17/04/2025
বাংলাদেশ জয়ঈয়তে আহলে হাদীস এর মাননীয় সভাপতি প্রফেসর ড.আব্দুল্লাহ ফারুক সালাফী এর আল্ -ক্বাসিম বিশ্ববিদ্যালয় সৌদি আরব এ এক ঐতিহাসিক স্মরনীয় সফর।
১৬ এপ্রিল ২০২৫— বুধবার দিনটি আমাদের জন্য এক অনন্য প্রেরণার দিন হিসেবে চিত্রিত হয়ে থাকলো। এদিন প্রিয় ক্যাম্পাসে পদার্পণ করেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মাননীয় সভাপতি অধ্যাপক শায়খ ড. (হাফিজাহুল্লাহ)। তাঁর আগমন আমাদের জন্য কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল এক অন্তরজাগানিয়া অভিজ্ঞতা।
তিনি প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্ৰাজুয়েট, পোস্ট গ্ৰাজুয়েট স্তরের সম্মানিত ডীন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এক সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশগ্রহণ করে ইসলামী এডুকেশন এন্ড রিসার্চ এর অপরিসীম প্রয়োজনীয়তা, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস পরিচালিত শিক্ষা বোর্ড, বোর্ডের আন্ডারে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সমূহ,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অব সাইন্স এন্ড টেকনোলজী বাংলাদেশ, আল্ -ক্বাসিম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রদের স্কলারশীপ, ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সম্মানিত ডীন মহাদয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাংলাদেশ জয়ঈয়তে আহলে হাদীস এর আগামী আন্তর্জাতিক মহাসম্মেলনে অংশগ্রহণের আন্তরিক দাওয়াত প্রদান করেন।
এরপর তিনি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন। পরিবর্তিত নতুন বাংলাদেশে সঠিক শিক্ষার প্রচার প্রসার, বিশ্ববিদ্যালয় সমূহ থেকে উচ্চ শিক্ষা গ্ৰহন করে পরিবর্তিত বাংলাদেশ গড়তে অবদান রাখার প্রয়োজনীয়তা, উপযুক্ত কর্ম সংস্থান সৃষ্টি, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি শাইখ #আবু_সাঈদ বিন আফজাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সৌদি আরব জেলা শাখার নব নির্বাচিত জেনারেল সেক্রেটারি শাইখ সালেহ আহমাদ,মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় এ পি এইচ ডি তে অধ্যয়নরত শাইখ আব্দুর রাক্বীক মাদানী , আল্ -ক্বাসিম এলাকা এবং বিশ্ববিদ্যালয় শাখা জমঈয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।জমঈয়ত সভাপতি মহাদয়ের বক্তব্য কেবলমাত্র একটি বক্তব্য ছিল না তা ছিল এক জ্ঞানস্নাত বাতাসের মতো, যা প্রতিটি উপস্থিত হৃদয়ে ছুঁয়ে গেছে স্নিগ্ধতায়। সভাটি ছিলো এক জ্ঞানের উৎসব, এক হৃদয়ছোঁয়া মুহূর্তের সমাবেশ। উপস্থিত মেহমানদের বক্তব্যের উত্তরে তিনি তাঁর বক্তব্যে কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক জীবন গঠনের প্রয়োজনীয়তা এবং পড়ালেখায় আরো অধ্যবসয়ী ও মনোযোগী হয়ে নিজেদের আলোকিত ও আত্মপ্রত্যয়ী হিসেবে করে গড়ে তোলার বিষয়ে আন্তরিক উৎসাহ প্রদান করেন।
শিক্ষার্থীদের নানাবিধ প্রশ্নের জবাবে তিনি যে প্রজ্ঞা, ধৈর্য, আন্তরিকতার ও মমত্ববোধের পরিচয় দিয়েছেন, তা সবাইকে অভিভূত করেছে যেটি তার একজন নেতা ও আলোকবর্তিকা মানুষের প্রমান বহন করেছে।ধর্মীয় বিষয়ের পাশাপাশি সমসাময়িক চিন্তা ও সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে তাঁর উত্তরগুলো ছিল চিন্তার খোরাক এবং আত্মিক প্রশান্তির উৎস। এ যেন আত্মার সঙ্গে জ্ঞানের সংলাপ, যেখানে আমরা পেয়েছি দিকনির্দেশনা, পেয়েছি অনুপ্রেরণা এবং পেয়েছি আলোর স্পর্শ।
আমরা মাননীয় জমঈয়ত সভাপতি অধ্যাপক ডঃ শায়খ আব্দুল্লাহ ফারুক (হাফিজাহুল্লাহ)-এর এই শুভাগমনকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং আশা করছি যে, ভবিষ্যতেও শায়েখর মতো আলোকিত মানুষদের পদচারণায় আমাদের ক্যাম্পাস এমনভাবেই ধন্য হবে নতুন চিন্তা, নৈতিকতা ও আত্মশুদ্ধির দীপ্তিতে।
শাখার সভাপতি মহাদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাফল্য মন্ডিত করায় উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ আমাদের ভালো কাজ গুলো কবুল ও মঞ্জুর করুন ( আমীন)
❣️শুভেচ্ছান্তে ❣️
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
আল্-ক্বাসীম বিশ্ববিদ্যালয় জমঈয়ত শাখা।