08/01/2026
দেবী সংবাদ 👉
ত্রিদেব বলছেন, হে দেবী! আপনি নিত্যা পরমাবিদ্যা, জগতে চেতনারূপে বাস করেন। আপনি ব্রহ্মস্বরূপিণী। আপনি স্বেচ্ছায় তনু পরিগ্রহ করেন। আপনার এই পরম রূপই হল বেদ ও আগমে বর্ণিত ব্রহ্ম। অপেক্ষারুনুভূতি দ্বারা গম্য আপনি, আপনার এই পরম গোপনীয় রূপকে আমরা প্রনাম করি। আপনি সৃষ্টির নিমিত্ত পুরুষ ও প্রকৃতিরূপে তনু ধারণ করেছেন, এইজন্য শাস্ত্রে আপনার দ্বৈত রূপ কল্পনা করা হয়। এই সৃষ্টিচক্রে আপনাকে ছাড়া পুরুষ অসম্পূর্ণ ও শবের তুল্য। এইজন্য আপনি সবার প্রধান- এমন বলা হয়। হে শিবে! আপনার স্তুতি করা অল্পবুদ্ধিসম্পন্ন মানুষের কিভাবে সম্ভব হবে ? আপনি স্বয়ং নিজ ইচ্ছায় এই সৃষ্টি সৃজন ও লয় করেন । এইজন্য হে দেবী! ত্রিলোকে কে আপনার স্তুতি করতে সক্ষম হবে? দেবী আপনার মায়ায় বড় বড় জ্ঞানীজন, সামান্য মানুষের ন্যায় মোহিত হয়ে আছেন, তাই দেবী আমরা আপনার স্তব করতে কিভাবে সমর্থ হবো? আপনি আমাদের চেতনা, বুদ্ধি, শক্তি। আপনাকে ছাড়া আমরা সবাই শব তুল্য। সুতরাং হে দেবী! আমরা কিভাবে আপনার স্তবে সমর্থ হবো ? আপনি ত্রিগুণের বন্ধনে , অজ্ঞানীদের বন্ধনের মতো আমাদেরকেও বেঁধে রাখেন, আপনার যথার্থ স্বরূপ কেই বা জানতে পারে ?
মা এর সন্তানদের ওপর মা এর কৃপা বর্ষিত হোক ll
শুভেচ্ছায়
সিদ্ধার্থ ব্যানার্জী
মায়ের সেবাইত
9836780082