Malangapara Satsang Upasana Kendra

Malangapara Satsang Upasana Kendra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Malangapara Satsang Upasana Kendra, Religious organisation, Basirhat/Taranipur, Swarupnagar.

 #নাম_করলে_কি_বিপদের_প্রতিকার_হয়❓     ***জনৈক দাদা কথাপ্রসঙ্গে জিজ্ঞাসা করলেন বাইরে কাজকর্ম করছি, এমন সময় হয়ত বাড়ীর কোন ...
31/01/2026

#নাম_করলে_কি_বিপদের_প্রতিকার_হয়❓
***জনৈক দাদা কথাপ্রসঙ্গে জিজ্ঞাসা করলেন বাইরে কাজকর্ম করছি, এমন সময় হয়ত বাড়ীর কোন বিপদের খবর পেলাম। তখন যদি খুব নাম করি, তাতে কি তার প্রতিকার হয়❓
#শ্রীশ্রীঠাকুর: নামটাম করলে বুদ্ধি একটা বেরিয়ে যায়, যা' হয়ত প্রতিকারের সহায়ক।

_আবার তুমি দূরে নিবিষ্টভাবে নামরত হ'য়ে আছ, এমন সময় যেখান থেকে হোক কেউ যদি তোমার চিন্তা করে, তাতে তার মনও নামমুখী হওয়ার প্রেরণা পায়। সেই প্রেরণা অনুযায়ী যদি সে নাম করে তাতে সেও উপকৃত হ'তে পারে। তাই নিজের ও অপরের মঙ্গলের জন্য সবসময় নামময় থাকা ভাল। তবে এইসব বুদ্ধি থেকে নাম করার থেকে আমি যেমন বলেছি তেমনটি হ'য়ে ওঠার জন্য যা' যা' করার তা' করতে থাকাই ভাল। তাতে ভিতরের রঙ ধরে। সর্বদা ভাবতে হয়-আমি ঠাকুরের, তাঁর মনোমত হ'য়ে ওঠাই আমার জীবনের একমাত্র সাধ্য। চলেই দেখ না এইভাবে। তখন আবোল-তাবোল চিন্তা করার ফুরসত পাবে না। ঠাকুরই তোমাকে পেয়ে বসবেন। তাতে যে কি সুখ, কত বড় সার্থকতা তা' বলে বোঝান যায় না। আমার ধারণা, ওকেই বলে বৈকুন্ঠে বাস। বৈকুন্ঠে বাস মানে বিগতকুণ্ঠ হয়ে বিষ্ণুলোকে বাস। বিষ্ণুলোক মানে ব্যাপ্তিলোক, ইষ্টস্বার্থী হলেই মানুষ সর্বস্বার্থী হ'য়ে ওঠে। সক্রিয় সুকেন্দ্রিকভাবে সর্বস্বার্থী হ'য়ে চলাকেই বলে ব্রাহ্মীস্থিতি। আমি কি-জন্য কী বলি, তা' তলিয়ে ভেবে দেখো ও করতে চেষ্টা করো। তখন নিজের পরিবার তো দূরের কথা শত শত পরিবারের ত্রাণকর্তা হ'য়ে উঠতে পারবে এই তুমি।

_"আ. প্র. ১৬/১০.৪.১৯৪৯।
বিষয়: সাধনা শ্রীশ্রীঠাকুর অনুকুলচন্দ্রের আলোকে।

Address

Basirhat/Taranipur
Swarupnagar
743286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malangapara Satsang Upasana Kendra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share