ইমাম আলী আঃ

ইমাম আলী আঃ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইমাম আলী আঃ, Religious Center, Najaf, Najaf.

হযরত মাওলা আলী (আঃ) এর জন্ম ইতিহাসনাম- হযরত আলী ইবনে আবু তালিব (আঃ)পিতার নাম - আমর ইবনে আব্দুল মোত্তালিব , যিনি আবু তালি...
22/05/2022

হযরত মাওলা আলী (আঃ) এর জন্ম ইতিহাস
নাম- হযরত আলী ইবনে আবু তালিব (আঃ)
পিতার নাম - আমর ইবনে আব্দুল মোত্তালিব , যিনি আবু তালিব (আঃ) নামে সর্বাধিক পরিচিত ।
মাতার নাম - ফাতেমাহ বিনতে আসাদ (সাঃআঃ) ।
জন্ম তারিখ - ১৩ই রজব , আমূল ফিলের ত্রিশ বছর পর ।
জন্মস্থান- পবিত্র ক্বাবা গৃহের ঠিক অভ্যন্তরে ।
শাহাদাত- ২১শে রমজান , ৪০ হিজরী ।
জীবনকাল- ৬৩ বছর ২ মাস ৭ দিন ।
বেলায়েত লাভ - ১৮ই জিলহজ্ব , ১০ম হিজরী ।
ইমামতকাল- ৩০ বছর ।
শাহাদাতের স্থান - কুফা মসজিদের মেহরাবে ।
পাক রওজা মোবারক - নাজাফে আশরাফ , ইরাক ।

07/02/2022

ফরমানে (ﷺ)--
“মান কুনতু মাওলা ফা হাযা আলীউন মাওলা”- আমি যার মাওলা, আলী তার মাওলা।"
(তিরমিযী ৫:৬৩৩/৩৭১৩)

07/02/2022

মাওলা হাসান আঃ ও মাওলা হুসাইন আঃ এঁর শান সম্পর্কিত একটি অসাধারণ হাদিস শরীফ।

খোদাকে বান্দো ছুনো অর ইসে খোদা কি কাসাম,যিসে আলী নেহি মিলতে, খোদা নেহি মিলতা ।আলী মওলা,অালী মওলা অালী অালী (অাঃ)
07/02/2022

খোদাকে বান্দো ছুনো অর ইসে খোদা কি কাসাম,
যিসে আলী নেহি মিলতে, খোদা নেহি মিলতা ।
আলী মওলা,অালী মওলা অালী অালী (অাঃ)

গাদিরে খুম ও মাওলা আলীরাসূল পাকের (সা.) পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এ অবস্থায় তার অবর্তমানে নবুয়্যতি কার্...
05/02/2022

গাদিরে খুম ও মাওলা আলী

রাসূল পাকের (সা.) পার্থিব কর্মজীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এ অবস্থায় তার অবর্তমানে নবুয়্যতি কার্যক্রম পরিচালনার উপযুক্ত প্রতিনিধি দরকার। তাই হজরত আলীকে আল্লাহর প্রতিনিধি করার জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। রিসালাতের কাজে রাসূল পাকের (সা.) পরে আলীই হলেন তার একমাত্র যোগ্য প্রতিনিধি।
নবীজি বিদায় নিচ্ছেন। তিনি আল্লাহর প্রতিনিধি। তাই তার অবর্তমানে তার দায়িত্বে স্থলাভিষিক্ত হচ্ছেন আলী (রা.)। কেননা রাসূলে পাক (সা.) (জীবনে একবার মাত্র) পবিত্র হজব্রত সম্পন্ন করে প্রিয় জন্মভূমি মক্কা শহরকে চিরবিদায় দিয়েছেন বলে একে ‘বিদায় হজ’ বলা হয়। রাসূলে পাক (সা.) হজব্রত পালন করে মদিনার উদ্দেশে রওনা হন। পথে ১৮ জিলহজ তারিখে ‘গাদিরে খুমে’ (গাদির অর্থ জলাশয়, খুম-স্থানের নাম) অর্থাৎ খুমের জলাশয়ের কাছাকাছি হলে কোরআনের সর্বশেষ আয়াতের ঠিক আগের আয়াতটি নাজিল হয়। আয়াতটি হল-
‘ইয়া আয়্যুহার রাসূল বাল্লিগ মা-উনজিলা ইলাইকা মির রব্বিকা। ওয়া ইললাম্ তাফআ’ল ফামা বাল্লাগতা রেসালাতাহু। আল্লাহু ইয়া সিমুকা মিনান্নাস। ইন্নাল্লাহা লা-ইয়াহদিল কাওমাল কাফিরিন।’
অর্থ : হে রাসূল, আপনার রব থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দিন। আর যদি তা না করেন তাহলে তাঁর (আল্লাহর) রিসালাত পৌঁছিয়ে দেয়া হল না। আল্লাহ আপনাকে মানবমণ্ডলী থেকে নিয়ে আসবেন। নিশ্চয় আল্লাহপাক কাফের দলকে হেদায়েত করেন না।
আয়াতটি আলীর মাওলাইয়াত ঘোষণা করার বিষয়ে অবতীর্ণ যা বাস্তবায়িত না করলে আল্লাহর রিসালাতই অপূর্ণ থেকে যায়। সুতরাং সঙ্গত কারণেই রাসূলে খোদা (সা.) গাদিরে খুমে থেমে গেলেন এবং এই অহির নির্দেশক্রমে প্রায় সোয়া লাখ সাহাবির উপস্থিতে অনাড়ম্বর পরিবেশে মোমিনে বা বিশ্বাসীদের প্রতিনিধি বা ‘মাওলা’ হিসেবে হজরত আলীকে তার স্থলাভিষিক্ত করে নেন। এরপর রাসূলে পাক (সা.) তার প্রার্থনায় বলেন :
‘মানকুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু।
আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, আদামান আদাহু, অনসুর মান নাসারা, অখজুল মান্ খাজালা, ফাল্ইয়াস হাদিল, হাজিরুন খাইরা।’
অর্থাৎ আমি যার মাওলা এই আলী তার মাওলা। হে আল্লাহ, তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো যে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, যে তার সঙ্গে শত্রুতা করে লাঞ্ছনা দাও তাকে।
এরপর ‘মাওলাল মোমিনিন’ বা বিশ্বাসীগণের ‘মাওলা’ হিসেবে হজরত আলী ইবনে আবি তালিবকে রাসূলে পাক (সা.) তার স্থলাভিষিক্ত করে গাদিরে খুমে যে অভিষেক অনুষ্ঠান করেন, ইতিহাসে তা ‘গাদিরে খুম’ বা ‘ঈদে গাদির’ নামে পরিচিত।
ঐতিহাসিক গাদিরে খুমের এ ঘটনা স্বীকৃতি রয়েছে বিভিন্ন তফসির (কাশ্শাফ) ও হাদিস (বোখারি ও মেশকাত) গ্রন্থে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা থেকে প্রকাশিত গ্রন্থাদিতেও (যেমন হজরত আলীর (রা) জীবন ও খিলাফত) এই সত্যতার প্রমাণ রয়েছে।
লেখক : প্রাবন্ধিক

Address

Najaf
Najaf
54001

Alerts

Be the first to know and let us send you an email when ইমাম আলী আঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share