23/10/2024
আমি জানি না আমার এই বার্তা এই কোম্পানির কাছে পৌঁছাবে কি না। হয়তো অনেকেই আমার জন্যে বলবে ছোটো মুখে বড় কথা। এই কোম্পানির সিঁদুরটির সাথে আমরা সবাই খুব ভালো ভাবে পরিচিত। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন এই সিঁদুরটির খাপের উপর তারামায়ের ছবিটি।
আমরা প্রতিদিন, প্রতিনিয়ত তারাপীঠের রাস্তা ঘাটে ব্যবহারের পর এটি মানুষের পায়ের নিচে, ড্রেইনে, নোংরা জায়গায় পরে থাকতে দেখি....এটা কি উচিৎ?
এই কোম্পানির ওনার এর সাথেও কথা বলা হয়েছে তার বক্তব্য এই ছবি না দিলে তাদের মার্কেট বন্ধ হয়ে যাবে...এটা কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি?
সবার কাছে অনুরোধ করবো এটি নিয়ে প্রতিবাদ করুন ও এই ছবিটি উইথড্র করাতে বাধ্য করুন।
ধন্যবাদ ।