রকার আক্রমণ করতে না পারে সে ব্যাপারে এ সব দেশগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের।

ইরানের প্রতি আহবান জানাতে চাই যে আন্তরিক হয়ে আগ্রাসী আর দখলদারিত্ব মনোভাব বর্জন করে সউদী আরবসহ উপসাগরীয় দেশগুলোর সাথে চমৎকার একটা শান্তিচুক্তি করুন। ইন শা আল্লাহ নি:সন্দেহে অবৈধ রাষ্ট্রটি শুধু লেজ গুটিয়ে পালিয়েই যাবেনা বরং নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ফিলিস্তিন প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করবে ইন শা আল্লাহ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন বিশ্বনেতাদের কাতারে চলে এসেছেন। তাঁর বিচক্ষণতা সৎসাহস এবং সহনশীলতা তাঁকে ইতোমধ্যেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আন্তর্জাতিক পরিমন্ডলেও তাঁর নেতৃত্ব ও অবদানের প্রত্যাশা ব্যক্তি করে আজকের মত আল্লাহ হাফেয।

অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক
সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।

এবং

অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম
সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।

26/09/2025
23/09/2025
23/09/2025

Indeed we belong to Allah, and indeed to Him we shall return.

Our venerable Shaykh and father, who had great virtue over the people, His Eminence Shaykh ʿAbdul-ʿAzīz ibn ʿAbdullāh Āl al-Shaykh, the Grand M***i of the Kingdom of Saudi Arabia, has passed away.

O Allah, forgive Shaykh ʿAbdul-ʿAzīz, raise his rank among the rightly guided, grant good succession among his descendants, forgive us and him, O Lord of the worlds, expand his grave for him and fill it with light.

Address

Industrial City Dawah Office (Icdo). Jeddah
Jeddah
21421

Alerts

Be the first to know and let us send you an email when Industrial city dawah office - ICDO.Jeddah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Industrial city dawah office - ICDO.Jeddah:

Share