12/08/2026
আজ তাম্রলিপ্ত ধামেশ্বর শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউ মন্দিরে উদযাপিত হচ্ছে চিতালাগি অমাবস্যা বা চিতৌ অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা।
শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলদেব এবং মা সুভদ্রাকে আজকের দিনে চিতা বা টিক অর্পণ করা হয়। তাই আজ চিতৌ অমাবস্যা বা চিতা লাগি অমাবস্যা উদযাপিত হয়। সঙ্গে চিতৌ পিঠা ভোগ নিবেদন সম্পাদিত হয়।
ব্রজ মন্ডল শ্রী বৃন্দাবনে আজ হরিয়ালি অর্থাৎ সমগ্র ব্রজ মন্ডল শস্য শ্যামলা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। তাই বৃন্দাবনের প্রত্যেক ঠাকুরগণ আজ সবুজ বস্ত্র পরিহিত হয়ে ভক্তদের দর্শন দান করেন।
তাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সার্বভৌম সম্প্রদায়াচার্য পীঠ জগৎগুরু গৌড়েশ্বরাচার্য পীঠ শ্রীশ্রী শ্যামানন্দী গাদীর প্রত্যেক মঠ, মন্দির ও আশ্রম সমূহে আজ জগন্নাথ বিগ্রহগনের চিতা লাগি মহোৎসব এবং সমূহ শ্রীবিগ্রহ গণের হরিয়ালি বেশ বা সবুজ রঙের বেশে দর্শন লাভ হয়।
তাই অতি সুপ্রাচীন শ্যামানন্দী পীঠ, স্বয়ং ভগবান শ্রীশ্রীকৃষ্ণ-অর্জুন-তাম্রধ্বজ এবং কলিযুগ পাবনাবতরী শ্রীশ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কপূত তথা শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব ও মেদিনীপুরের আদি কবি গৌরাঙ্গ পার্ষদ শ্রীল বাসুদেব ঘোষ, শ্রীল মাধব ঘোষ, শ্রীমতী মাধবী দেবী প্রমূখ গৌরাঙ্গগণ সেবিত তথা জগৎগুরু শ্রী শ্রী শ্যামানন্দ প্রভু ও পরমব্রহ্ম শ্রীশ্রী রসিকানন্দ প্রভুর সহ তদীয় পার্ষদগনের পাদস্পর্শ ধন্য পূণ্যভূমি তথা বহু বৈষ্ণব আচার্য প্রমূখ ধর্মাচার্য সহ কোটি কোটি সাধক মহাপুরুষগণের সাধনক্ষেত্র বিহারক্ষেত্র ইষ্টক্ষেত্র তাম্রলিপ্ত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউ মন্দিরে সকল শ্রীবিগ্রহগনের হরিয়ালি বেশ ও শ্রী জগন্নাথ দেবের চিতালাগি বেশ অনুষ্ঠিত হয়েছে।।