Singur Jagannath Mandir

Singur Jagannath Mandir essence of life, education and concept

24/09/2025

দামোদর মাসের মাহাত্ম্য!

"দামোদর মাস একটি অত্যন্ত বিশেষ মাস। কারণ এই মাসে আপনি যাই করুন না কেন তার জন্য আপনি বহুগুণ বেশি সুফল লাভ করবেন। শঙ্খাসুর নামক এক ভয়ঙ্কর অসুর ছিল, যার ভয়ে দেবতারা মেরু পর্বতে লুকিয়ে ছিলেন। সে জানত না তাঁরা কোথায় ছিলেন। তাই সে সত্যলোকে গিয়ে মূর্তিমান বেদসমূহকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল। কেননা এই উপায়ে দেবতারা তাঁদের কাছে বেদ না থাকায় শক্তি হারাবেন, ফলে সে রাজত্ব করতে পারবে। তাই সে সত্যলোকের দিকে ধাবিত হয়। কিন্তু মূর্তিমান বেদসমূহ তার আসার খবর পেয়ে পালিয়ে যান; সে তাঁদের তাড়া করে। তাঁরা জলে লুকিয়ে পড়েন। প্রকৃতপক্ষে তাঁরা নিজেদের জলে দ্রবীভূত করে রাখেন। সে ভাবলো, তাঁরা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তাই সে জলের নিচের গুহা, পর্বত আদি খুঁজে দেখতে লাগল, "মূর্তিমান বেদসমূহ কোথায়?" কিন্তু বেদসমূহ জলে মিশে ছিলেন। তাই দেবতারা ভাবলেন, এই আমাদের সুযোগ, আমাদেরকে যেতে হবে; শুধুমাত্র বিষ্ণুই আমাদের রক্ষা করতে পারেন। তাই তাঁরা ক্ষীরসমুদ্রে গিয়ে জপ করতে শুরু করলেন- তাঁরা ভাবলেন, "যেহেতু এটি বর্ষা ঋতুর শেষ মাস, ভগবান এখন বিশ্রাম গ্রহণ করেন। যদি আমরা হঠাৎ তাঁকে জাগিয়ে তুলি হয়তো তিনি রেগে যেতে পারেন এবং তা ঠিক হবে না। তাই চলুন আমরা সকলে হরেকৃষ্ণ জপ করি এবং এভাবে যখন তিনি জেগে উঠবেন তিনি ভীষণ আনন্দিত হবেন।" তাই তাঁরা জপ করতে শুরু করলেন।

ক্ষীরোদকশায়ী বিষ্ণু জেগে উঠে সমস্ত দেবতাদের জপ করতে দেখে সত্যিই খুব আনন্দিত হলেন। তিনি এতটাই আনন্দিত হলেন যে তিনি বললেন, "এই মাসের এই তিথিতে যেকোন কৃষ্ণভাবনাময় বা পারমার্থিক কর্ম করা হোক না কেন আমি তার জন্য ১০০ গুণ বেশি সুফল প্রদান করব।"

তিথিটি ছিল একাদশী তিথি এবং মাসটি ছিল দামোদর অথবা কার্তিক। তাই এই দামোদর মাসে আপনারা ১০০ গুণ বেশি সুফল লাভ করেন।

প্রকৃতপক্ষে স্কন্দপুরাণ ও অন্যান্য পুরাণ থেকে আমরা জানতে পারি যে, যদি আমরা শ্রীবিগ্রহগণকে প্রদীপ নিবেদন করি তাহলে সেজন্য আমরা ১০০০ গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য ১০০ গুণ সুফল লাভ করি। কিন্তু শ্রীবিগ্রহগণকে প্রদীপ নিবেদন সত্যিই ভীষণ শুভ। প্রকৃতপক্ষে এটি আপনার পিতৃপুরুষদের মুক্ত করতে পারে। তাই আমরা আমাদের ভক্তদেরকে উৎসাহিত করছি যেন তারা অন্যদেরকে জপ করতে উদ্বুদ্ধ করেন।"

~শ্রীল জয়পতাকা স্বামী
২১শে অক্টোবর, ২০১০,
ইসকন চৌপাটি

09/09/2025
03/09/2025
30/08/2025

Address

Near B.D.O Office
Singur
712409

Telephone

+918420522637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singur Jagannath Mandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Singur Jagannath Mandir:

Share