Sonai Shiv Tilla Shivbari

Sonai Shiv Tilla Shivbari This is the official page of Sonai Shiv Tilla Shivabari.

Which is one of the oldest Hindu temples in Sonai established in 1787 and dedicated to Lord Mahadev.

17/12/2025

শ্রদ্ধেয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ,

আগামী ৮ই পৌষ ১৪৩২ বাংলা (২৪শে ডিসেম্বর ২০২৫ ইং), বুধবার সোনাই শিবটিলা শিববাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে একদিব্য শ্রীমদ্ভাগবত কথার মহাপবিত্র অনুষ্ঠান, যেখানে ভাগবতকথার শ্রবণের মাধ্যমে শুরু হবে আধ্যাত্মিক আলোর যাত্রা।

এরপর ৯ই পৌষ ১৪৩২ বাংলা (২৫শে ডিসেম্বর ২০২৫ইং) শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আনুষ্ঠানিক সূচনা। পরবর্তী ১০ই পৌষ ১৪৩২ বাংলা (২৬শে ডিসেম্বর ২০২৫ইং) সূর্যোদয় থেকে ১২ই পৌষ ১৪৩২ বাংলা (২৮শে ডিসেম্বর ২০২৫ ইং) পর্যন্ত শুরু হয়ে চলবে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন, নগর পরিক্রমা ও মহন্ত বিদায়; যেখানে নামস্মরণ, ভক্তি, প্রেম ও ভাগবতস্মৃতির মধ্য দিয়ে হৃদয় ভরে উঠবে শান্তি ও আনন্দে।

হরে কৃষ্ণ মহামন্ত্রের মোলনাম বত্রিশ অক্ষরের পবিত্র নাম আমাদের জীবনে আনে মুক্তির পথ, শান্তির সুধা ও ঈশ্বরের সঙ্গে অনন্ত সম্পর্কের যোগ। এই পবিত্র আয়োজনকে সফল ও পুণ্যময় করতে আপনাদের স্বপরিবারে দৈনন্দিন উপস্থিতি ও মহাপ্রসাদ গ্রহণের বিনীত অনুরোধ রইল।

নামসুধা বিতরণ ও লীলা কীর্তন পরিবেশনায়

১। শ্রী শ্রী নিতাই দয়াল সম্প্রদায়: শিলচর।

২। শ্রী শ্রী রাইধ্বনি সম্প্রদায়: নদীয়া (কলকাতা)।

৩। শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়: শ্রীভূমি।

৪। শ্রী শ্রী সুবল সখা সম্প্রদায়: কালাইন।

৫। শ্রী শ্রী মা যশোদা সম্প্রদায়: কাটিগড়া (কাছাড়)।

Address

Tulargram Part II
Silchar
788119

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonai Shiv Tilla Shivbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category