Swami Nigamananda Paramahansa

Swami Nigamananda Paramahansa Swami Nigamananda Paramahansa was a sadguru, a yogi and a Hindu spiritual leader well known in Eastern India..

সামনের বছরে গঙ্গা সাগরে ভক্ত সম্মিলনীর আমন্ত্রণ পত্র জয়গুরু 🙏🙏
02/01/2026

সামনের বছরে গঙ্গা সাগরে ভক্ত সম্মিলনীর আমন্ত্রণ পত্র জয়গুরু 🙏🙏

সম্মিলনীতে মোহান্ত মহারাজ 🌼🙏
29/12/2025

সম্মিলনীতে মোহান্ত মহারাজ 🌼🙏

🌼 জয়গুরু জয়গুরু জয়গুরু 🌼
14/08/2025

🌼 জয়গুরু জয়গুরু জয়গুরু 🌼

🍁' সুখ ' কোথায় ? --এই প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর 🍁🌿🌹🌿 মনের দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধিই প্রকৃত নির্মল ও পবিত্র সুখ। তুমি ...
12/08/2025

🍁' সুখ ' কোথায় ? --এই প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর 🍁

🌿🌹🌿 মনের দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধিই প্রকৃত নির্মল ও পবিত্র সুখ। তুমি মন-প্রাণ পবিত্র করিয়া সচ্চিদানন্দ ভগবানের নাম-রূপ চিন্তা কর, আর মুখে তাঁহার জয় উচ্চারণ করিও।

যতই হৃদয় পবিত্র ততই নির্মল সুখ অনুভব করিতে পারিবে ; বাহ্যিক সুখ-দুঃখে মন চঞ্চল হইবে না---লোকের কথায় চিত্ত বিচলিত হইবে না , সাংসারিক ঘাত-প্রতিঘাতে অশান্তি ভোগ করিতে হইবে না। ইহা ব্যতীত অন্যপথ নাই।

আপন ঘরে বসিয়া ভগবানের চিন্তা কর, নাম জপ কর! ভগবান্ সুখ স্বরূপ। তাঁহা ব্যতীত আর কোথাও সুখের লেশও নাই। বাহ্য-বিষয়ে বা লোকের ভালবাসায় সুখ খুঁজিলে অশান্তি সার হইবে।

সুতরাং সকল বাসনা-কামনা ভুলিয়া, সুখ-দুঃখ তাঁহার চরণে সমর্পণ করিয়া তাঁহাতে আত্ম-নির্ভর করিয়া থাক। দেখিবে---হৃদয়ে সুখের তরঙ্গ উঠিবে । সে নির্মল সুখের সঙ্গে জাগতিক কোন সুখের তুলনা হয় না।

---শ্রীশ্রীঠাকুর

🌼 জয়গুরু জয়গুরু জয়গুরু 🌼

🙏🌸 জয়গুরু জয়গুরু জয়গুরু 🌸🙏শিলিগুড়ি নিগমসুধা মহিলা সারস্বত সংঘ  #জয়গুরু  #শ্রীশ্রীঠাকুর  #শ্রীনিগমানন্দ #শ্রীশ্রীঠাকুরনিগ...
09/08/2025

🙏🌸 জয়গুরু জয়গুরু জয়গুরু 🌸🙏
শিলিগুড়ি নিগমসুধা মহিলা সারস্বত সংঘ

#জয়গুরু
#শ্রীশ্রীঠাকুর
#শ্রীনিগমানন্দ
#শ্রীশ্রীঠাকুরনিগমানন্দ
゚ ゚

২১শে জ্যৈষ্ঠ, সোমবার, ১৩৩০আজ কথায় কথায় আচার, বিচার ও নিষ্ঠার কথা উঠল। ঠাকুর বললেন—বিচার করেই আচার পালন করা ভাল, সেটাই ঠি...
05/08/2025

২১শে জ্যৈষ্ঠ, সোমবার, ১৩৩০

আজ কথায় কথায় আচার, বিচার ও নিষ্ঠার কথা উঠল। ঠাকুর বললেন—বিচার করেই আচার পালন করা ভাল, সেটাই ঠিক। আমাদের আচার, বিচার, নিষ্ঠা, সংযম ইত্যাদি সবই সত্যদর্শী ঋষিরা চিত্তশুদ্ধির জন্য করে গেছেন। এখন লোকে উদ্দেশ্য ভুলে শুধু সংস্কারবশে বিচার না করেই আচার পালন করে যায়। বিচারহীন আচার আর উদ্দেশ্যহীন নিষ্ঠা-যেমন প্রাণহীন দেহ। যদি চিত্তের উন্নতি সাধন না করতে পারলাম, তা হলে নিষ্ঠা বা আচারের প্রয়োজন কি? এদিকে ত্রিসন্ধ্যা করি, মালা জপি, নিত্যক্রিয়া করি; আবার অন্য দিকে সুনীতিপরায়ণ ও সচ্চরিত্রবান হওয়ার বিষয়ে আদৌ লক্ষ্য নেই! মিথ্যা আচার ও অসত্য-ভাষণ ছাড়লাম না, পরের ভাল দেখতে শিখলাম না, পরনিন্দা পরচর্চা কুৎসা নিয়ে থাকলাম, পরস্ত্রীর প্রতি আসক্তি ত্যাগ করতে পারলাম না, হিংসা দ্বেষ কুটিলতা গেল না, পরধনে লোভ থাকল, জাল-জুয়াচুরী ছাড়লাম না, তা হলে কিসের জন্য আচার? কিসের জন্য নিষ্ঠা? কিসের ত্রিসন্ধ্যা? কিসের মালাজপ?

(শ্রুতিস্মৃতি)

#জয়গুরু #শ্রীশ্রীঠাকুর #শ্রুতিস্মৃতি

Address

Siliguri
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swami Nigamananda Paramahansa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share