Ilman Nafiya

Ilman Nafiya Da’ee of Islam amongst women’s

01/06/2026

কুরআনের সবচেয়ে আশাজাগানিয়া আয়াতগুলোর একটি হলো আয়াতুদ-দাইন (ঋণের আয়াত), যা সূরা আল-বাকারার দীর্ঘতম আয়াত। কারণ সেখানে সামান্য ঋণও যেন নষ্ট না হয়, সে জন্য লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে—
وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ
ছোট হোক বা বড়—নির্দিষ্ট সময় পর্যন্ত তা লিখে রাখতে অবহেলা করো না।— সূরা আল-বাকারা: ২৮২

দেখুন, যে রব দুনিয়ায় বান্দার সামান্য সম্পদ নষ্ট হওয়া নিয়েও এত যত্নশীল, তিনি কিয়ামতের ভয়াবহ দিনে বান্দাকে নিশ্চয়ই অবহেলায় ছেড়ে দেবেন না।
[আযওয়াউল বায়ান: ৫/৪৮৯]

📌যিলহজের জিকির সমূহঃবেশি বেশি পড়ব উঠতে বসতে পড়ব।সময় পেলেই পড়ব। ইন শা আল্লাহ।১ঃ 🌷সুবহানাল্লাহ (سبحَان الله)। আলহামদুলিল্ল...
21/05/2026

📌যিলহজের জিকির সমূহঃ

বেশি বেশি পড়ব উঠতে বসতে পড়ব।
সময় পেলেই পড়ব। ইন শা আল্লাহ।

১ঃ 🌷সুবহানাল্লাহ (سبحَان الله)। আলহামদুলিল্লাহ (الحمدُلله)। লা ইলাহা ইল্লাল্লাহ (لا إله إلا الله)। আল্লাহু আকবার (الله أكبر)।

২ঃ 🌷সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (سبحان الله وبحمدِه)। সুবহানাল্লাহিল আযীম (سبحان الله العَظيم)।

৩ঃ 🌷লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ ।

৪ঃ 🌷আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি
(أستغفر الله و أتُوب إليه)

৫ঃ 💚আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (اللهُم صل وسلم على نبينا مُحمد)।

৬ঃ 🌷লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
لا إله إلا الله وحدهُ لا شريك له ، له المُلك وله الحمد وهو على كُل شيء قدِير

৭ঃ 🌷হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
حسبي الله لا إله إلا هو ، عليه تَوكلت وهُو ربّ العرش العظيم

৮ঃ 🌷আল্লাহুম্মাজ আলনী মিনাত তাউয়াবীনা ওয়াজআলনী মিনাল মুতাতাহহিরীন।
اللهم إجعلنِي من التَوابين وإجعلنِي من المُتطهرين

৯ঃ 🌷লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন।
لا إله إلا أنت سبحانك إني كُنت من الظَالمين

১০ঃ 🌷আল্লাহ হুম্মা ইয়া মুকল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বলবি 'আলা দ্বীনিক।(يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ)

১১ঃ 🌷৯ যিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত তাকবির পাঠ করা।
الله أكبر، الله أكبر،لا إله إلاالله والله أكبر،الله أكبر ولله الحمد
তাকবিরঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।

🎤- শায়েখ আতিকুল্লাহ

আসসালামু আলাইকুম 🌙ভাইয়েরা, আজ ৩০ তারিখ ইনশাআল্লাহ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জিলহজ্জ মাস শুরু হয়ে যাবে। চাঁদ দেখার প...
17/05/2026

আসসালামু আলাইকুম 🌙

ভাইয়েরা, আজ ৩০ তারিখ ইনশাআল্লাহ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জিলহজ্জ মাস শুরু হয়ে যাবে। চাঁদ দেখার পর এই দোয়া পড়তে যেন না ভুলি 🤲।

এবং নিজদের হাতের নখ, চুল, মুচ মাগরিবের সময় থেকে কাটা বিরত রাখি ✂️🚫।

ইবাদাতের সময়গুলোকে আমরা বাড়িয়ে দেই ও গুনাহমুক্তভাবে জীবন গড়ি 🕌✨।

وَوَفَّقَنَا الله

আল্লাহ আমাদের সফল করুন 🤲।

08/05/2026

যে ব্যাক্তি রাতের নিদ্রা 💤 বিসর্জন দিয়ে আল্লাহ তা'য়ালার নিকট চায়, আল্লাহ তা'য়ালা তার জন্য পৃথিবীর মানচিত্র পর্যন্ত বদলে দিতে পারেন। (সুবাহান-আল্লাহ)

📚আপনারা যারা ইলম পিপাসু বোনেরা আছেন শুধু তাদের জন্য আমাদের এই আয়োজন। 🌸উত্তম নসীহা ই আমাদের জীবনকে বদলে দিতে পারে, ( রবের...
20/04/2026

📚আপনারা যারা ইলম পিপাসু বোনেরা আছেন শুধু তাদের জন্য আমাদের এই আয়োজন।
🌸উত্তম নসীহা ই আমাদের জীবনকে বদলে দিতে পারে,
( রবের কাছাকাছি যেতে পারা , রবের বান্দা হওয়া, রবের গোলাম করা, রবের সন্তষ্টি লাভ করা ইত্যাদি)
তাই আসুন আমরা উত্তম নসীহা গ্রহণ এর মাধ্যমে নিজেদের পরিবর্তন করে গুনাহমক্ত জীবন-যাপন করতে চেষ্টা করি এবং বরকতময় জীবন লাভ করি।

🎙আলোচকঃ বিশিষ্ট লেখক শায়েখ আতিক উল্লাহ(হাফিজাহুল্লাহ)
আয়োজকঃ IlIlman Nafiya
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের ইলম অর্জন এর তৌফিক দান করুন, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমিন)

॥ বিশেষ ইলমি মজলিস ও নসীহত ॥

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের 'বোনদের দ্বীনি সার্কেলে' এক অনন্য রূহানী মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের দাওয়াত কবুল করে এই মজলিসে উপস্থিত হতে সম্মতি জানিয়েছেন বর্তমান সময়ের বরেণ্য আলেম, বিশিষ্ট গবেষক ও নন্দিত লেখক—
✨ সম্মানিত শায়েখ আতিক উল্লাহ (হাফিজাহুল্লাহ) ✨
শায়েখের কলম ও জবানের প্রজ্ঞা আমাদের অনেকেরই প্রিয়। তাঁর গভীর ইলমি আলোচনা ও সমকালীন প্রেক্ষাপটে ইসলামের সঠিক দিশা আমাদের ঈমানী পথচলাকে শাণিত করে। বিশেষ করে বোনদের জন্য তাঁর বিশেষ দিকনির্দেশনা ও ফিকহী আলোচনা শোনার এটি এক দুর্লভ সুযোগ।

📅 তারিখ: ৩০ মার্চ, সোমবার
⏰ সময়: সকাল ১০:৩০ মিনিট (ইতালি সময়)
📍 মাধ্যম: এই টেলিগ্রাম গ্রুপ (ভয়েস চ্যাট)

বিশেষ অনুরোধ:
১. এটি একটি আমানতস্বরূপ মজলিস, যা শুধুমাত্র দ্বীনি বোনদের জন্য সংরক্ষিত।

আসুন, আমরা সকলে মিলে এই নূরানী মজলিসে শরিক হয়ে নিজেদের অন্তরকে ইলমের আলোয় আলোকিত করি।
— বিনীত,

20/04/2026

আল্লাহ তা'য়ালা বলেনঃ যখন সেই দিন আসবে তখন কোন ব্যাক্তি আমার অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না।🤐
[সুরাহ হুদঃ১০৫]

12/04/2026

✍🏻 তুমি যদি পাথর কিংবা আরো কঠিন হও,
আল্লাহওয়ালার পরশ মাখো
যদি স্বর্ন হতে চাও।

( বুজুর্গরা মানুষকে মুক্তা💎বানিয়ে দেন)

09/04/2026

আল্লাহর জন্য কাউকে ভালবাসা মানে
আল্লাহকে ভালবাসার নামান্তর💖

07/04/2026

"ইয়াকুব (আঃ) যখন তাঁর প্রিয় সন্তানকে হারিয়েছিলেন, তিনি বছরের পর বছর কেঁদেছিলেন—এমনকি তাঁর চোখ সাদা হয়ে গিয়েছিল। কুরআন এই শোককে অস্বীকার করেনি। ডিপ্রেশন মানে ইমান না থাকা নয়; ইয়াকুব (আঃ) নবী হয়েও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্ব ছিল এখানে যে, তিনি মানুষের কাছে অভিযোগ না করে বলেছিলেন, 'আমি আমার অসহায়ত্ব ও দুঃখের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি।' আপনার কান্না যদি আল্লাহর সাথে আপনার দূরত্ব না বাড়িয়ে বরং সেজদাহর দৈর্ঘ্য বাড়িয়ে দেয়, তবে সেই বিষণ্ণতা আপনার জন্য রহমত।"

-নোমান আলী খান

29/03/2026

✨ এক মহিমান্বিত ইলমি সফরের আমন্ত্রণ ✨

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 🌸

প্রিয় দ্বীনি বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য রয়েছে এক কলিজা জুড়ানো সুসংবাদ! 📣 আলহামদুলিল্লাহ! 🤲
আমাদের অনুরোধে সাড়া দিয়ে, আমাদের আত্মার খোরাক জোগাতে অনলাইনে সরাসরি দরস নিতে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ও গবেষক—
বরণ্যে আলেম ✨ শায়েখ আতিক উল্লাহ (হাফিজাহুল্লাহ) ✨ ✍️📖

যাঁরা শায়েখের বই পড়ে ঈমানী প্রেরণা পান, তাঁদের জন্য এটি সরাসরি তাঁর থেকে শেখার এক সুবর্ণ সুযোগ! 🌈

🌟 এই ক্লাসের বিশেষ আকর্ষণসমূহ: 🌟
━━━━━━━━━━━━━━━━━━━━━
🌷 পুরোটাই বোনদের জন্য: সম্পূর্ণ পর্দাঘেরা ও নিরাপদ পরিবেশে শুধুমাত্র বোনদের নিয়ে আয়োজন। 🔐🌸
📚 জীবন ঘনিষ্ঠ আলোচনা: সমকালীন জীবন ও দ্বীন নিয়ে হবে বিশেষ নসীহত। 💡
✨ মাসে ২ দিন: নিয়মিত এই ইলমি মজলিস চলবে ইনশাআল্লাহ। 🗓️✨
━━━━━━━━━━━━━━━━━━━━━

📅 প্রথম ক্লাসের ডিটেইলস:
🗓 তারিখ: ৩০ মার্চ, সোমবার 🗓️
⏰ সময়: সকাল ১০:৩০ মিনিট (ইতালি সময়) 🕙🇮🇹
📍 স্থান: আমাদের প্রিয় টেলিগ্রাম গ্রুপ (ভয়েস চ্যাট) 📱💎

🤝 কিভাবে জয়েন করবেন? 🤝
এই নূরানী কাফেলার অংশ হতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করে যুক্ত হোন অথবা আমাদের দ্রুত ইনবক্স (Inbox) করুন! 🥰📩

🔗 [https://t.me/n6a27] 🔗

⚠️ একটি বিনীত অনুরোধ: এটি আমানতস্বরূপ একটি মজলিস, তাই শুধুমাত্র দ্বীনি বোনদের যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। 🙏🌸

💖 "ভালো কাজের পথপ্রদর্শক সওয়াবের দিক থেকে আমলকারীর সমান।" (মুসলিম)

তাই সওয়াবের নিয়তে পোস্টটি শেয়ার করে অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন। 🔄✨ ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে! 🤝🌷
— বিনীত পরিচালনায়,
[ Nafiya] 🌿

Indirizzo

Milan

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Ilman Nafiya pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta Il Luogo Di Culto

Invia un messaggio a Ilman Nafiya:

Condividi