বৌদ্ধ ধর্ম বিশ্বের শান্তি ধর্ম, Buddhism is a World Peace Religion

  • Home
  • Nepal
  • Lumbini
  • বৌদ্ধ ধর্ম বিশ্বের শান্তি ধর্ম, Buddhism is a World Peace Religion

বৌদ্ধ ধর্ম বিশ্বের শান্তি ধর্ম, Buddhism is a World Peace Religion We want to reach Buddha's message to the world people. Namo Buddhaya. Sadhu Sadhu Sadhu.
(1)

ভিতরে ধ্যানস্থ সন্ন্যাসী! রহস্যময় এই ধাতব বৌদ্ধ মূর্তি স্ক্যান করে চমকে গেলেন বিজ্ঞানীরা।নেদারল্যান্ডসের দ্য মিয়েন্ডার ম...
03/03/2023

ভিতরে ধ্যানস্থ সন্ন্যাসী! রহস্যময় এই ধাতব বৌদ্ধ মূর্তি স্ক্যান করে চমকে গেলেন বিজ্ঞানীরা।

নেদারল্যান্ডসের দ্য মিয়েন্ডার মেডিক্যাল সেন্টারে অনেক বয়স্ক বুদ্ধ সন্ন্যাসী মূর্তি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। মূর্তিটি অবশ্য কোনও সাড়া দেন না, হাঁটাচলা করতে পারেন না এমনকি শ্বাস-প্রশ্বাসও নেন না।এতদিন তাঁর ঠিকানা ছিল নেদারল্যান্ডসেরই একটি মিউজিয়াম।
ওই বৌদ্ধ মূর্তির মধ্যে যে এক মানবদেহ আছে, তা মুখেমুখে প্রচলিত থাকলেও, বিজ্ঞানীরা এতদিন তার সত্যাসত্য জানতেন না। প্রাচীন এই রহস্যের উপর আলোকপাত করার জন্যই মিউজিয়াম থেকে ওই বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।সোনালি রঙের ওই ধাতব বৌদ্ধ মূর্তির সিটি স্ক্যান করার পরই তাজ্জব হয়ে যান উপস্থিত চিকিৎসক এবং গবেষকরা। দেখা যায়, বাইরে দেখে যা নয় তার ভিতরে পদ্মাসনে ধ্যানে মগ্ন এক সন্ন্যাসী! যাঁর নাম লিউকুয়ান।ওই সন্ন্যাসীর দেহে অঙ্গ-প্রত্যঙ্গ অবশ্য কিছুই ছিল না। পরিবর্তে তাঁর দেহের ভিতরে বৌদ্ধ ভাষায় লেখা কাপড় ভরা ছিল। কী ভাবে তাঁর দেহ থেকে সমস্ত অঙ্গ বার করে নেওয়া হল, কী ভাবে তাঁর মমি তৈরি হল তা এখনও রহস্যই রয়েছে।

দান করা,ধর্ম শ্রবণ করা,পূজনীয় ব্যক্তিকে পূজা করা,, সম্মানিত ব্যক্তিকে সম্মান করা ইহাই উত্তম মঙ্গল।।গৌতম বুদ্ধ।।
03/03/2023

দান করা,ধর্ম শ্রবণ করা,পূজনীয় ব্যক্তিকে পূজা করা,, সম্মানিত ব্যক্তিকে সম্মান করা ইহাই উত্তম মঙ্গল।।
গৌতম বুদ্ধ।।

Buddha is great 💖🙏🙏🙏
19/02/2023

Buddha is great 💖🙏🙏🙏

🙏🙏🙏যিনি  সম্যক রূপে  ধর্ম পথে চলেন।  জানিবার  যোগ্য ধর্ম সমূহ জানেন,  পরিজ্ঞেয় ধর্ম সমূহ পরিজ্ঞাত  হন,পরিত্যাজ্য  ধর্ম ব...
10/02/2023

🙏🙏🙏যিনি সম্যক রূপে ধর্ম পথে চলেন। জানিবার যোগ্য ধর্ম সমূহ জানেন, পরিজ্ঞেয় ধর্ম সমূহ পরিজ্ঞাত হন,পরিত্যাজ্য ধর্ম বা বস্তু সমূহ ত্যাগ করেন, অনুশীলনীয় ধর্ম সমূহ নিজের মধ্যে অনুশীলন করেন ও প্রত্যক্ষ করণীয় ধর্ম সমূহ কে স্বয়ং প্রত্যক্ষ করেন । কেবল তিনিই একমাত্র নির্বাণ লাভ করেন

®দশ পারমী সম্পর্কে আলোচনা দান পারমীঃ---- দান হল দশ পারমীর প্রথম পারমী।নিঃস্বার্থভাবে ত্যাগ বা অপরকে কিছু প্রদান করাই হল ...
06/05/2022

®দশ পারমী সম্পর্কে আলোচনা

দান পারমীঃ---- দান হল দশ পারমীর প্রথম পারমী।নিঃস্বার্থভাবে ত্যাগ বা অপরকে কিছু প্রদান করাই হল

দান।"বুদ্ধ বংশ" নামক পালি গ্রন্থে আছে- সিদ্ধার্থ গৌতম ৫৫০ জম্ম পূর্বে যখন সুমেধ ব্রাক্ষণরূপে জম্মগ্রহণ

করেন,তখন তিনি দীপংকর বুদ্ধ থেকে বুদ্ধত্ব প্রাপ্তির বর লাভ করে এ দান পারমী পূর্ণ করার দৃঢ় সস্কল্প গ্রহণ

করেন।জলপূর্ণ কলসী উল্টানো হলে যেমন
নিঃশেষে এর জলরাশি নির্গত হয়ে যায়,
সেরূপ হীন-মধ্যম- উৎকৃষ্টযে

কোন প্রকার যাচককে উল্টানো কলসীর জলের মত

নিজেকে নিঃশেষে দান করতে হয়।এ ভাবেই বোধিসত্ব সুমেধ দান পারমীর সাধনা জম্মে জম্মে পরিপূর্ণ

করেছিলেন।যাবতীয় বস্তুদান থেকে শুরু করে তিনি নিজ শরীরের বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গ দান,পুত্র- কন্যা ও পত্নীদান এমন কি নিজ জীবন পর্যন্ত সর্বজীবের মঙ্গলার্থে দান

করেন।জাতকে ছড়ানো অাছে এ সব দানের প্রমাণ। এ দানের বিনিময়ে তিনি কখনও কোন কামনা- বাসনা বা সুনাম- সুখ্যাতির প্রত্যাশী ছিলেন না।সর্বজীবের হিত-

সুখের মানসে দান ফল ও তিনি নির্দ্ধিধায় পরিত্যাগ করতেন।বোধিমূলে মহান বোধিজ্ঞান প্রাপ্ত হয়ে তাও

জীবনের শেষ পঁচতাল্লিশ বছর ব্যাপী মানব কল্যাণে অকাতরে বিলিয়ে দেন।বোধিসত্ত্বের বোধি দানেই

প্রতিষ্ঠিত।বস্তু বা দ্রব্যদান দান পারমী,নিজ অঙ্গ-
প্রত্যঙ্গ দান, দান- উপপারমী,এবং নিজ জীবন দান,দান-
পরমার্থ পারমী।ত্রিশ পারমী পূর্ণ করে সর্বশেষ
বুদ্ধ রূপে খ্যাতি লাভ করেন।

ঠেগরপুণী বৌদ্ধ বিহারের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কঠোর সাধনার মুর্তি।
04/05/2022

ঠেগরপুণী বৌদ্ধ বিহারের সিদ্ধার্থ গৌতম বুদ্ধের কঠোর সাধনার মুর্তি।

Namo Buddhaya—💞💞💞—"Silence is something that comes from your heart, not from outside.  Silence doesn't mean not talking ...
01/05/2022

Namo Buddhaya—💞💞💞—

"Silence is something that comes from your heart,
not from outside.
Silence doesn't mean not talking and not doing things; it means that you are not disturbed inside. If you're truly silent, then no matter what situation you find yourself in you can enjoy the silence."

-Thich Nhat Hanh-💞💞💞-

🏵🏵কীভাবে আপনি সপ্ত বোধ্যঙ্গকে সমতায় আনবেন।🏵🏵শ্বাসপ্রশ্বাসে স্মৃতি রেখে কেউ যদি ধ্যান লাভ করতে চায়, তাহলে তার সপ্ত বোধ্যঙ...
24/09/2020

🏵🏵কীভাবে আপনি সপ্ত বোধ্যঙ্গকে সমতায় আনবেন।🏵🏵

শ্বাসপ্রশ্বাসে স্মৃতি রেখে কেউ যদি ধ্যান লাভ করতে চায়, তাহলে তার সপ্ত বোধ্যঙ্গের মাঝে সমতা বিধান করা জরুরি। এগুলো হচ্ছে :

১. স্মৃতি : যা প্রতিভাগ-নিমিত্তকে মনে রাখে এবং বার বার এটিকে লক্ষ করে।

২. ধর্মবিচয় (ধর্মগুলোর বিচার) : যা প্রতিভাগ-নিমিত্তকে তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির মাধ্যমে বুঝে নেয়।

৩. বীর্য (প্রচেষ্টা) : যা বোধ্যঙ্গগুলোকে একত্র করে এবং প্রতিভাগ-নিমিত্তে তাদের সমানভাবে জড়িয়ে রাখে; বিশেষত এটি নিজেকে ও সেই সাথে ধর্মবিচয়কে আরও প্রবল করে।

৪. প্রীতি : প্রতিভাগ-নিমিত্তকে জানার জন্য খুশিভাব।

৫. প্রশানিত্ম : মনের ও মনের উপাদানগুলোর শান্তভাব, যাদের বিষয়বস্তুই হচ্ছে প্রতিভাগ-নিমিত্ত।

৬. সমাধি : প্রতিভাগ-নিমিত্তে মনের একাগ্রতা।

৭. উপেক্ষা : মনের সমতা, যা প্রতিভাগ-নিমিত্ত পেয়ে চঞ্চলও নয়, আবার তা থেকে নিজেকে সরিয়েও নেয় না।

ভাবনাকারীকে অবশ্যই এই সপ্ত বোধ্যঙ্গকে পরিপূর্ণ করতে হবে এবং সমতায় আনতে হবে। প্রচেষ্টা যথাযথ না হলে মন ধ্যানের বিষয়বস্তু তথা প্রতিভাগ-নিমিত্ত থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে প্রশানিত্ম, সমাধি ও উপেক্ষাকে না বাড়িয়ে বাড়ানো দরকার ধর্মবিচয়, বীর্য ও প্রীতিকে। এতে মন পুনরায় উজ্জীবিত হয়। যখন বীর্য অত্যাধিক হয়, মন তখন চঞ্চল ও লক্ষ্যবস্তু থেকে বিক্ষিপ্ত হয়। তখন কিন্তু ভাবনাকারীর পক্ষে ধর্মবিচয়, বীর্য ও প্রীতিকে বাড়ানো উচিত নয়, বরং তার উল্টোটা করা উচিত, অর্থাৎ এক্ষেত্রে বাড়ানো উচিত প্রশানিত্ম, সমাধি ও উপেক্ষাকে। এভাবে চঞ্চল ও বিক্ষিপ্ত মন বাধ্য হয় ও শান্ত হয়ে ওঠে।

এভাবেই পঞ্চ-ইন্দ্রিয় ও সপ্ত বোধ্যঙ্গকে সমতায় আনতে হয়।

 #আজকের কুইজ.....সঠিক উত্তর কমেন্ট করুন,নিজে জানুন অন্যকে জানতে উৎসাহীত করুন।
23/09/2020

#আজকের কুইজ.....
সঠিক উত্তর কমেন্ট করুন,নিজে জানুন অন্যকে জানতে উৎসাহীত করুন।

® #ত্রিপিটক_খুদ্দকনিকায়ে_মিলিন্দ_প্রশ্ন  #সদ্ধর্মশোভন_দেবশ্রী_মহাথের  #নাগসেন_ও_মিলিন্দের_পূর্বযোগ_কথা৪. পূর্বযোগের অর্থ...
07/09/2020

® #ত্রিপিটক_খুদ্দকনিকায়ে_মিলিন্দ_প্রশ্ন
#সদ্ধর্মশোভন_দেবশ্রী_মহাথের

#নাগসেন_ও_মিলিন্দের_পূর্বযোগ_কথা
৪. পূর্বযোগের অর্থ—তাঁহাদের পূর্বজন্মে কৃতকর্ম।
অতীতকালে ভগবান কশ্যপ-বুদ্ধের শাসনের সময় গঙ্গানদীর সমীপে এক আশ্রমে এক বৃহৎ ভিক্ষুসংঘ বাস করিতেন। তথায় ব্রত-শীলসম্পন্ন ভিক্ষুগণ প্রাতঃকালেই গাত্রোত্থান করিয়া যষ্টি সম্মার্জনী লইয়া বুদ্ধের গুণাবলি চিন্তা করিতে করিতে অঙ্গন সম্মার্জন করিতেন এবং আবর্জনাগুলি স্তূপীকৃত করিতেন।

৫. একদিন এক ভিক্ষু কোনো শ্রামণেরকে কহিলেন, এখানে এসো, শ্রামণের। এই আবর্জনাগুলি ফেলিয়া দাও। সে না শোনার মতো ভান করিয়া চলিয়া যায়। দ্বিতীয়বার, তৃতীয়বার আমন্ত্রিত হইয়াও সে না শোনার ন্যায় চলিয়া যায়। তৎপর সেই ভিক্ষু “এই শ্রামণের বড়ই অবাধ্য” চিন্তা করিয়া ক্রোধবশত সম্মার্জনী দণ্ডের দ্বারা তাহাকে প্রহার করিলেন। তখন সে রোদন করিতে করিতে ভয়ে আবর্জনা ফেলিবার সময়—“এই আবর্জনা নিক্ষেপজনিত পুর্ণ্যকর্ম প্রভাবে যে পর্যন্ত আমি নির্বাণ লাভ না করি, ইহার মধ্যে যে যে স্থানে জন্মধারণ করি না কেন আমি যেন মধ্যাহ্ন সূর্যের ন্যায় সমর্থ ও মহাতেজস্বী হই” প্রথমত এইরূপ প্রার্থনা করিল।

৬. আবর্জনা পরিষ্কার করিয়া সে স্নানের নিমিত্ত গঙ্গা নদীর ঘাটে গেল। গঙ্গার গড়গড় শব্দায়মান তরঙ্গবেগ দর্শন করিয়া—“যাবত আমি নির্বাণপ্রাপ্ত না হই তাবৎ জন্মে জন্মে যেন এই তরঙ্গবেগের ন্যায় প্রত্যুৎপন্ন ও অক্ষয় প্রতিভাসম্পন্ন হইতে পারি” এই বলিয়া দ্বিতীয়বার প্রার্থনা করিল।

৭. সেই ভিক্ষুও সম্মার্জনী-ঘরে সম্মার্জনী রাখিয়া স্নানের নিমিত্ত গঙ্গা তীর্থে যাইবার সময় শ্রামণের প্রার্থনা শুনিলেন এবং চিন্তা করিলেন, “এই শ্রামণের আমা দ্বারা নিয়োজিত হইয়াই যদি এরূপ প্রার্থনা করে তবে আমার প্রার্থনা কেন সিদ্ধ হইবে না?” এই চিন্তা করিয়া তিনিও প্রার্থনা করিলেন, “যতদিন আমি নির্বাণপ্রাপ্ত না হই, ইতিমধ্যে জন্মে জন্মে আমি যেন গঙ্গার তরঙ্গবেগের ন্যায় অক্ষয়-প্রতুৎপন্নমতি হই, ইহার দ্বারা জিজ্ঞাসিত সর্ববিধ জটিল প্রশ্নকে নির্জটিল করিতে ও ব্যাখ্যা করিতে সমর্থ হই।”

৮. তাঁহারা উভয়ে দেবলোক ও মনুষ্যলোক সংসরণ করিতে করিতে এক বুদ্ধান্তর কাল গত করিলেন। তখন ভগবান বুদ্ধ যেমন মোগ্‌গলিপুত্র তিষ্য স্থবির সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন, সেইরূপ ইঁহাদের সম্বন্ধেও করিয়াছিলেন, “আমার পরিনির্বাণের পঞ্চশত বৎসর পর ইঁহারা দুজন জন্মগ্রহণ করিবে, আর যে সকল ধর্মবিনয় আমি সূক্ষ্মভাবে উপদেশ করিয়াছি, তাহারা তাহা প্রশ্ন জিজ্ঞাসা ও উপমা যুক্তিবলে সরল স্পষ্ট করিয়া বিভাগ করিবে।”

৯. তাঁহাদের মধ্যে সেই শ্রামণের জম্বুদ্বীপের সাগল নামক নগরে মিলিন্দ নামে রাজা হইলেন। তিনি বড় পণ্ডিত, চতুর, মেধাবী ও ভূত, ভবিষ্যৎ, বর্তমান মন্ত্র ও যোগবিধান ক্রিয়ার আচরণ করিবার পরীক্ষা করিতেন। তিনি অনেক বিদ্যা অধ্যয়ন করেন; যথা : (১) শ্রুতি (২) স্মৃতি (৩) সাংখ্য (৪) যোগ (৫) ন্যায় (৬) বৈশেষিক (৭) গণিত (৮) সঙ্গীত (৯) চিকিৎসা (১০) চতুর্বেদ (মতান্তরে ধনুবিদ্যা) (১১) পুরাণ (১২) ইতিহাস (১৩) জ্যোতিষ (১৪) জাদুবিদ্যা (১৫) হেতু বা তর্ক (১৬) মন্ত্রণা (১৭) যুদ্ধবিদ্যা (১৮) ছন্দ এবং (১৯) সামুদ্রিক এই ঊনবিংশতি শাস্ত্রে তিনি পারদর্শী ছিলেন। তিনি ছিলেন তার্কিক, দুর্ধর্ষ, দুঃসহ বিভিন্ন তীর্থঙ্করদের মধ্যে অগ্রণীরূপে সম্মানিত। সমগ্র জম্বুদ্বীপে মিলিন্দ রাজার ন্যায় শৌর্য, বীর্য ও পরাক্রমে এবং প্রজ্ঞায় অপর কেহ ছিলেন না। তিনি ধনাঢ্য, মহাধনী এবং বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন। তাঁহার সৈন্যসামন্ত ছিল অসংখ্য।

১০. তখন একদিন রাজা মিলিন্দ অনন্ত বলাবাহনযুক্ত স্বীয় চতুরঙ্গিনী সেনার দর্শন অভিলাষে নগরের বাহিরে গেলেন। তথায় গণনা করাইয়া বাদপ্রিয়, লোকায়ত ও বিতণ্ডাবাদীদের সহিত তর্কেচ্ছায় আলাপপ্রবণ, ঔৎসুক্যচিত্ত, নির্ভীক ও বিজৃম্ভনকারী সেই রাজা উপরদিকে সূর্য অবলোকন করিলেন এবং নিজের অমাত্যকে আহ্বান করিলেন, “এখনো অনেক সময় বাকি আছে, এত সত্বর নগরে প্রবেশ করার কী প্রয়োজন? এমন কোনো পণ্ডিত শ্রামণ, ব্রাহ্মণ, সংঘনেতা, গণনেতা, গণাচর্যা আছেন কি যিনি অর্হৎ সম্যকসম্বুদ্ধ সম্বন্ধে জানেন, যিনি আমার সহিত আলাপ করিতে ও আমার সন্দেহ নিরসন করিতে পারেন, যাঁহার নিকট উপস্থিত হইয়া প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সংশয় বিনোদন করিতে পারি?”

১১. এইরূপ উক্ত হইলে পঞ্চশত যবন রাজা মিলিন্দকে কহিলেন, “হ্যাঁ মহারাজ, ছয়জন ধর্মগুরু আছেন: (১) পূরণ-কাশ্যপ, (২) মক্খলি গোশাল, (৩) নিগণ্ঠ নাথপুত্র, (৪) সঞ্জয় বেলট্‌ঠিপুত্র, (৫) অজিত কেশকম্বলী ও (৬) ককুধ কচ্চায়ন। তাঁহারা সংঘনায়ক, গণনায়ক, গণাচার্য, প্রাজ্ঞ, যশস্বী ও তীর্থঙ্কর এবং বহুজনের দ্বারা সম্মানিত। মহারাজ, আপনি তাঁহাদের নিকট গিয়া প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং সংশয় নিরসন করুন।”

05/09/2020
বৌদ্ধ ধর্মীয় কুইজ.......
01/09/2020

বৌদ্ধ ধর্মীয় কুইজ.......

Address

In Where Gautam Buddha Born. .
Lumbini

Alerts

Be the first to know and let us send you an email when বৌদ্ধ ধর্ম বিশ্বের শান্তি ধর্ম, Buddhism is a World Peace Religion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share