Darsul Eeman

Darsul Eeman Learn and practice eeman

08/05/2024

মানুষের জন্য রয়েছে তার সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী; তারা আল্লাহ্‌র আদেশে তার রক্ষণাবেক্ষণ করে । নিশ্চয় আল্লাহ্ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে । আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ্ অশুভ কিছু ইচ্ছে করেন তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই।
আল-কুরআন: ১৩;১১

17/04/2024

প্রসঙ্গ : শিশুদের মসজিদে আনা ।

السلام عليكم ورحمة الله وبركاته
ছোট শিশুদের মসজিদে নিয়ে যাওয়ায় কোন সমস্যা নেই । তবে অন্য কোন মুসল্লির নামাযে যেন ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগেও শিশুরা মসজিদে যেতো । মসজিদের পবিত্রতা যেন নষ্ট না করে সেদিকে নজর রাখা । শিশুদেরকে মসজিদে নিয়ে গেলে তারা মসজিদে যাওয়ার জন্য অভ্যস্ত হবে । ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি, ইমাম মালেক ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমাল্লাহ-এর মতে বুঝদার শিশুদের মসজিদে নেয়া বৈধ । অবুঝ কান্নাকাটি করে মুসল্লিদের নামাযে ডিস্ট্রাব করে এমন শিশুদের মসজিদে নেয়া মাকরুহ । ইমাম শাফেয়ির একমত অনুযায়ী অবুঝ শিশুদের মসজিদে নেয়া হারাম । আহলে জাহের, ইবনুল মুলাক্কিন ও আলবানি রাহিমাহুল্লাহসহ অনেক স্কলারদের মতে যে কোন বয়সের শিশুদের মসজিদে
আনা জায়েজ । সর্বোপরি কথা হলো কোন শিশু দ্বারা যদি মুসল্লিদের কষ্ট না হয় তাহলে তাকে মসজিদে আনা জায়েজ । অন্যথায় শিশুদেরকে বুঝ হওয়ার পর মসজিদে আনবে ।

অবুঝ শিশুদের মসজিদের জামাতে নিয়ে যাওয়া :

আজকাল অহরহ দেখা যায়, অবুঝ শিশু-যে নামায সম্পর্কে কোনো জ্ঞান রাখে না-তাকেও মসজিদের জামাতে নিয়ে যাওয়া হয়। অনেকে তাদেরকে নিজের সাথে কাতারে দাঁড় করাতেও দ্বিধা করে না। ফলে যা ঘটার তাই ঘটে। নামায শুরু হতে যা দেরি বাচ্চার নানাবিধ শব্দ ও কর্মকান্ড অন্য নামাযীদের খুশুখুজু নষ্ট করতে কসূর করে না। আর বাচ্চার অভিভাবকের তো নামাযই নষ্ট হওয়ার উপক্রম হয়।
নামাযের মধ্যেই হয়তো বাচ্চাকে সামলাচ্ছে, তাকে ইশারায় দুষ্টুমি করতে বারণ করছে-এভাবেই তার নামায নষ্ট হয়।

আর খুব কম অভিভাবক তাদেরকে পিছনে রেখে আসেন। কারণ অবুঝ হওয়ার কারণে এটি যথেষ্ট ক্ষতিকর হয়। হয়তো জোরে জোরে কাঁদে, নয়তো দুষ্টুমি করে অন্যদের মনোযোগ নষ্ট করে দেয়। তাই এটা ঠিক নয়।

যেসকল শিশু নামাযের গুরুত্ব বুঝে না তাদেরকে মসজিদে না আনা কর্তব্য। কারণ,তাদের কারণে নিজের নামাযের খুশুখুজু তো নষ্ট হয়েই থাকে, অন্য মুসল্লীদেরও নামায নষ্ট হয়। আর এর সব গুনাহ হয় ঐ অভিভাবকের। তাই নামাযের গুরুত্ব না বুঝা পর্যন্ত শিশুদেরকে মসজিদে না নেওয়াই কর্তব্য। বাড়িতেই তাদেরকে নামায শিক্ষা দিবে। নিজেদের সাথে নামাযে দাঁড় করাবে। এরপর ৬-৭ বছর বয়স থেকে নিজেদের সাথে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাসঌ করবে। [ফাতাওয়া শামি তথা রদ্দুল মুহতার : ১/৬৫৬]
والله أعلم بالصواب.....

Written by M***i Amimul Ihsan

09/03/2024

04/03/2024

পবিত্র কুরআনে বর্নিত সফলকাম (مفلحون) ব্যক্তিদের পরিচয়:

(২:৩,৪,৫) যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে তাতে যা আপনার উপর নাযিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাযিল করা হয়েছে, আর যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের রবের নির্দেশিত হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম।

(৩:১০৪) আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহবান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে ; আর তারাই সফলকাম।

(৭:৮) আর সেদিন ওজন যথাযথ হবে সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে ।

(৯:৮৮) কিন্তু রাসূল এবং যারা তাঁরা সাথে ঈমান এনেছে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্‌র পথে জিহাদ করেছে; আর তারা তাদের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ এবং তারাই সফলকাম।

(২৩:১০২) অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম।

(২৪:৫১) মুমিনদের উক্তি তো এই---যখন তাদের মধ্যে বিচার-ফয়সালা করে দেয়ার জন্য আল্লাহ্‌ এবং তাঁর রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে, ‘আমরা শুনলাম এবং আনুগত্য করলাম।’ আর তারাই সফলকাম।

(৩০:৩৮) অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও । যারা আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফলকাম।

(৩১:৪,৫) যারা সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম ।

(৫৮:২২) আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোনো সম্প্রদায়, যারা ভালবাসে তাদেরকে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে --- হোক না এ বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্ৰ, ভাই অথবা এদের জ্ঞাতি-গোত্র। এদের অন্তরে আল্লাহ লিখে দিয়েছেন ঈমান এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর পক্ষ থেকে রূহ দ্বারা । আর তিনি তাদেরকে প্ৰবেশ করাবেন এমন জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত; সেখানে তারা স্থায়ী হবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহ্‌র দল। জেনে রাখ, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।

(৫৯:৯) আর তাদের জন্যও, মুহাজিরদের আগমনের আগে যারা এ নগরীকে নিবাস হিসেবে গ্রহণ করেছে ও ঈমান গ্রহণ করেছে, তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালবাসে এবং মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা তাদের অন্তরে কোনো (না পাওয়া জনিত) হিংসা অনুভব করে না, আর তারা তাদেরকে নিজেদের উপর অগ্ৰাধিকার দেয় নিজেরা অভাবগ্ৰস্ত হলেও । বস্তুতঃ যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলকাম ।

(৬৪:১৬) সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন কর, শ্রবণ কর, আনুগত্য কর এবং ব্যয় কর তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য; আর যাদেরকে অন্তরের কার্পণ্য হতে রক্ষা করা হয়; তারাই তো সফলকাম।

#কুরআন #সফলতা #জীবন

28/02/2024

প্রতিটি সলাতে আল্লাহর কাছে প্রার্থনা করুন অশ্রুসিক্ত নয়নে; তিনি সামি'উন বাসীর।

24/01/2024

তারাই এরা, যাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ কংকনে অলংকৃত করা হবে, তারা পড়বে সুক্ষ ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে; কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল!

আল-কুরআন ১৮:৩১

বদরের মসজিদ আরেশ, যেখানে এটি সেই জায়গায় নির্মিত যেখানে বদর যুদ্ধের সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তাঁ...
08/04/2023

বদরের মসজিদ আরেশ, যেখানে এটি সেই জায়গায় নির্মিত যেখানে বদর যুদ্ধের সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর তাঁবু স্থাপন করা হয়েছিল। যুদ্ধ এখান থেকেই পরিচালিত হয়েছিল। নবী মুহাম্মদ (সাঃ) যুদ্ধের আগে এখান থেকেই দোয়া করতেন।

{ مَّن یَشۡفَعۡ شَفَـٰعَةً حَسَنَةࣰ یَكُن لَّهُۥ نَصِیبࣱ مِّنۡهَاۖ وَمَن یَشۡفَعۡ شَفَـٰعَةࣰ سَیِّئَةࣰ یَكُن لَّهُۥ كِفۡ...
08/04/2023

{ مَّن یَشۡفَعۡ شَفَـٰعَةً حَسَنَةࣰ یَكُن لَّهُۥ نَصِیبࣱ مِّنۡهَاۖ وَمَن یَشۡفَعۡ شَفَـٰعَةࣰ سَیِّئَةࣰ یَكُن لَّهُۥ كِفۡلࣱ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَیۡءࣲ مُّقِیتࣰا }
[Surah An-Nisāʾ: 85]

 #ইসলাম  #মুসলিম  #ঈমান
12/12/2022

#ইসলাম #মুসলিম #ঈমান

 #ইসলাম  #মুসলিম  #হাদিস  #ঈমান  #দারসুলঈমান
12/12/2022

#ইসলাম #মুসলিম #হাদিস #ঈমান #দারসুলঈমান

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darsul Eeman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share