Bharatnagar Karunamayee Kali Mandir ভারতনগর করুণাময়ী কালী মন্দির

  • Home
  • India
  • Siliguri
  • Bharatnagar Karunamayee Kali Mandir ভারতনগর করুণাময়ী কালী মন্দির

Bharatnagar Karunamayee Kali Mandir ভারতনগর করুণাময়ী কালী মন্দির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bharatnagar Karunamayee Kali Mandir ভারতনগর করুণাময়ী কালী মন্দির, Religious organisation, bharatnagar, Siliguri.

ফলহারিণী কালী পূজা উপলক্ষে সেজে উঠেছে মা করুণাময়ী। মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকল প্রাণী ও উদ্ভিদ কুলের প্রতি।
26/05/2025

ফলহারিণী কালী পূজা উপলক্ষে সেজে উঠেছে মা করুণাময়ী। মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকল প্রাণী ও উদ্ভিদ কুলের প্রতি।

ফলহারিনী অমাবস্যাতে মা করুণাময়ী। মা কে আপেল ও মৌসুম্বি এর মালা অর্পণ করেছেন আইনজীবী সুদীপ কুমার পাল মহাশয়। প্রচুর ভক্ত...
05/06/2024

ফলহারিনী অমাবস্যাতে মা করুণাময়ী। মা কে আপেল ও মৌসুম্বি এর মালা অর্পণ করেছেন আইনজীবী সুদীপ কুমার পাল মহাশয়। প্রচুর ভক্ত ও মায়েদের সমাগম হয়েছে মন্দিরে।
ছোট বাবুটার ঢাক বাজানোর গুন দেখুন।

মা সবাইকে তার করুণা বর্ষণ করুন।

দীপাবলির অমাবশ্যায় সেজে উঠেছে মা ও কালীবাড়ি। আপনাদের স্বাগত জানাই।
12/11/2023

দীপাবলির অমাবশ্যায় সেজে উঠেছে মা ও কালীবাড়ি। আপনাদের স্বাগত জানাই।

18/05/2023

আজ রাত ৯:১৫ টা থেকে ফলাহারিনি কালীপুজো শুরু হবে, সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। জয় মা করুণাময়ী।

18/05/2023
আজ ফলাহারিনী অমাবস্যা উপলক্ষ্যে মায়ের পুজো ও পুজো শেষে মায়ের ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। আপনারাও আসুন মেয়ের শুভাশীষ গ...
29/05/2022

আজ ফলাহারিনী অমাবস্যা উপলক্ষ্যে মায়ের পুজো ও পুজো শেষে মায়ের ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। আপনারাও আসুন মেয়ের শুভাশীষ গ্রহণ করুন ও মাতৃ পুজোয় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মা করুণাময়ী সকলের মঙ্গল করুন।

শ্যামা পূজো উপলক্ষ্যে মন্দিরের অপূর্ব আলোকসজ্জা। করুণাময়ী মা এর আশীর্বাদ বর্ষিত হোক।
05/11/2021

শ্যামা পূজো উপলক্ষ্যে মন্দিরের অপূর্ব আলোকসজ্জা। করুণাময়ী মা এর আশীর্বাদ বর্ষিত হোক।

লহ প্রনাম
02/06/2020

লহ প্রনাম

21/07/2019

আগামীকাল মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পুজো, সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।

হরে কৃষ্ণ:জগন্নাথের রথের রথের রশির নাম বাসুকি! জগন্নাথদেবের রথের রশি একটি বার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। পুর...
03/07/2019

হরে কৃষ্ণ
:
জগন্নাথের রথের রথের রশির নাম বাসুকি! জগন্নাথদেবের রথের রশি একটি বার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা। পুরী, কলকাতা, বাংলাদেশ কিংবা বিশ্বব্যাপী রথ ---সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভীড় উন্মাদনা লক্ষ্য করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না।
এক সময় পুুরীর রথযাত্রায় জগন্নাথদেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত।
কেন এই অদ্ভুত মৃৃত্যুবরণ? মানুষের বিশ্বাস শ্রীপুরুষোত্তমের চাকার নীচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায়।
শ্রীচৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথদেবের চলন্ত চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভুই তাঁকে বলেন, সনাতন, এরকম দেহত্যাগে যদি কৃৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মূহুর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তাঁর শ্রীচরণে সমর্পন করতাম। কিন্তু দেহত্যাগে কৃৃষ্ণকে পাওয়া যায় না। এরকম দেহত্যাগ হচ্ছে তমোগুণ। তমোগুণে কৃৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাঁকে পাওয়ার উপায় নেই।
:
ইন্দ্রনীলময় পুুরাণের মতে, জগন্নাথের রথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না। শ্রীজগন্নাথের বামন অবতার রথে। সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সূতসংহিতায় রয়েছে -- ' রথে তু বামনাং দৃৃষ্টা, পুনর্জন্ম ন বিদতে। অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করেন যে, রথের রশি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুতে হয় না।'
রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে-- গুন্ডিচাখ্যং মহাযাত্রা যে পশ্যন্তি মুদনিতাঃ সর্বপাপ বিনির্মুক্তা তে যান্তি ভুবন মম।' অর্থাৎ জগন্নাথদেব বলছেন, গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুুবনে যাবে।
রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয়, বেশীর ভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেয়। টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোট ছেলে-মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয়। বড়রাও পরেন। মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করবে। অসুখ- বিসুখ হলেও তাড়তাড়ি সুস্থ হয়ে ওঠবে। অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে। ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে। এরকম কারও মাথায় রশির টুকরো অংশ ছুঁইয়ে দিলে কিংবা তার বালিশের নীচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না। স্কন্দপুরাণ, বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে, জগন্নাথদেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। রথ বা উল্টোরথে দেখা যায় ছোট-ছেলেমেয়েরা খেলনা রথ টানে, পথচলতি বয়স্ক লোকেরাও সেই রথের রশি একবার স্পর্শ করে।
:
জয় জগন্নাথ।
হরে কৃষ্ণ।

Address

Bharatnagar
Siliguri
734006

Telephone

9093195402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharatnagar Karunamayee Kali Mandir ভারতনগর করুণাময়ী কালী মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share