Torpignattara Muslim Center -TMC

Indicazioni Sito Web Contatta il luogo di culto

Torpignattara Muslim Center -TMC Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Torpignattara Muslim Center -TMC, Moschea, Via Carlo della Rocca 23, Roma.

রোমে টিএমসি ইসলামিক স্কুলের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতরোম (ইতালি) প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে ভাবগম্ভীর ও ...
13/10/2026

রোমে টিএমসি ইসলামিক স্কুলের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রোম (ইতালি) প্রতিনিধি:

ইতালির রাজধানী রোমে ভাবগম্ভীর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি) পরিচালিত 'টিএমসি ইসলামিক স্কুল'-এর বার্ষিক ফলাফল প্রকাশ, কৃতিত্বপূর্ণ অর্জনের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১১ অক্টোবর) তরপিনাত্তারা মুসলিম সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিএমসি ইসলামিক স্কুলের পরিচালক জনাব মশিয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে এবং শিক্ষক জনাব মোহাম্মদ উল্লাহ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমসি ইসলামিক সেন্টারের প্রধান উপদেষ্টা জনাব নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমসি মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট জনাব জালাল উদ্দীন, রে দি রোমা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফজলুল করিম, সেন্টারের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম এবং রোমের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকির হোসাইন ও জনাব মোশাররফ হোসেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ রাফি, আবদুল্লাহ মাহদিন ও তাহমিদ হোসাইন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করে শিক্ষার্থী নুসাইবা, কেমি হোসাইন, কলি হোসাইন ও আলিয়া নূর জারা।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন জনাব আব্দুল হালিম, জনাব আক্তার হোসেন ও জনাব মোহাম্মদ হারুন। তারা প্রবাসের মাটিতে কোমলমতি শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় টিএমসি ইসলামিক স্কুলের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নিজাম উদ্দিন শিশুদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে পারিবারিক পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, “সন্তানদের ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হলে আগে অভিভাবকদের নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং তাদের সামনে নিজেদের উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের প্রধান উস্তাদ হাফেজ আবুল কালাম আজাদ ও হাফেজ হাবিবুর রহমান বার্ষিক ফলাফল ঘোষণা করেন। পরবর্তীতে বিভিন্ন শ্রেণিতে স্থান অর্জনকারী ও বিশেষ কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্মিলিতভাবে জোহরের সালাত আদায় এবং মধ্যাহ্নভোজের আপ্যায়নের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

🖤 শোক সংবাদ ও দোয়া প্রার্থনা 🖤"নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।"অত্যন্ত ভারাক্রান্ত ...
19/07/2026

🖤 শোক সংবাদ ও দোয়া প্রার্থনা 🖤
"নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।"

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, তরপিনাত্বারা মুসলিম সেন্টার (TMC)-এর সম্মানিত, নিয়মিত পাঁচ ওয়াক্তের মুসল্লী এবং আমাদের সবার অত্যন্ত প্রিয়, ইতালী প্রবাসী জনাব আনোয়ার সাহেব আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সকালে তিনি এই নশ্বর দুনিয়ার সফর শেষ করে মহান রব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে পরকালের চিরস্থায়ী জীবনে পা রেখেছেন।

মসজিদের প্রথম কাতারে তাঁর চেনা মুখটি আর দেখা যাবে না—এই শূন্যতা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। একজন নম্র, ভদ্র এবং সদালাপী মানুষ হিসেবে তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

TMC মসজিদ কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা:
আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁর পরিবারের সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

🤲 আমাদের আকুল প্রার্থনা:
হে আল্লাহ! আপনি আমাদের আনোয়ার ভাইকে ক্ষমা করে দিন। তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতিগুলো মার্জনা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম সম্মানিত টিএমসি মসজিদের মুসল্লী বৃন্দ সহ, বিশ্বের সকল মুসলিম দের কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবার...
26/05/2026

আসসালামু আলাইকুম সম্মানিত টিএমসি মসজিদের মুসল্লী বৃন্দ সহ, বিশ্বের সকল মুসলিম দের কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক।
সবাইকে আগামীকাল ঈদের জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ রইলো।

18/05/2026

আজ ১৮/৫/২৬ ইং রোজ সোমবার Torpignattara Muslim Center -TMC র সাপ্তাহিক তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই আমন্ত্রিত।

11/05/2026

আজ রোজ সোমবার বাদ মাগরিব Torpignattara Muslim Center -TMC র সাপ্তাহিক তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই আমন্ত্রিত।

বিপদে পড়লে নবীরা যে বিশেষ কোড ব্যবহার করতেন; আপনার ভাগ্য বদলাতে এই একটি দোয়াই কি যথেষ্ট?আপনার জীবনে কি এমন কোনো মুহূর্...
07/05/2026

বিপদে পড়লে নবীরা যে বিশেষ কোড ব্যবহার করতেন; আপনার ভাগ্য বদলাতে এই একটি দোয়াই কি যথেষ্ট?
আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, শরীর অসুস্থ, টাকা নেই। চারদিক থেকে বিপদ এসে ঘিরে ধরেছে আর আপনি জানেন না কোথায় যাবেন, কাকে ডাকবেন। ঠিক এই মুহূর্তে জানুন, আল্লাহর নবীরাও এমন বিপদে পড়েছিলেন। আর তাঁরা যে পথে মুক্তি পেয়েছিলেন, সেই পথ আজও খোলা আছে।
বিজ্ঞান কী বলছে?
গবেষণা বলছে, মানুষ যখন চরম সংকটে পড়ে তখন প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশীলন তার মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। যারা সংকটের সময় বিশ্বাসের আশ্রয় নেন তাদের মানসিক পুনরুদ্ধারের গতি অন্যদের তুলনায় অনেক বেশি। (Koenig, H.G. et al., 2012, Handbook of Religion and Health, Oxford University Press)
বিজ্ঞান এখন বলছে বিশ্বাস এবং প্রার্থনা বিপদ থেকে বের হয়ে আসার শক্তি দেয়। কুরআন চৌদ্দশো বছর আগেই সেই পথ দেখিয়ে রেখেছে।
১. ইউনুস (আ.) তিন অন্ধকারের মাঝে যে দোয়া করেছিলেন সেটিই সবচেয়ে শক্তিশালী কোড।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ.
অর্থ:
"তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।" 📖 (সূরা আম্বিয়া, ২১:৮৭)
💡 অনুপ্রেরণা:
সমুদ্রের গভীরে, মাছের পেটে, রাতের অন্ধকারে এই দোয়া পড়েছিলেন ইউনুস (আ.)। এই দোয়ায় আছে তিনটি জিনিস, তাওহিদের স্বীকৃতি, আল্লাহর পবিত্রতার ঘোষণা এবং নিজের ভুল স্বীকার। আপনার বিপদ যতই গভীর হোক, এই তিনটি জিনিস নিয়ে আল্লাহর কাছে যান।
২. আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন এবং এটি শুধু ইউনুস (আ.) এর জন্য নয়, সব মুমিনের জন্য প্রতিশ্রুতি।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ.
অর্থ:
"তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি।" 📖 (সূরা আম্বিয়া, ২১:৮৮)
💡 অনুপ্রেরণা:
এই আয়াতের শেষ অংশটি একটু মনোযোগ দিয়ে পড়ুন। আল্লাহ বলছেন এভাবেই আমি মুমিনদের মুক্তি দিই। এটি শুধু ইউনুস (আ.) এর জন্য নয়। আপনি মুমিন হলে এই প্রতিশ্রুতি আপনার জন্যও প্রযোজ্য।
৩. আইয়ুব (আ.) দীর্ঘ রোগ ও কষ্টের মাঝে যেভাবে আল্লাহকে ডেকেছিলেন সেটাই ছিল তাঁর মুক্তির পথ।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ.
অর্থ:
"আর আইয়ুবকে স্মরণ করো, যখন সে তার রবকে ডেকে বলেছিল, আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু।" 📖 (সূরা আম্বিয়া, ২১:৮৩)
💡 অনুপ্রেরণা:
আইয়ুব (আ.) দীর্ঘ বছর রোগে কাটিয়েছেন। তিনি অভিযোগ করেননি, হতাশ হননি। শুধু বলেছেন আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সবচেয়ে দয়ালু। এই সরল কথাটুকুই ছিল তাঁর দোয়া। আপনিও এভাবে বলতে পারেন, কোনো সাজানো কথার দরকার নেই।
৪. মুসা (আ.) একাকী অসহায় অবস্থায় মাত্র একটি বাক্যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ.
অর্থ:
"হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী।" 📖 (সূরা কাসাস, ২৮:২৪)
💡 অনুপ্রেরণা:
মুসা (আ.) তখন একা, অচেনা দেশে, নিঃস্ব অবস্থায়। তিনি দীর্ঘ দোয়া করেননি। শুধু বলেছেন হে রব, আমি তোমার কল্যাণের মুখাপেক্ষী। এই সরল স্বীকারোক্তির পরই আল্লাহ তাঁর জীবন বদলে দিয়েছিলেন। আপনিও আজ এই কথাটি বলুন।
৫. ইব্রাহিম (আ.) এর দোয়ায় ছিল পূর্ণ আত্মসমর্পণ, যা বিপদমুক্তির সবচেয়ে শক্তিশালী পথ।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ.
অর্থ:
"হে আমাদের রব, আমরা তোমার উপরই ভরসা করলাম, তোমার দিকেই ফিরলাম এবং তোমার কাছেই আমাদের ফিরে যেতে হবে।" 📖 (সূরা মুমতাহিনা, ৬০:৪)
💡 অনুপ্রেরণা:
ইব্রাহিম (আ.) এর দোয়ায় তিনটি জিনিস ছিল, ভরসা, প্রত্যাবর্তন এবং পরিণতির স্বীকৃতি। বিপদের সময় যিনি এই তিনটি কথা অন্তর থেকে বলতে পারেন, তাঁর জন্য আল্লাহর সাহায্য আসে। আপনিও আজ এই দোয়াটি পড়ুন।
৬. যাকারিয়া (আ.) নিঃসন্তান বৃদ্ধ বয়সেও হাল ছাড়েননি, আল্লাহর কাছে চেয়েছিলেন।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ.
অর্থ:
"হে আমার রব, আমাকে একা রেখো না এবং তুমিই সর্বোত্তম উত্তরাধিকারী।" 📖 (সূরা আম্বিয়া, ২১:৮৯)
💡 অনুপ্রেরণা:
যাকারিয়া (আ.) বৃদ্ধ বয়সে নিঃসন্তান ছিলেন। মানবিক দৃষ্টিতে কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন এবং আল্লাহ ইয়াহিয়া (আ.) এর মতো নবী সন্তান দিয়েছিলেন। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই।
৭. বিপদে ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহরই নির্দেশ।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ.
অর্থ:
"হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" 📖 (সূরা বাকারা, ২:১৫৩)
💡 অনুপ্রেরণা:
নবীদের দোয়ার পাশাপাশি আল্লাহ আমাদেরও বলেছেন বিপদে কী করতে হবে। ধৈর্য ধরুন এবং সালাত পড়ুন। এই দুটি কাজ করলে আল্লাহ নিজে আপনার সাথে থাকেন। এর চেয়ে বড় সাহায্য আর কী হতে পারে।
হাদিসে কী আছে?
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। তার প্রতিটি বিষয়ই তার জন্য কল্যাণকর। সুখ আসলে শোকর করে, এটি তার জন্য কল্যাণ। বিপদ আসলে সবর করে, এটিও তার জন্য কল্যাণ। এই বৈশিষ্ট্য শুধু মুমিনের জন্যই।" (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)
আপনার জন্য কুরআনের মূল বার্তা:
নবীদের দোয়াগুলোর মধ্যে একটি কমন বিষয় ছিল। তাঁরা সবাই আল্লাহর দিকে সম্পূর্ণভাবে ফিরেছিলেন, নিজের অসহায়ত্ব স্বীকার করেছিলেন এবং আল্লাহর রহমতের উপর ভরসা রেখেছিলেন। এটিই সেই বিশেষ কোড। আজ যদি আপনার জীবনেও বিপদ থাকে, এই পথেই হাঁটুন। আল্লাহ আমাদের সকলকে বিপদে সঠিক পথ দেখান। আমিন।

04/05/2026

আজ ০৪/০৫/২৬ ইং রোজ সোমবার বাদ মাগরিব Torpignattara Muslim Center -TMC র সাপ্তাহিক তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে।
আপনারা সবাই আমন্ত্রিত।

03/05/2026

Torpignattara Muslim centre T.M.C
Islamic school and madrasar students.

28/04/2026

কুরআনের ৬টা আয়াতে শিফা — ৬টা রোগের ৬টা সমাধান
একটা কুরআনে ৬টা আয়াতে শিফা। ৬টা ভিন্ন রোগ। ৬টা ভিন্ন কষ্ট। আর ৬ জায়গাতেই আল্লাহ আমাদের শিখিয়েছেন — শিফা শুধু শরীরের জন্য না, মানুষের পুরো জীবনের জন্য।
কখনো ভেবে দেখেছেন — আল্লাহ কেন কুরআনের বিভিন্ন জায়গায় বারবার “শিফা” শব্দটা এনেছেন?
কারণ মানুষ শুধু জ্বর-সর্দিতে ভোগে না। মানুষ বুকের ব্যথায়ও ভোগে। মানুষ মানসিক অস্থিরতায়ও ভোগে। মানুষ শারীরিক রোগে ভোগে। মানুষ আত্মার শূন্যতায়ও ভোগে। মানুষ দীর্ঘমেয়াদী অসুস্থতায়ও ভোগে। মানুষ ঈমানের দুর্বলতায়ও ভোগে।
আর আল্লাহ চান — আপনি যখন এই রোগগুলোর মধ্যে পড়বেন, তখন যেন জানেন ঠিক কোন আয়াতের দিকে ফিরে যেতে হবে।
আমরা অনেক সময় শিফা মানে শুধু ওষুধ বুঝি। কিন্তু কুরআন শেখায় — শিফা কখনো বুকের জন্য, কখনো মনের জন্য, কখনো শরীরের জন্য, কখনো রুহের জন্য, কখনো দীর্ঘদিনের কষ্টের জন্য, কখনো ঈমানের দুর্বলতার জন্যও হয়।
আজকের পোস্টে সেই ৬টা আয়াত — ৬টা রোগের ৬টা সমাধান।
সূরা তাওবা ১৪ — যখন বুকের ভেতর জমে থাকা কষ্ট সারাতে হবে
অনেক মানুষের রোগ শরীরে না, বুকে। বাইরে স্বাভাবিক। ভিতরে ভাঙা। কারও অন্যায়ে বুক জ্বলছে। কারও অপমানে রাতের ঘুম নেই। কারও বিশ্বাসভঙ্গের ব্যথা বছরের পর বছর জমে আছে। কারও কষ্ট কাউকে বলা যায় না, শুধু বুকের ভেতর পাথরের মতো চেপে বসে থাকে।
আল্লাহ বলেন —
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ
উচ্চারণ: ওয়া ইয়াশফি সুদূরা কাওমিম মুমিনীন
অর্থ: “আর তিনি মুমিনদের বুকসমূহকে শিফা দান করবেন।”
(সূরা তাওবা: ১৪)
খেয়াল করুন — এখানে শিফা বলা হয়েছে সুদূর, অর্থাৎ বুকের জন্য। কারণ মানুষ অনেক সময় এমন ব্যথা বহন করে, যা রিপোর্টে ধরা পড়ে না, এক্স-রেতে দেখা যায় না, ডাক্তারও লিখে দিতে পারে না। কিন্তু আল্লাহ দেখেন। আল্লাহ জানেন। আল্লাহ বুকের জমে থাকা ক্ষতও সারিয়ে দিতে পারেন।
কখন পড়বেন? যখন বুক ভারী লাগে। যখন কারও আচরণে ভিতরটা জ্বলে। যখন অপমান, অন্যায়, রাগ, ব্যথা — সব একসাথে ভেতরে জমে আছে। যখন মনে হয় — “আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু ভিতরে খুব কষ্ট হচ্ছে।”
সূরা ইউনুস ৫৭ — যখন মানসিক রোগে ভিতরটা অস্থির হয়ে গেছে
সব রোগ চোখে দেখা যায় না। কিছু রোগ আছে, যা শুধু মানুষ নিজে জানে। বাইরে হাসছে, ভিতরে কাঁদছে। সবাই ভাবছে ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে মন ভেঙে যাচ্ছে। অকারণ ভয়, overthinking, anxiety, হতাশা, অস্থিরতা, সন্দেহ, দুশ্চিন্তা — এসবও রোগ। আর এই রোগে মানুষ খুব নিঃশব্দে ভোগে।
আল্লাহ বলেন —
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ
উচ্চারণ: ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জা-আতকুম মাওইযাতুম মির রাব্বিকুম, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর
অর্থ: “হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, আর যা বক্ষসমূহে আছে তার জন্য শিফা এসেছে।”
(সূরা ইউনুস: ৫৭)
এখানে আল্লাহ বলছেন — তোমার ভিতরের অদৃশ্য ব্যথারও শিফা আছে। মানসিক অন্ধকারেরও শিফা আছে। মনের জটেরও শিফা আছে। তোমার বুকের ভেতর যে ঝড়, কুরআন সেই ঝড়ের দিকও জানে।
কখন পড়বেন? যখন মাথা শান্ত থাকে না। যখন রাত জেগে চিন্তা করেন। যখন ঘুম আসে না। যখন মন বসে না। যখন ভিতরে ভিতরে সব কিছু জট পাকিয়ে গেছে। যখন মানুষের মাঝে থেকেও নিজেকে একা লাগে।
সূরা নাহল ৬৯ — যখন শারীরিক রোগে শরীর ভেঙে পড়েছে
আমরা অনেক সময় ভাবি — ইসলাম শুধু দোয়া শেখায়। কিন্তু ইসলাম আমাদের এটাও শেখায় যে, আল্লাহ শিফা শুধু আকাশ থেকে নামান না, তিনি দুনিয়ার উপায়ের মধ্যেও রাখেন। মধুর ভেতরে শিফা রেখেছেন। গাছপালার ভেতরে শিফা রেখেছেন। চিকিৎসার ভেতরে শিফা রেখেছেন। অর্থাৎ, বৈধ উপায় গ্রহণ করাও আল্লাহরই শিক্ষা।
আল্লাহ বলেন —
فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ
উচ্চারণ: ফীহি শিফাউল লিন্নাস
অর্থ: “এর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে।”
(সূরা নাহল: ৬৯)
এ আয়াতে আল্লাহ মধুর কথা বলেছেন। কিন্তু এর শিক্ষা আরও বড়। আল্লাহ দেখাচ্ছেন — শারীরিক রোগেরও শিফা আছে। শরীরের যত্ন নেওয়াও দ্বীনের বাইরে না। চিকিৎসা নেওয়াও তাওয়াক্কুলের বিরুদ্ধে না। বরং শিফা আল্লাহর, আর উপায়ও আল্লাহর দেওয়া।
কখন পড়বেন? যখন শরীর ভেঙে যায়। যখন দুর্বল লাগে। যখন সাধারণ বা দীর্ঘ রোগে ভুগছেন। যখন মনে করিয়ে দিতে চান — “আমি চিকিৎসা নেবো, কিন্তু শিফা চাইবো আল্লাহর কাছেই।”
সূরা ইসরা ৮২ — যখন আত্মার ভেতর অন্ধকার জমে গেছে
মানুষের একটা সময় আসে, যখন বাইরে থেকে সব কিছু ঠিক, কিন্তু ভিতরে শান্তি নেই। নামাজ পড়ে, কিন্তু স্বাদ নেই। তাওবা করতে চায়, কিন্তু চোখে পানি আসে না। গুনাহে ক্লান্ত, কিন্তু ফিরে আসার শক্তি পাচ্ছে না। দুনিয়ার সব কিছু আছে, কিন্তু রুহে আলো নেই। এটাই আত্মার অসুস্থতা।
আল্লাহ বলেন —
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
উচ্চারণ: ওয়া নুনাযযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউঁ ওয়া রাহমাতুল লিল মুমিনীন
অর্থ: “আমি কুরআনের এমন কিছু নাযিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত।”
(সূরা ইসরা: ৮২)
খেয়াল করুন — এখানে আল্লাহ শুধু শিফা বলেননি, সঙ্গে রহমতও বলেছেন। কারণ আত্মার রোগ শুধু যুক্তিতে সারে না; সেখানে দরকার রহমত, দরকার নূর, দরকার আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুরআন শুধু তথ্য না, কুরআন রুহকে জীবিত করার আলো।
কখন পড়বেন? যখন মনে হয় ভিতরটা শুকিয়ে গেছে। যখন গুনাহে ক্লান্ত। যখন আল্লাহকে চান, কিন্তু আগের মতো নরম হতে পারেন না। যখন মনে হয় — “আমি দূরে চলে গেছি, কিন্তু ফিরতে চাই।”
সূরা শুআরা ৮০ — যখন দীর্ঘমেয়াদী রোগে ধৈর্য ভেঙে যাচ্ছে
দীর্ঘ রোগ মানুষের শরীরের চেয়ে মনকে বেশি ক্লান্ত করে। একদিনের রোগ আলাদা। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর।
ইবরাহীম (আ.) বলেন —
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ: ওয়া ইযা মারিদতু ফা হুয়া ইয়াশফীন
অর্থ: “আর আমি যখন অসুস্থ হই, তখন তিনিই আমাকে শিফা দান করেন।”
(সূরা শুআরা: ৮০)

20/04/2026

আমাদের মাদ্রাসার ছাত্রীদের কে নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,প্রশিক্ষণ দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক হাফেজ জুবায়ের আহমদ।

Indirizzo

Via Carlo Della Rocca 23
Rome
00177

Notifiche

Lascia la tua email e sarai tra i primi a sapere quando Torpignattara Muslim Center -TMC pubblica novità e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta Il Luogo Di Culto

Invia un messaggio a Torpignattara Muslim Center -TMC:

Scelte rapide

Condividi

Categoria