অজানা কে জানা

অজানা কে জানা Religious

12/07/2026

জয় গৌর বিষ্ণুপ্রিয়া, আমার প্রান গৌর বিষ্ণুপ্রিয়া 🙏
জয় শ্রী মা, জয় শ্রী দাদা,🙏🙏🙏

11/07/2026

যে জন আমার গৌর বিষ্ণুপ্রিয়া ভজে,
সে জন হয় মোর প্রাণ রে..

11/07/2026

আজ পবিত্র যোগিনী একাদশী।। ভক্তিভরে যোগিনী একাদশী ব্রত পালন করলে ৮৮ হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্যফল লাভ হয়।।

📖পদ্ম পুরাণ-এ ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন, যোগিনী একাদশী এমন এক মহাপুণ্যময় ব্রত যা মানুষের সঞ্চিত পাপ ক্ষয় করে এবং ভগবানের কৃপা লাভের পথ সুগম করে।। এই ব্রতের প্রভাবেই কুবেরের উদ্যানপালক হেমমালী ভয়ংকর অভিশাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় সৌভাগ্য ও ভগবানের অনুগ্রহ লাভ করেছিলেন।।

আজকের দিনে—
👉শ্রীহরির নামজপ করুন।।
👉তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন।।
👉গীতা ও ভাগবত শ্রবণ করুন।।
👉 সামর্থ্য অনুযায়ী উপবাস ও সেবা করুন।।

একাদশীর প্রকৃত মাহাত্ম্য শুধু উপবাসে নয়,ভক্তি, নামসংকীর্তন, আত্মসংযম এবং শ্রীহরির শরণাগতির মধ্যেই নিহিত।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আজকের এই মহাপুণ্যময় তিথিতে শ্রীহরির কৃপা সকলের জীবনে বর্ষিত হোক।।

11/07/2026

নবদ্বীপের গৌরচাঁদ, নীলাচলের জগন্নাথ
একই সত্তার দুই অপরূপ প্রকাশ।

জয় শ্রী গৌরহরি
জয় জগন্নাথ।
🙏🙏✨

ভারতের  #প্রথম বৈধ-বিবাহ-বিচ্ছেদ-প্রাপ্ত নারী — রুক্মাবাই রাউতভারতের ইতিহাসে প্রথম যিনি বৈধভাবে  #বিবাহবিচ্ছেদ (divorce)...
16/12/2025

ভারতের #প্রথম বৈধ-বিবাহ-বিচ্ছেদ-প্রাপ্ত নারী — রুক্মাবাই রাউত

ভারতের ইতিহাসে প্রথম যিনি বৈধভাবে #বিবাহবিচ্ছেদ (divorce) নিয়েছিলেন, সেই অসাধারণ সাহসী নারী ছিলেন রুক্মাবাই রাউত( ১৮৬৪-১৯৫৫)।
রুক্মাবাই কেবল ব্যক্তিগত কষ্ট থেকে মুক্তি চাননি — তিনি চেয়েছিলেন সমাজের অন্যায়, বিশেষত নারীদের ওপর আইনি ও সামাজিক জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে।

কেন রুক্মাবাই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন..?👇

১. #শিশুবিবাহ — সম্পূর্ণ অসম্মতিতে বদ্ধ জীবন

মাত্র ১১ বছর বয়সে রুক্মাবাইকে বিয়ে দেওয়া হয় দাদাজি ভিকাজি নামের এক যুবকের সঙ্গে।
তিনি পরে স্পষ্টভাবেই বলেছিলেন —
“যে বিয়ে আমার সম্মতি ছাড়া, অজ্ঞ বয়সে হয়েছে — তা আমার কাছে বৈধ নয়।”

২. স্বামীর চরিত্র ও জীবনযাপন ছিল অসহনীয়

দাদাজি ভিকাজি ছিলেন #বেকার, #দায়িত্বহীন, #চরিত্রহীন ও #মদ্যপ।
👉 অন্যদিকে রুক্মাবাই ছিলেন #শিক্ষিত, সচেতন, আত্মনির্ভরশীল হতে #আগ্রহী।

৩. নিজের #শিক্ষা ও #ব্যক্তিস্বাধীনতা বাঁচানোর লড়াই

রুক্মাবাই পড়াশোনায় অসাধারণ ছিলেন। তাঁর মা জয়ন্তীবাই ছিলেন প্রগতিশীল —
মেয়ের #স্বাধীনতা, #পড়াশোনা, নিজের জীবন বেছে নেওয়ার অধিকারকেই তিনি #গুরুত্ব দিতেন।

স্বামী আদালতে মামলা করে দাবি করেন—
“সে আমার #স্ত্রী, তাকে আমার সঙ্গে থাকতে হবে।”

কিন্তু রুক্মাবাই দৃঢ়ভাবে বলেছিলেন—
“আমি #প্রাপ্তবয়স্ক। জোর করে আমাকে কারও সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না।”

৪. নারীর প্রতি সামাজিক-আইনি অত্যাচারের #বিরুদ্ধে প্রতিবাদ :-

#রুক্মাবাই শুধু নিজের জন্য লড়েননি।
তিনি বলেছিলেন—
“নারী কোনো #সম্পত্তি নয়, যাকে #পুরুষ দাবি করবে আর সমাজ তাকে তুলে দেবে।”

ফলাফল ও রুক্মাবাইয়ের বিজয়

মামলায় তিনি প্রথমে হেরে গেলেও সমাজে ব্যাপক আলোড়ন ওঠে।
অবশেষে #স্বামী #ক্ষতিপূরণ নিয়ে আলাদা থাকতে রাজি হন —
সামাজিক-আইনগত চাপের পর, ১৮৮৮ সালের জুলাইতে Dadaji Bhikaji-র দাবি বাতিল হয় — তিনি রুক্মাবাই-এর ওপর তার অধিকর থেকে সরে আসেন এবং ২০০০ রুপি ক্ষতিপূরণ নিয়ে বিবাহবিচ্ছেদ মেনে নেন।

এভাবেই রুক্মাবাই স্বাধীনতা পান।

এরপর তিনি ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন এবং দেশে ফিরে অসংখ্য নারীকে চিকিৎসা সেবা দেন।

#রুক্মাবাইয়ের সংগ্রামের মূল কথা

রুক্মাবাইয়ের লড়াই শুধু বিবাহবিচ্ছেদ নয় —
এটি ছিল ভারতের নারীর নিজের জীবনের ওপর অধিকার প্রতিষ্ঠার প্রথম বড় #যুদ্ধ।

Address

Rasulpur
713151

Telephone

+919339789639

Website

Alerts

Be the first to know and let us send you an email when অজানা কে জানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to অজানা কে জানা:

Shortcuts

Share