Prem Mandir Ashram Rishra

Prem Mandir Ashram Rishra Prem Mandir Ashram is a religious and spiritual pivotal center for more than 80 years

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রিষড়া প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ আচার্য ব্রহ্মলীন শ্রীশ্রীতারানন্দ...
15/08/2026

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রিষড়া প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ আচার্য ব্রহ্মলীন শ্রীশ্রীতারানন্দ ব্রহ্মচারী মহারাজের ১২৫তম আবির্ভাব জয়ন্তী উপলক্ষে ২০২৫-২০২৬ বর্ষব্যাপী মহোৎসব উদযাপিত হচ্ছে। এই পুণ্য কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে, শ্রীবালানন্দ ধর্মসংঘ (কলকাতা শাখা)-র উদ্যোগে আগামী ১২ ভাদ্র ১৪৩৩ (৩০ আগস্ট, ২০২৬), রবিবার বিকেল ৪টায় কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদন সভাগারে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্মরণমনন, ধর্মসভা ও ভক্তিগীতির এই ভাবগম্ভীর সন্ধ্যায় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে গৌরবমন্ডিত করে তুলবেন পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল শ্রী আর এন রবি মহাশয়। সভায় উজ্জ্বল উপস্থিতি থাকবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, রাজ্য সরকারের মাননীয় পূর্ণমন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী, শ্রী অদ্বৈত চরণ দত্ত এবং ডঃ জিষ্ণু বসু সহ অন্যান্য গুণীজনবৃন্দ।

শ্রীদেবানন্দ বিদ্যাপীঠে (বড়া, হুগলি) সাড়ম্বরে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। উপস্থিত ছিলেন প্রেম মন্দির আশ্রম সম্পাদক ...
15/08/2026

শ্রীদেবানন্দ বিদ্যাপীঠে (বড়া, হুগলি) সাড়ম্বরে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন হলো।
উপস্থিত ছিলেন প্রেম মন্দির আশ্রম সম্পাদক পূজ্য শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ।

10/08/2026
৩/৮/২০২৬ তারিখের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে বিগত ২৬শে জুলাই অনুষ্ঠিত আবৃত্তি ও কবিতা পাঠ প্রতিযোগিতা এবং গত ১ল...
03/08/2026

৩/৮/২০২৬ তারিখের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে বিগত ২৬শে জুলাই অনুষ্ঠিত আবৃত্তি ও কবিতা পাঠ প্রতিযোগিতা এবং গত ১লা আগষ্ট আয়োজিত কবি সম্মেলন অনুষ্ঠানের প্রতিবেদন
অনুষ্ঠান দুটি ছিল পরমপূজ্যপাদ আচার্য ব্রহ্মলীন শ্রীশ্রীতারানন্দ ব্রহ্মচারী মহারাজের ১২৫ তম আবির্ভাব জয়ন্তী মহোৎসবের কর্মসূচির অংশ
বিশেষ সহযোগিতায় ছিলেন Animesh Chakraborty Rupam Basu Sudeshna Deb

রিষড়া প্রেমমন্দির আশ্রম প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ আচার্য ব্রহ্মলীন শ্রীশ্রীতারানন্দ ব্রহ্মচারী মহারাজের ১২৫তম আবির্ভাব জয...
02/08/2026

রিষড়া প্রেমমন্দির আশ্রম প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ আচার্য ব্রহ্মলীন শ্রীশ্রীতারানন্দ ব্রহ্মচারী মহারাজের ১২৫তম আবির্ভাব জয়ন্তী মহোৎসব উপলক্ষে আয়োজিত আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা

02/08/2026

আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা

31/07/2026

রিষড়া প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ আচার্য ব্রহ্মালীন শ্রীশ্রীতারানন্দ ব্রহ্মচারী মহারাজের ১২৫তম আবির্ভাব জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী (২০২৫-২৬) মহোৎসব কার্যসূচীতে প্রেম মন্দির আশ্রমের পরিচালনায় আগামী ১ আগস্ট ২০২৬, শনিবার, বিকেল ৫টায় 'কবি সম্মেলন' আয়োজন করা হয়েছে। পূজ্য মহারাজজী ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, ভূষিত হয়েছিলেন 'কবি সুন্দর 'উপাধিতে। তাঁর এই অনন্য কবি প্রতিভাকে স্মরণ করে এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট স্বনামধন্য কবিবৃন্দ মহারাজজীর জীবন, আদর্শ, ত্যাগ, সাধনা এবং আধ্যাত্মিক ভাবধারাকে অবলম্বন করে তাঁদের স্বরচিত কবিতা পাঠ করবেন। এছাড়াও ২৬ জুলাই ২০২৬, রবিবার অনুষ্ঠিত আবৃত্তি ও কবিতা পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও একই দিনে সম্পন্ন হবে।
সকল সাহিত্যপ্রেমী ও ভক্তবৃন্দকে আন্তরিক আমন্ত্রণ জানাই। সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে গৌরবান্বিত ও সার্থক করে তুলবে এই আমাদের প্রত্যাশা।

প্রধান অতিথি কবি শ্রী রামকিশোর ভট্টাচার্য্য
বিশেষ অতিথি কবি শ্রী অয়ন বন্দ্যোপাধ্যায়
অংশগ্রহণে আমন্ত্রিত কবিবৃন্দ
শ্রী হরিৎ বন্দ্যোপাধ্যায়
শ্রী দেবার্ঘ্য সেন
শ্রীমতি নন্দিতা সিনহা
শ্রী ধ্রুব বাগচী
শ্রীমতি শম্পা চট্টোপাধ্যায়
শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়
শ্রীমতি ত্বমেকা ঘোষ
শ্রী হিমাংশু আদক
শ্রী অশোক কুমার মুখোপাধ্যায়
শ্রী প্রকাশ পাল
শ্রীমতি অমৃতা দে
শ্রীমতি কথাকলি ঘোষ
শ্রী দীপঙ্কর চক্রবর্তী
শ্রী দিলীপ বিশ্বাস
শ্রীমতি অভয়া নাগ
শ্রী দীপ্তি কুমার চট্টোপাধ্যায়

Address

5 Srimani Ghat Lane
Rishra
712248

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+918777481549

Alerts

Be the first to know and let us send you an email when Prem Mandir Ashram Rishra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Prem Mandir Ashram Rishra:

Shortcuts

Share