14/03/2020
⭕ *متن دعای هفتم صحیفه
ইমাম আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদীন ( আ: ) - এর সাহীফা -ই সাজ্জাদীয়াহর ৭ম দুআর অনুবাদ ।
এ দুআটি বিপদাপদ ও বালা মুসিবতে পঠিতব্য । আর কোভিড ১৯ এর প্রাদুর্ভাব কালে ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহ আল-উযমা ইমাম খামেনেঈ এ দুআ পাঠ করার উপদেশ দিয়েছেন ।
দুআটি :
سجادیه* که امروز رهبر انقلاب خواندن آن را به مردم توصیه کردند:
*و كَانَ مِنْ دُعَائِهِ عَلَيْهِ السَّلَامُ إِذَا عَرَضَتْ لَهُ مُهِمَّةٌ أَوْ نَزَلَتْ بِهِ، مُلِمَّةٌ وَ عِنْدَ الْكَرْبِ :*
*يَا مَنْ تُحَلُّ بِهِ عُقَدُ الْمَكَارِهِ، وَ يَا مَنْ يَفْثَأُ بِهِ حَدُّ الشَّدَائِدِ، وَ يَا مَنْ يُلْتَمَسُ مِنْهُ الْمَخْرَجُ إِلَى رَوْحِ الْفَرَجِ. ذَلَّتْ لِقُدْرَتِكَ الصِّعَابُ، وَ تَسَبَّبَتْ بِلُطْفِكَ الْأَسْبَابُ، وَ جَرَى بِقُدرَتِكَ الْقَضَاءُ، وَ مَضَتْ عَلَى إِرَادَتِكَ الْأَشْيَاءُ. فَهِيَ بِمَشِيَّتِكَ دُونَ قَوْلِكَ مُؤْتَمِرَةٌ، وَ بِإِرَادَتِكَ دُونَ نَهْيِكَ مُنْزَجِرَةٌ. أَنْتَ الْمَدْعُوُّ لِلْمُهِمَّاتِ، وَ أَنْتَ الْمَفْزَعُ فِي الْمُلِمَّاتِ، لَا يَنْدَفِعُ مِنْهَا إِلَّا مَا دَفَعْتَ، وَ لَا يَنْكَشِفُ مِنْهَا إِلَّا مَا كَشَفْتَ وَ قَدْ نَزَلَ بِي يَا رَبِّ مَا قَدْ تَكَأَّدَنِي ثِقْلُهُ، وَ أَلَمَّ بِي مَا قَدْ بَهَظَنِي حَمْلُهُ. وَ بِقُدْرَتِكَ أَوْرَدْتَهُ عَلَيَّ وَ بِسُلْطَانِكَ وَجَّهْتَهُ إِلَيَّ. فَلَا مُصْدِرَ لِمَا أَوْرَدْتَ، وَ لَا صَارِفَ لِمَا وَجَّهْتَ، وَ لَا فَاتِحَ لِمَا أَغْلَقْتَ، وَ لَا مُغْلِقَ لِمَا فَتَحْتَ، وَ لَا مُيَسِّرَ لِمَا عَسَّرْتَ، وَ لَا نَاصِرَ لِمَنْ خَذَلْتَ. فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ، وَ افْتَحْ لِي يَا رَبِّ بَابَ الْفَرَجِ بِطَوْلِكَ، وَ اكْسِرْ عَنِّي سُلْطَانَ الْهَمِّ بِحَوْلِكَ، وَ أَنِلْنِي حُسْنَ النَّظَرِ فِيمَا شَكَوْتُ، وَ أَذِقْنِي حَلَاوَةَ الصُّنْعِ فِيمَا سَأَلْتُ، وَ هَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً وَ فَرَجاً هَنِيئاً، وَ اجْعَلْ لِي مِنْ عِنْدِكَ مَخْرَجاً وَحِيّاً. وَ لَا تَشْغَلْنِي بِالِاهْتِمَامِ عَنْ تَعَاهُدِ فُرُوضِكَ، وَ اسْتِعْمَالِ سُنَّتِكَ. فَقَدْ ضِقْتُ لِمَا نَزَلَ بِي يَا رَبِّ ذَرْعاً، وَ امْتَلَأْتُ بِحَمْلِ مَا حَدَثَ عَلَيَّ هَمّاً، وَ أَنْتَ الْقَادِرُ عَلَى كَشْفِ مَا مُنِيتُ بِهِ، وَ دَفْعِ مَا وَقَعْتُ فِيهِ، فَافْعَلْ بِي ذَلِكَ وَ إِنْ لَمْ أَسْتَوْجِبْهُ مِنْكَ، يَا ذَا الْعَرْشِ الْعَظِيمِ.*
*ترجمه دعای هفتم:*
اي آنكه گرهِ كارهاي فرو بسته به سر انگشت تو گشوده ميشود، و اي آن كه سختيِ دشواريها با تو آسان ميگردد، و اي آن كه راه گريز به سوي رهايي و آسودگي را از تو بايد خواست.
سختيها به قدرت تو به نرمي گرايند و به لطف تو اسباب كارها فراهم آيند. فرمانِ الاهي به نيروي تو به انجام رسد، و چيزها، به ارادهي تو موجود شوند،
و خواستِ تو را، بي آن كه بگويي، فرمان برند، و از آنچه خواستِ تو نيست، بي آن كه بگويي، رو بگردانند.
تويي آن كه در كارهاي مهم بخوانندش، و در ناگواريها بدو پناه برند. هيچ بلايي از ما برنگردد مگر تو آن بلا را بگرداني، و هيچ اندوهي بر طرف نشود مگر تو آن را از دل براني.
اي پروردگار من، اينك بلايي بر سرم فرود آمده كه سنگينياش مرا به زانو درآورده است، و به دردي گرفتار آمدهام كه با آن مدارا نتوانم كرد.
اين همه را تو به نيروي خويش بر من وارد آوردهاي و به سوي من روان كردهاي.
آنچه تو بر من وارد آوردهاي، هيچ كس باز نَبَرد، و آنچه تو به سوي من روان كردهاي، هيچ كس برنگرداند. دري را كه تو بسته باشي. كَس نگشايد، و دري را كه تو گشوده باشي، كَس نتواند بست. آن كار را كه تو دشوار كني، هيچ كس آسان نكند، و آن كس را كه تو خوار گرداني، كسي مدد نرساند.
پس بر محمد و خاندانش درود فرست. اي پروردگار من، به احسانِ خويش دَرِ آسايش به روي من بگشا، و به نيروي خود، سختيِ اندوهم را درهم شكن، و در آنچه زبان شكايت بدان گشودهام، به نيكي بنگر، و مرا در آنچه از تو خواستهام، شيرينيِ استجابت بچشان، و از پيشِ خود، رحمت و گشايشي دلخواه به من ده، و راه بيرون شدن از اين گرفتاري را پيش پايم نِه.
و مرا به سبب گرفتاري، از انجام دادنِ واجبات و پيروي آيين خود بازمدار.
اي پروردگارِ من، از آنچه بر سرم آمده، دلتنگ و بيطاقتم، و جانم از آن اندوه كه نصيب من گرديده، آكنده است؛ و اين در حالي است كه تنها تو ميتواني آن اندوه را از ميان برداري و آنچه را بدان گرفتار آمدهام دور كني. پس با من چنين كن، اگر چه شايستهي آن نباشم، اي صاحب عرش بزرگ.
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হে ঐ মহামহিমাম্বিত সত্ত্বা যাঁর মাধ্যমে সব অপছন্দনীয় বিষয় , দুর্যোগ ও ঝঞ্ঝাটের জট ও গিঁট খুলে যায় ; হে ঐ মহামহিম সত্ত্বা যাঁর মাধ্যমে সব কষ্টের তীব্রতা লাঘব ও আসান হয়ে যায় ; হে ঐ মহামহামাম্বিত সত্ত্বা কেবল যাঁর কাছেই মুক্তি ও প্রশান্তির ( দিকে প্রত্যাগমণের ) জন্য আর্জি পেশ করা উচিৎ , ( হে আল্লাহ পাক ) সকল কঠিন ( ও কষ্টদায়ক ) বিষয় আপনার শক্তির কাছে নমনীয় ও সহজসাধ্য হয়ে গেছে এবং আপনার করুণা ও দয়ায় সকল কাজ আঞ্জাম দেয়ার উপায় - উপকরণ প্রস্তুত হয়েছে আপনার কুদরতে ( শক্তি ও মহিমাময় ) ঐশী ক্বাযা ( ঐশ্বরিক নির্দেশ ও সিদ্ধান্ত ) জারি ( ও কার্যকর ) হয়েছে , আপনার ঐশ্বরিক ইরাদার ( ইচ্ছা ) উপর নির্ভর করেই সকল বস্তু নিচয় অস্তিত্বশীল হয়েছে , আপনি আপনার ঐশী ইচ্ছাকে শব্দ ও বাক্য আকারে ব্যক্ত করা ব্যতিরেকেই সকল বস্তু নিচয় আপনার ইচ্ছার প্রতি আনুগত্যশীল আছে এবং তারা সবাই ( সকল বস্তু নিচয় ) আপনার ইচ্ছায় আপনার নিষেধাজ্ঞা ( ভাষায় ব্যক্ত ও ) জারি করা ব্যতিরেকেই ( আপনি যে সব বিষয় নিষেধ করেছেন সেগুলো থেকে ) বিরত থাকে , ( হে আল্লাহ পাক ) যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কর্মে কেবল আপনাকেই ডাকা হয়
( অর্থাৎ একমাত্র আপনার কাছে ই
সাহায্য প্রার্থনা করা হয় ) , আর সকল দুর্দশা ও দুর্যোগে আপনিই হচ্ছেন একমাত্র আশ্রয়স্থল । এ সব দু:খ - দুর্দশা ও বিপদাপদের মধ্য থেকে আপনি যেগুলো প্রতিহত করেছেন কেবল সেগুলো ব্যতীত আর কোন দু:খ - দুর্দশা ও বিপদাপদ প্রতিহত করা যায় না ; সেগুলোর মধ্য থেকে আপনি যেগুলো দূর করে দিয়েছেন কেবল সেগুলো ব্যতীত আর কোন কিছুই দূর হয় না ; হে রব্ব ( প্রতিপালক ) আমার উপর এমন বালা ( বিপদ ) আপতিত হয়েছে যার ভার আমাকে ঋজু ও নতজানু করে ফেলেছে এবং এমন এক দু:খ - বেদনার ভার আমার উপর আপতিত হয়েছে যা বহন করা আমার জন্য ( অত্যন্ত ) কষ্টসাধ্য ও অসহনীয় হয়ে গেছে ; আর আপনি
তা ( বালা মুসিবত ) আপনার শক্তি ( কুদরত ) দিয়ে
আমার উপর আনয়ন করেছেন এবং আপনার প্রবল প্রতিপত্তি ও ক্ষমতা দিয়ে তা আমার দিকে পরিচালিত করেছেন ; তাই আপনি যা আনয়ন করেছেন তা দূর করার কেউ নেই এবং আপনি যা আমার দিকে পরিচালিত করেছেন তা রোধ করারও কেউ নেই । আপনি যা বন্ধ করে দিয়েছেন তা উন্মুক্ত করার কেউ নেই ; আর আপনি যা উন্মুক্ত করেছেন তা বন্ধ করারও কোনো শক্তি নেই ; আপনি যা কঠিন ও কষ্টসাধ্য করে দিয়েছেন তা সহজসাধ্য করার কেউ নেই ; আপনি যাকে সাহায্য করা থেকে বিরত থেকেছেন তার কোনো সাহায্যকারী নেই । অত:পর হযরত
মুহম্মদ ( সা:) এবং তাঁর আহলুল বাইতের ( আ:) উপর আপনি দরূদ ও সালাত প্রেরণ করুন ; হে রব্ব , আপনার কুদরত ও মহিমা দিয়ে শান্তি ও সুখ - স্বাচ্ছন্দ্যের দ্বার উন্মুক্ত করে দিন । আপনার কুদরত ও ক্ষমতা দিয়ে আমাদের থেকে দুশ্চিন্তার প্রাবল্য ও আধিপত্যকে গুড়িয়ে দিন ; ( আপনার কাছে ) আমি যে ( বিপদাপদ ও দু:খ- কষ্টের ) ব্যাপারে অভিযোগ করেছি
সে ব্যাপারে আপনি আমাকে সুদৃষ্টি ও সু ধারণা পোষণ করার তৌফিক দিন ; আপনার কাছে যা প্রার্থনা করেছি ও চেয়েছি সে ক্ষেত্রে আমার প্রার্থনায় আপনার জবাব ও সাড়া দানের মধুর মিষ্টি স্বাদ আপনি আমাকে আস্বাদন করান ; আপনি আপনার কাছ থেকে কাঙ্খিত রহমত ( দয়া ) ও মধুর সুখ - শান্তি আমাকে দিন ; আর আমার জন্য আপনি আপনার কাছ থেকে
এই বিপদাপদ ও দু:খ - কষ্ট থেকে মুক্তি ও পরিত্রাণের উপায় ও পথ স্থপন করুন ( দেখিয়ে দিন ) ; আমার সমস্যা গ্রস্ততার কারণে আপনার ফরয - ওয়াজিব বিধি বিধান ও আপনার সুন্নাত ( নীতি ) মেনে চলার প্রতিশ্রুতি ( পূর্ণ করা ) থেকে আমাকে বিরত থাকতে দিয়েন না ;
হে পরওয়ারদেগার ( প্রভু ) আমার উপর যে বিপদাপদ ও দুর্যোগ আপতিত হয়েছে সে জন্য আমার হৃদয় সংকীর্ণ হয়ে গেছে এবং আমিও অস্থির ও ব্যাকুল হয়ে গেছি । আমার ক্ষেত্রে যে দুর্দশা ঘটেছে তা সহ্য করতে গিয়ে আমি দু:খ ভারাক্রান্ত হয়ে গেছি ; আমি যে দুর্দশায় আপতিত হয়েছি একমাত্র আপনিই
পারেন তা আমার থেকে বিদূরিত করতে ; তাই হে মহান আরশের অধিপতি , যদিও আমি আপনার মহানুভবতা পূর্ণ জবাবের উপযুক্ত নই তথাপি আমার সাথে আপনি মহানুভবতা পূর্ণ আচরণ ( ও দয়া )
করুন ।
অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান
দোয়ার উচ্চারণ:
ইয়া মান তুহাল্লু বিহি উকাদুল মাকারিহ, ওয়া ইয়া মান ইয়াফসাউ বিহি হাদ্দুশ শাদায়িদ, ওয়া ইয়া মান ইউলতামাসু মিনহুল মাখরাজু ইলা রাওহিল ফারাজ, যাল্লাত লিকুদরাতিকাস সিআব, ওয়া তাসাব্বাবাত বিলুতফিকাল আসবাব, ওয়া জারা বিকুদরাতিকাল কাদ্বা, ওয়া মাদ্বাত আলা ইরাদাতিকাল আশইয়া, ফাহিয়া বিমাশিয়্যাতিকা দুনা কাওলিকা মু’তামিরাহ, ওয়া বিইরাদাতিকা দুনা নাহয়িকা মুনযাজিরাহ।
আনতাল মাদউ লিলমুহিম্মাত, ওয়া আনতাল মাফযাউ ফিল মুলিম্মাত, লা ইয়ানদাফিউ মিনহা ইল্লা মা দাফা’তা, ওয়া লা ইয়ানকাশিফু মিনহা ইল্লা মা কাশাফতা, ওয়া কদ নাযালা বি ইয়া রাব্বি মা কদ তাকা’আদানি সিকলুহ, ওয়া আল্লামা বি মা কদ বাহাযানি হামলুহ, ওয়া বিকুদরাতিকা আওরাদতাহু আলাইয়া ওয়া বিসুলতানিকা ওয়াজ্জাহতাহু ইলাইয়া।
ফালা মুসদিরা লিমা আওরাদতা, ওয়া লা ছারাফা লিমা ওয়াজ্জাহতা, ওয়া লা ফাতিহা লিমা আগলাক্বতা, ওয়া লা মুগলিক্বা লিমা ফাতাহতা, ওয়া লা মুইয়াসসিরা লিমা আসসারতা, ওয়া লা নাসিরা লিমান খাযালতা।
ফা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলিহি, ওয়াফতাহ লি ইয়া রাব্বি বাবাল ফারাজি বিতাওলিক, ওয়াকসির আন্নি সুলতানাল হাম্মি বিহাওলিক, ওয়া আনিলনি হুসনান নাযারি ফি মা শাকাওতু, ওয়া আযিকনি হালাওয়াতাস সুনয়ি ফিমা সাআলতু, ওয়া হাব লি মিল্লাদুনকা রাহমাতান ওয়া ফারাজান হানিআ, ওয়াজআল লি মিন ইনদিকা মাখরাজাউ ওয়াহিইয়া।
ওয়ালা তাশগালনি বিল ইহতিমামি আন তাআহুদি ফুরুদ্বিক, ওয়াসতি’মালি সুন্নাতিক। ফাক্বদ দ্বিক্বতু লিমা নাযালা বি ইয়া রাব্বি যারআ, ওয়ামতালা’তু বিহামলি মা হাদাসা আলাইয়া হাম্মা, ওয়া আনতাল কাদিরু আলা কাশফি মা মুনি’তু বিহি, ওয়া দাফয়ি মা ওয়াকা’তু ফিহি, ফাফআল বি যালিকা ওয়া ইল লাম আস্তাওজিবহু মিনকা, ইয়া যাল আরশিল আযিম।