24/01/2026
আজ মহান ১০ মাঘ ১৪৩২ বাংলা।
২৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি।
হজব্রত নিরাপদ নগরী যেমন,
মাঘের দশে তবদ্বারে মহা সম্মিলন।
বিশ্ব সমাদৃত মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর পবিত্র ১২০তম ওরস শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এঁর আয়োজন ও ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে।
আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে মিলাদ কিয়াম বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করিবেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের একমাত্র সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
এর আগে গত ১লা মাঘ হতে (১৫ জানুয়ারী ২০২৬)
গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এঁর দ্বিশততম জন্মবার্ষিকী ও পবিত্র ১২০তম ওরস শরীফ উপলক্ষে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালী-২০২৬, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদিয়া) আন্তর্জাতিক শাখা দায়রা সমূহের পুণর্মিলনী উপলক্ষে মাইভাণ্ডারী সুফি খালওয়াত, মিলাদ তাওয়াল্লোদে গাউছিয়া ও জিকির মাহফিল, বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক সেমিনার,মেধা বিকাশ শিক্ষা উৎসব-২০২৬, বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং এথিক্স অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬, গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীর কাউন্সেলিং ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান, গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি, জাতীয় তাসাউফ গবেষণা কনফারেন্স ২০২৬, দক্ষতা অর্জনে "কর্জে হাসনা" প্রকল্পের আওতায় সিএনজি, ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি, শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল এর প্রশিক্ষপ্রাপ্ত চালকদের সনদ প্রদান, ডিরি আন্তর্জাতিক ফটো এওয়ার্ড ২০২৬ সহ বিভিন্ন মানব কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সার্বিক কর্মসূচি স্বশরীরে তত্বাবধান করছেন নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) ছাহেব।
আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখো ভক্ত-আশেকানের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। তাছাড়াও ওরশ শরীফ উপলক্ষে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত দরবার শরীফে সমবেত হয়েছেন।