01/06/2024
শ্রীমৎ উপেন পাগলের ৫০তম তিরোধান দিবস উপলক্ষে হরিনাম সংকীর্ত্তন ও আলোচনা সভা-২০২৪.
সুধী, আসছে 03-06-2024 ইং সোমবার শ্রীমৎ উপেন পাগলের ৫০তম তিরোধান দিবস উপলক্ষে হরিনাম সংকীর্ত্তন ও আলোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হইবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধক থাকবেনঃ মহা-মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু) গদিসমাসীন ঠাকুর, শ্রীধাম ওড়াকান্দি ও সভাপতি, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন বাংলাদেশ কমিটি শ্রীধাম ওড়াকান্দি, গোপালগঞ্জ, বাংলাদেশ।
মঙ্গলদীপ প্রজ্জ্বলন করবেনঃ শ্রীমতি দ্রোপদী পাগলী, শ্রীমৎ উপেন পাগলের পুত্রবধূ ও শ্রীমৎ অশ্বিনী গোঁসাই-এর নাতনী।
আলোচকবৃন্দঃ শ্রী শ্রীপতি ঢালী, প্রধান উপদেষ্টা, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর ও শ্রীমৎ উপেন পাগল সেবাশ্রম।
ইঞ্জিনিয়ার হীরেন সুজন, সাধারণ সম্পাদক, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন বাংলাদেশ, শ্রীধাম ওড়াকান্দি, গোপালগঞ্জ, বাংলাদেশ।
শ্রী সমীর চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক, বরগুনা জেলার কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রম ও সিনেট সদস্য, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন।
শ্রী অসিত বিশ্বাস সাধারণ সম্পাদক, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর ও শ্রীমৎ উপেন পাগল সেবাশ্রম, রাউৎখামার, গোপালগঞ্জ।
সঞ্চালনায়ঃ ড. সঞ্জয় কুমার দাস, সিনেট সদস্য, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন ও সহকারী অধ্যাপক, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল।
সভাপতিত্ব করবেনঃ শ্রী শিবু বালা শ্রীমৎ হীরামন পাগলের বংশধর ও সভাপতি, শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর ও শ্রীমৎ উপেন পাগল সেবাশ্রম।
উৎসব অঙ্গনঃ শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর ও শ্রীমৎ উপেন পাগল সেবাশ্রম, রাউৎখামার, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ, বাংলাদেশ।