17/08/2026
আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো গ্রীষ্মকালীন শিক্ষা সফর ২০২৬
ইজেন বাইতুল আমান মসজিদ কমিটির আয়োজনে গতকাল, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, অনুষ্ঠিত হলো আমাদের বহুল প্রতীক্ষিত ৫ম বার্ষিক গ্রীষ্মকালীন শিক্ষা সফর।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে দিনব্যাপী এই সফরটি আনন্দ, শিক্ষা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
🚌 সফরের শুরু থেকেই ছিল নানা আয়োজন ও আনন্দঘন মুহূর্ত।
বাসের ভেতরে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয়েছিল—
📖 কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
🎵 ইসলামিক সংগীত প্রতিযোগিতা
🧠 ইসলামিক কুইজ প্রতিযোগিতা
এরপর আমরা নির্ধারিত কোরিয়ান ঐতিহ্যবাহী গ্রাম (Wanggok Village) পরিদর্শন করি। সেখানকার মনোরম পরিবেশ ও ঐতিহ্যবাহী স্থাপনা উপভোগ করার পর সকলে একসঙ্গে যোহরের নামাজ আদায় করি।
🍽️ নামাজের পর সবাই মিলে দুপুরের খাবার গ্রহণ করে পরবর্তী গন্তব্য সুমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হই।
🏖️ সমুদ্র সৈকতে পৌঁছানোর পর শুরু হয় আরও কিছু আনন্দঘন প্রতিযোগিতা।
⚽ ১নং বাস বনাম ২নং বাস ফুটবল প্রতিযোগিতা ও
💪 দড়ি টানাটানি প্রতিযোগিতা
এরপর সবাই মিলে সমুদ্রের পানিতে গোসল ও আনন্দ উপভোগ করেন। 🌊
🍉 বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সকলে মিলে তরমুজ খাওয়ার মাধ্যমে দিনের সুন্দর একটি মুহূর্ত উপভোগ করি।
বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাসের ভেতর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, ইসলামিক কুইজ, ফুটবল ও দড়ি টানাটানি—প্রতিটি প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়াও আমাদের ছোট্ট সোনামণিদের উৎসাহিত করতে অংশগ্রহণকারী সকল শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এই সুন্দর আয়োজনকে সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি ইজেন বাইতুল আমান মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
আমাদের সম্মানিত সকল অংশগ্রহণকারী ও ফ্যামিলি মেম্বারদের, যারা সময় বের করে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন।
মসজিদ কমিটির সেই সকল ভাইদের, যারা দীর্ঘদিন ধরে এই শিক্ষা সফরের পরিকল্পনা, প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন।
যারা খাবারের আয়োজন, রান্নাবান্না ও পরিবেশনের দায়িত্ব পালন করেছেন এবং নিজেদের আনন্দ-সময় ত্যাগ করে সবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
আপনাদের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিকতার কারণেই এই আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আমরা আশা করি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা এভাবেই ইজেন বাইতুল আমান মসজিদ কমিটির সকল কার্যক্রমে সহযোগিতা করবেন এবং আমাদের শিক্ষা সফরগুলোতে আরও বেশি সংখ্যক পরিবার ও ভাই-বোন অংশগ্রহণ করবেন।
আমাদের এই আয়োজনের উদ্দেশ্য শুধু আনন্দ করা নয়; বরং পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি, ইসলামী জ্ঞানচর্চা, শিশু-কিশোরদের উৎসাহিত করা এবং সবাইকে একসঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেওয়া।
একটি বড় আয়োজন সম্পন্ন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল-ত্রুটি বা অসঙ্গতি হয়ে থাকলে আপনারা দয়া করে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আমাদের আয়োজনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে আপনাদের কোনো সুচিন্তিত পরামর্শ, মতামত বা গঠনমূলক বক্তব্য থাকলে তা মসজিদ কমিটির কাছে জানাতে অনুরোধ করছি। আপনাদের পরামর্শকে আমরা আন্তরিকভাবে মূল্যায়ন করব, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলের সফরকে কবুল করুন এবং আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আমিন। 🤲
আয়োজনে:
🌿 ইজেন বাইতুল আমান মসজিদ