Siddheshwari Kalibari , Pradhan Nagar , Siliguri

Siddheshwari Kalibari , Pradhan Nagar , Siliguri Dear Devotees
I have created a FB Page to share Mandir n Ma Kali related informations from sources.

আজ বন্দেমাতরম্ মন্ত্রের ঋষি বঙ্কিমচন্দ্রের প্রয়াণদিবস। আজ দর্শন করুন গঙ্গাসাগরের নিকটবর্তী পূর্ব মেদিনীপুরের মা কপালকুণ...
09/04/2026

আজ বন্দেমাতরম্ মন্ত্রের ঋষি বঙ্কিমচন্দ্রের প্রয়াণদিবস। আজ দর্শন করুন গঙ্গাসাগরের নিকটবর্তী পূর্ব মেদিনীপুরের মা কপালকুণ্ডলা কালী।

কাঁথির খুব কাছেই (১২ কিমি) বগুড়ান জলপাই সমুদ্র সৈকত থেকে পেটুয়াঘাট মৎস বন্দর অবধি সমুদ্র সৈকত বরাবর একটা বাঁধ আছে। ওই বাঁধের গায়েই জুনপুট সৈকত, বাঁকিপুট সৈকত ছাড়িয়ে একটু এগোলেই এই কপালকুণ্ডলা কালী মন্দির অবস্থিত।

এই কপালকুণ্ডলা কালী মন্দির চত্বরে আরো দুটো দর্শনীয় জিনিস আছে। কালী মন্দিরের পিছনেই বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত একটা বেদী আছে। তার পিছনেই একটা বড় শিব মন্দির আছে। ওই শিব মন্দিরটা "সদাশিবের মন্দির" নামে পরিচিত।

কপালকুণ্ডলা উপন্যাস বাঙালির অতি পরিচিত। নবকুমার, কপালকুণ্ডলা ও কাপালিকের সেই কাহিনীর উপাদান বঙ্কিমচন্দ্র এখান থেকে সংগ্রহ করে থাকতে পারেন। তন্ত্রে কপালকুণ্ডলা মা কালীর অত্যন্ত প্রাচীন নাম। মা ঘন মেঘের মতো বর্ণ ধারণ করে নরকপালের মালা পরিধান করে তাণ্ডবনৃত্য করছেন, দেখে মনে হচ্ছে নীলাকাশে বলাকার দল উড়ছে। এমন বর্ণনা কালিদাসের রঘুবংশ, কুমারসম্ভবে পাওয়া যায়। আবার মায়ের এই কপালমালা ধারণ করে বলাকিনী রূপ অতীতের বলাকামুখী মাতৃকার আবহমান সাধনার দিকেও ইঙ্গিত করে।

সব মিলিয়ে মাতৃসাধনার সুপ্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক যুগের ঋষি বঙ্কিমের মননের জগত পর্যন্ত বাঙালির ইতিহাসের অনেক অধ্যায় জড়িয়ে আছে মা কপালকুণ্ডলা কালীর সাথে।

জয় জয় মা
কালীক্ষেত্র আন্দোলন

তথ্য : সুমন ঘোষ ও তমাল দাশগুপ্ত মহাশয়
লেখায় রক্তিম মুখার্জী

বঙ্কিমচন্দ্রের যুবক বয়সের বিরল ছবিটি তমাল দাশগুপ্ত Tamal Dasgupta পেজ থেকে প্রাপ্ত।

আজ জানব দক্ষিণ দিনাজপুর জেলার ছিন্নমস্তা কালী মন্দিরের কথা।  প্রায় ৫০ বছর আগের কথা। মৃৎশিল্পী নিমাই মালাকার তখন সবে কাজ...
14/01/2026

আজ জানব দক্ষিণ দিনাজপুর জেলার ছিন্নমস্তা কালী মন্দিরের কথা।

প্রায় ৫০ বছর আগের কথা। মৃৎশিল্পী নিমাই মালাকার তখন সবে কাজ শুরু করেছেন। একদিন তিনি কাজের কারণে এক স্থানে গিয়ে মা ছিন্নমস্তার একটি ছবি দেখেন।
সেদিন রাতে সেই দেবীর রূপ নিমাই মালাকার স্বপ্নে দর্শন করেন আর জানতে পারে সেই দেবীর নাম দেবী ছিন্নমস্তা কালী।

তার পরে মা ছিন্নমস্তা আদেশ দেন তাঁর পূজা করার। নিমাই মালাকার জানান তাঁর এখন তো সামর্থ নেই। আর বলেন: মা আমার সামর্থ হলে তোমাকে পূজো দেবো। তুমি আশীর্বাদ করো ।

বেশ কিছু বছরের মধ্যে নিমাই মালাকারের আর্থিক অবস্থার উন্নতি হলে ১৯৮৯ সালে মার পুজো শুরু হয় চৈত্র মাসের অমাবস্যা তিথিতে।
এই ভাবে চলে আসছে মার পুজো এখনো।

মায়ের মূর্তি তন্ত্রে বর্ণিত মা ছিন্নমস্তার। মা নিজের মস্তক নিজের বাম হাতে ধারণ করে নিজের রুধিরধারা পানে মত্ত। তাঁর ডান হাতে খড়্গ। কন্ঠে মুণ্ডমালা। তাঁর দুই পাশে ডাকিনী ও বর্ণিনী রুধিরের অন্য দুই ধারা পান করছেন। মা পদতলে রতিমগ্ন ভৈরব ও কালরাত্রিকে দলন করছেন। তাঁর চরণের পাশে অধিষ্ঠান করছেন তিন মাতৃকা।

ছিন্নমস্তার বহুলপ্রচলিত রূপে মাতৃকা তাঁর পদতলে মিলনরত নারীপুরুষকে দলিত করেন। প্রকৃতির সমান (বা প্রকৃতির থেকে শ্রেষ্ঠ) পুরুষ কিম্বা প্রকৃতি পুরুষের মিলনে সৃষ্টির যে অর্বাচীন তত্ত্ব, যা আদি তন্ত্র ও সাংখ্যের প্রকৃতিপ্রাধান্যকে বিকৃত করে, সেই অর্বাচীন ও বিকৃত তত্ত্বকে দলন করেন দেবী এই রূপে।

প্রকৃতি একক স্রষ্টা, প্রকৃতি একক জগদকারণ। নারী পুরুষ জীব জড় নির্বিশেষে সবাই তাঁর অংশ। তাঁর স্বামী কল্পনা অন্যায়, অপ্রয়োজনীয় এবং তন্ত্রের বিকৃতি। প্রকৃতিমাতৃকাশক্তি একক, তিনিই সৃষ্টি করেন, তিনিই ধ্বংস করেন, আদিতে তিনি ব্যতীত কিছু ছিল না, অন্তে তিনি ব্যতীত কিছু থাকবে না।

পালযুগে বাঙালির আবহমানকালের তন্ত্রাশ্রয়ী মাতৃধর্মে বজ্রযোগিনীর উপাসনা অত্যন্ত জনপ্রিয় ছিল। পালযুগের বাঙালির আন্তর্জাতিক খ্যাতি ছিল, সর্বভারতীয় সাম্রাজ্য ছিল, ফলে বজ্রযোগিনী উপাসনাও সারা এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। আজকের বাঙালির মধ্যে যে মা কালীর প্রাধান্য, সেই ইতিহাসে পালযুগের বজ্রযোগিনী উপাসনা বিশেষ ভূমিকা পালন করেছিল সন্দেহ নেই। পালযুগের তন্ত্রধর্মে সহজ আন্দোলন থেকে সেনযুগে শাক্তধর্মের উত্থান ঘটে, এই সেনযুগেই দশমহাবিদ্যা তত্ত্ব নির্মিত হয়েছিল। বজ্রযোগিনী সেখানে দশম মহাবিদ্যা ছিন্নমস্তা রূপে পূজিত হতে থাকেন। সমস্ত কালীপুজোয় মায়ের দুইদিকে ডাকিনী যোগিনী এই বজ্রযোগিনী মূর্তিমণ্ডলেরই স্মৃতিবাহী। এই বজ্রযোগিনী মূর্তির একটি নির্দিষ্ট রূপ হল নারোডাকিনী, যেখানে মায়ের প্রতিমামণ্ডলের নীচে মৈথুনরত নারী পুরুষ পদদলিত হয়। বর্তমানে বজ্রযোগিনী/ছিন্নমস্তা রূপে এই নারোডাকিনী প্রভাব দেখা যায়। পালযুগে গুহ্য তান্ত্রিকদের অসামাজিক অতিযৌনাচার দমন ও দলন করার নির্দেশ দিতে সহজ আন্দোলনের হোতা নারোপা একাদশ শতকে এই নারোডাকিনীর পূজা প্রচলন করেছিলেন। কথিত আছে এই রূপে মা বজ্রযোগিনী ছিন্নমস্তা স্বয়ং নারোপাকে দর্শন দিয়েছিলেন।

জয় মা কালী
কালীক্ষেত্র আন্দোলন

ছবি কৃতজ্ঞতা অরুণাভ দত্ত
তথ্য কৃতজ্ঞতা অরুণাভ দত্ত, তমাল দাশগুপ্ত Tamal Dasgupta ফেসবুক

Address

2/6, Nivedita Road, Pradhan Nagar
Siliguri
734403

Opening Hours

Monday 10am - 11am
6pm - 7pm
Tuesday 10am - 11am
6pm - 7pm
Wednesday 10am - 11am
6pm - 7pm
Thursday 10am - 11am
6pm - 7pm
Friday 10am - 11am
6pm - 7pm
Saturday 10am - 11am
6pm - 7pm
Sunday 10am - 11am
6pm - 7pm

Telephone

+919811076657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddheshwari Kalibari , Pradhan Nagar , Siliguri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Siddheshwari Kalibari , Pradhan Nagar , Siliguri:

Shortcuts

Share