Rath Yatra Venice,Italy

Rath Yatra Venice,Italy The festival is associated with Lord Jagannatha and commemorates his annual journey to his aunt's residence with his brother and sister

ভেনিস রথ যাত্রার ১০ বছর পূর্তি ! জয় জগন্নাথ
07/07/2025

ভেনিস রথ যাত্রার ১০ বছর পূর্তি ! জয় জগন্নাথ

হরেকৃষ্ণ 🪷 প্রনাম সবাইকে🙏🏽 শুভ উল্টো রথযাত্রার অগ্রীম কৃষ্ণপ্রীতি  শুভেচ্ছা রইলো 💐  ।জগন্নাথদেবের অশেষ কৃপাতে আমারা উল্ট...
04/07/2025

হরেকৃষ্ণ 🪷 প্রনাম সবাইকে🙏🏽 শুভ উল্টো রথযাত্রার অগ্রীম কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা রইলো 💐 ।
জগন্নাথদেবের অশেষ কৃপাতে আমারা উল্টো রথযাত্রা মহোৎসব পালন করতে যাচ্ছি, সাথে থাকবেন ভক্ত নৃসিংহ মহারাজ এবং প্রভুপাদদেশের ভক্তবৃন্দ, বিকেল ৬টায় Parco Albanese থেকে রওনা দেবো Piazza Feretto এর উদ্দেশ্যে । সন্ধ্যায় মহাপ্রাদের ব্যবস্থা থাকবে ।
আপনাদের উপস্থিতির অপেক্ষায় থাকবো। হরিবল 🙏🏽 জয় জগন্নাথ🙌🏽

হরেকৃষ্ণ, জয় জগন্নাথ দেব, জয় বল দেব, জয় সুভদ্রা মহারানী কি জয়🙌🙌🙌 প্রণাম সবার শ্রীচরনে 🙏 ভক্তবৃন্দরা অনুগ্রহ করে ৫ই জুলাই...
29/06/2025

হরেকৃষ্ণ,
জয় জগন্নাথ দেব, জয় বল দেব, জয় সুভদ্রা মহারানী কি জয়🙌🙌🙌
প্রণাম সবার শ্রীচরনে 🙏

ভক্তবৃন্দরা অনুগ্রহ করে ৫ই জুলাই শনিবার দুপুর বিকেল ৪ ঘটিকায় Bissuola পার্কে উপস্থিত থেকেন। আমরা পার্ক থেকে Piazza Erminio Ferretto উদ্দেশ্যে রওনা দেবো ।

রথ যাত্রা চলা কালিন আমাদের সবাইকে ফুটপাথ/marciapiede তে থাকতে হবে। ফুটপাথ ধরে এগিয়ে যাবে আমাদের যাত্রা।

আপনাদের অপেক্ষায় থাকব।

হরিবল🙏
জয় শ্রীল প্রভুপাদ 🙌

💛
29/06/2025

💛

❤️🌹"তিনি দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, বিশাল চক্ষু দিয়ে দেখছেন এই জগৎকে…❤️🌹কেউ তাঁকে মূর্তি ভাবে, কেউ অনুভব করে প্রাণ হিসেবে।জগ...
28/06/2025

❤️🌹"তিনি দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, বিশাল চক্ষু দিয়ে দেখছেন এই জগৎকে…❤️🌹
কেউ তাঁকে মূর্তি ভাবে, কেউ অনুভব করে প্রাণ হিসেবে।
জগন্নাথ — তিনি সেই করুণাময়, যিনি জানেন,
কে কখন কেঁদেছে নিভৃতে, কে কখন হাসতে চেয়েও পারেনি।🌹

তাঁর কাছে কিছুই লুকোনো নয় —
না হৃদয়ের কষ্ট, না ভক্তির আনন্দ।
তাঁর চরণে যে একবার নিজেকে সঁপে দেয়,
সে ফিরে পায় নিজের হারিয়ে ফেলা আত্মাকে।
জগন্নাথ শুধু ঈশ্বর নন,
তিনি ভক্তির এক চিরন্তন আশ্রয়।"

🔱 ভক্তি থাকুক চেতনায়, জগন্নাথ থাকুন হৃদয়ে🌹🌹

জগন্নাথ প্রভুর মাসির বাড়িতে আগমন 🙌🙌
28/06/2025

জগন্নাথ প্রভুর মাসির বাড়িতে আগমন 🙌🙌

জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জগৎপ্রভু জগতের নাথ জগন্নাথ সবার মঙ্গল করুক 🙏🙏🙏 জয় ...
11/06/2025

জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জগৎপ্রভু জগতের নাথ জগন্নাথ সবার মঙ্গল করুক 🙏🙏🙏 জয় জগন্নাথ 🙏🙏🙏
*প্রশ্ন: শাস্ত্র অনুসারে জগন্নাথের স্নান যাত্রার মাহাত্ম্য কি ?*

উত্তর: শাস্ত্র অনুসারে জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম্য অপরিসীম। এটি বৈষ্ণবদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এর কিছু প্রধান মাহাত্ম্য নিচে উল্লেখ করা হলো:

* *জগন্নাথের আবির্ভাব তিথি:* স্কন্দপুরাণ অনুসারে, স্নানযাত্রার দিনটি শ্রীজগন্নাথের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম যখন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুমূর্তি প্রতিষ্ঠা করেন, সেদিনই প্রথম এই স্নানযাত্রার আয়োজন করা হয়েছিল।

* *পাপক্ষয় ও মুক্তি:* ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিনে পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই কারণে অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে ভিড় জমান। শাস্ত্র বলে, এই দিনে দেবতাদের দর্শন করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং কর্মফল থেকে মুক্তি মেলে।

* *পবিত্রতা ও শুদ্ধিকরণ:* এই দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। সেখানে ১০৮ কলস পবিত্র জলে বিভিন্ন ভেষজ ও সুগন্ধি দ্রব্য মিশিয়ে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁদের স্নান করানো হয়। এই প্রক্রিয়াটি বিগ্রহের শুদ্ধিকরণ এবং ভক্তদের জন্য আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক।

* *ভগবানের লীলা:* স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় বলে প্রচলিত বিশ্বাস। এই সময় তিনি ১৫ দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে থাকেন এবং ভক্তদের দর্শন বন্ধ থাকে। এই সময়টিকে 'অনসর' বলা হয়। কথিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ আদেশ করেছিলেন যে, স্নানের পর তাঁর বেশবাসহীন রূপ যেন কেউ না দেখে। এই সময় তিনি রাজ বৈদ্যের তত্ত্বাবধানে থাকেন এবং ভেষজ পাঁচন খেয়ে সুস্থ হন। এই লীলা ভগবানের মানবিক রূপকে তুলে ধরে এবং ভক্তদের প্রতি তাঁর কৃপা বর্ষণ করে।

* *গজবেশ:* স্নানযাত্রার পর জগন্নাথ ও বলরামকে গণপতির রূপে অর্থাৎ "গজবেশে" সজ্জিত করা হয়। এই দিনে গজবেশ দর্শনেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি প্রমাণ করে যে জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেব-দেবীকে পূজা করা হয়, কারণ সমস্ত দেব-দেবী জগন্নাথের অন্তর্ভুক্ত।

* *আধ্যাত্মিক অগ্রগতি:* এই স্নানযাত্রার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিকভাবে আরও এগিয়ে যেতে পারেন। এই উৎসব ভক্তদের মনে পবিত্রতা এনে দেয় এবং জাগতিক চিন্তা থেকে মুক্তি দিয়ে আত্মিক আলো প্রকাশ করে।

সংক্ষেপে, জগন্নাথের স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আধ্যাত্মিক উন্নতি, পাপক্ষয় এবং ভক্তদের প্রতি ভগবানের অপার কৃপার এক প্রতীকী উৎসব।
🙏🙏🕉️🕉️ জয় জগন্নাথ 🕉️🕉️🙏🙏

আগামীকাল ১১ জুন ২০২৫ বুধবার শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 🌼🌼সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্নানের সময়...
10/06/2025

আগামীকাল ১১ জুন ২০২৫ বুধবার
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 🌼🌼
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্নানের সময়।


👉স্নানযাত্রা কি?
জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।

জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়!🙏

🌼 জয় জগন্নাথ 🌼🌼🌼 জয় জগন্নাথ 🌼

আজ পবিত্র বরুথিনী একাদশী 🙏 কে কে আজ এই ব্রত উপবাস পালন করছেন? বৈষ্ণব শ্রেষ্ঠ স্বয়ং ভগবান শিবও এই একাদশী ব্রত পালন করেছিল...
24/04/2025

আজ পবিত্র বরুথিনী একাদশী 🙏
কে কে আজ এই ব্রত উপবাস পালন করছেন?

বৈষ্ণব শ্রেষ্ঠ স্বয়ং ভগবান শিবও এই একাদশী ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালনে অন্ন দান, কন্যা দানের মতন মহান দানের ফল লাভ হয়।

আজকের পবিত্র এই দিনে রাধা গোবিন্দের শ্রীরূপ সকলে দর্শন করুন 🙏🖤
ভগবান সকলের মঙ্গল করুন, এই প্রার্থনাই করি।

জয় রাধে শ্যাম 🙏🖤

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার আছে, কিন্তু কর্মফল তোমার হাতে নেই। তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পার কিন্তু তার ফ...
02/04/2025

গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার আছে, কিন্তু কর্মফল তোমার হাতে নেই। তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পার কিন্তু তার ফল প্রকৃতির হাতে। প্রকৃতির নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে।

🌸🌾হরে কৃষ্ণ 🌸🌾

30/03/2025
💐ভাগ্য দুই প্রকার—জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য । গত জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় , তা হল জন্মগত ভাগ্য , আর এই জন্...
27/03/2025

💐ভাগ্য দুই প্রকার—জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য । গত জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় , তা হল জন্মগত ভাগ্য , আর এই জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হল কর্মগত ভাগ্য ।💐

💐প্রত্যেক মানুষকেই তাঁর কর্মের ফল ভোগ করতে হয় । এমনকি দেব - দেবী বা কোন অবতার পুরুষকেও তাঁর কর্মের ফল ভোগ করতে হয় । যদি এই জন্মে কোন কারণ বশত কারো কর্মের ফল ভোগ না হয়ে থাকে , তবে তা পরজন্মে ভাগ্য হয়ে তাঁর সম্মুখে উপস্থিত হবে । যতক্ষণ না পর্যন্ত তাঁর কর্মফল ভোগ হয় তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না ।💐

💐কেউ খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিলেও , এই জন্মে তিনি যদি ভালো কাজ করেন , তো তাঁর ভাগ্য ভালো হয়ে যাবে । আবার কেউ ভালো ভাগ্য নিয়ে জন্ম নিলেও , এই জন্মে তিনি যদি খারাপ কাজ করেন , তো তাঁর ভাগ্য খারাপ হয়ে যাবে । কর্মের ফলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে ।💐

💐ঈশ্বরের কৃপা লাভের ফলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে । কিন্তু ঈশ্বরের কৃপা তখনই হয় , যখন মানুষ সদাচারী ও ন্যায় নিষ্ঠা পরায়ন হয় এবং তিনি সর্বদা ধর্মের পথে চলেন । সদাচারী ব্যাক্তি সর্বদা কর্মফল ভোগের জন্য প্রস্তুত থাকেন । তাই তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন । ছল চাতুরীর‌ দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়া যায় না ।💐

💐তাই আপনার ভাগ্যে সুখ থাকুক বা দুঃখ থাকুক , শান্তি থাকুক বা অশান্তি থাকুক ; ভাগ্যকে সানন্দে স্বীকার করে কর্মফল ভোগ করে নেওয়া উচিত । কর্মফল ভোগ করলেই মুক্তি পাবেন ।💐

💐যদি কেউ চুরি করার পর আদালতের বিচারে তাঁর জেল হয়ে থাকে , এবং তিনি যদি বলেন আমি আদালতের বিচার মানব না , আমি জেল ভেঙ্গে বেরিয়ে যাব , তাহলে কি আদালত সেটা মানবে । জেল ভেঙ্গে বেরিয়ে গেলে আদালত তাঁকে আবার জেলে ঢোকাবে , এবং তাঁর সাজা আরও কিছু সময় বাড়িয়ে দিবে । কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে ।💐

💐আপনি আগের জন্মে যে কর্ম করেছেন,তার ফল আপনি যেখানে পাবেন,ঈশ্বর আপনাকে সেখানেই জন্ম দিয়েছেন । তাই ঈশ্বরের সিদ্ধান্তকে মেনে সৎ ভাবে জীবন যাপন করা উচিত।💐

হরে কৃষ্ণ 🍁✨❣️

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Rath Yatra Venice,Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi