ইসকন রায়গঞ্জ////iskcon raiganj

ইসকন রায়গঞ্জ////iskcon raiganj ভক্তি দর্শন

 # # #১৫১১ঃ-Many times people ask :How we can get the best of life?How we can get answers?You cant find answers from hum...
05/09/2021

# # #১৫১১ঃ-Many times people ask :How we can get the best of life?
How we can get answers?
You cant find answers from human knowledge, no one school of this world cant give you answer.
Our Prabhu shree Krishna ji say answer:
Face your past without regret
Handle your present with trust,confidence and follow God way
Prepare for future without fears

Jai shree Prabhu Krishna ji
Jai shree Mata Radhe ji
🌹🌹🌹

মা এখনো অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও ব...
20/08/2021

মা এখনো অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও বোঝে না,

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী,

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা,

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়।

মা চোর,

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।

মা নির্লজ্জ,

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া,

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে।

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে।

মা আনস্মার্ট,

সঞ্জীবের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দিই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে বসে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে।
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না?

16/07/2021
29/06/2021

আদর্শ জীবন

মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি আমাদের ধর্ম পালন করি.. যদি পালন করতাম তা হলে নিজ ধর্মের লোকেরা কেন প্রশ্ন করে একাদশী পালন...
25/06/2021

মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি আমাদের ধর্ম পালন করি..
যদি পালন করতাম তা হলে নিজ ধর্মের লোকেরা কেন প্রশ্ন করে একাদশী পালন করে কি হবে ..?
এখনোও তোমার একাদশী পালন করার বয়স হয়নি কেন ..??
একাদশী পালন করার জন্য কি কোন নির্ধারিত বয়স আছে..??
ঘনঘন মন্দির গেলে কেন আমাদের ধর্মের কিছু মানুষ বলে অতি ভক্তি চোরের লক্ষন ..??
এত পূজা পার্বন করে কি হবে..?

এরকম নানান প্রশ্ন আছে যার কোন সঠিক উত্তর নেই ।
কারন আমরা নিজেরাই নিজ ধর্মের কোন শিক্ষা নেই না।
যদি ধর্ম শিক্ষা নিতাম তা হলে এরকম প্রশ্ন কখনো মনে আসতনা।
কারন আমাদের ছোট থেকে কোন ধর্ম শিক্ষা দেয়া হয় না , না আছে আমাদের ধর্ম শিক্ষা বিদ্যালয় ,না আছে শিক্ষক ।
এটা কি আমাদের ভবিষ্যত প্রজন্ম কে অন্ধকারে ঠেলে দিচ্ছে না।
নিজেরাই নিজ ধর্মের অপমান বা নিজ ধর্মাবলম্বীদের অপমানিত করছিনাতো।
সবাইকে একটাই অনুরোধ কখনো নিজের ধর্মের কেউ কিছু মানলে বা পালন করলে কটু কথা থেকে বিরত থাকতে হবে । তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হলে হতেও পারে।

কারো যদি আমার প্রশ্ন গুলো বা কথাগুলো খরাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏।

🙏রাধে রাধে 🙏

হঠাৎই একদিন রাস্তার কিনারায় " সুখ ''এবং " দুঃখ " এর মধ্যে সাক্ষাৎ হয়েগেল ।দুঃখ সুখ কে বললো , " সুখ , তুমি এতটাইভাগ্যবান ...
22/06/2021

হঠাৎই একদিন রাস্তার কিনারায় " সুখ ''
এবং " দুঃখ " এর মধ্যে সাক্ষাৎ হয়ে
গেল ।
দুঃখ সুখ কে বললো , " সুখ , তুমি এতটাই
ভাগ্যবান যে লোক তোমাকে পাওয়ার
জন্য আপ্রান চেষ্টা করে । "
সুখ মৃদু হেঁসে বললো , " ভাগ্যবান আমি নই.. ভাগ্যবান হচ্ছো তুমি । "
দুঃখ অবাক হয়ে জিজ্ঞেস করলো , "
সেটা কিভাবে ?"
তখন সুখ বড়ই সততার সঙ্গে জবাব দিল , "
সেটা এমন যে , তোমাকে পেয়ে লোক
ভগবানকে স্মরন করে , কিন্তু আমাকে
পেয়ে সবাই ভগবানকে ভূলে যায় , তাই
তোমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে
নেই । "হরে কৃষ্ণ ....

ভক্ত ভগবানের অনেক প্রিয়। কেননা ভগবান নিজেই বলেছেন, আমার চেয়ে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়। তাই বুঝতেই পারছে...
13/06/2021

ভক্ত ভগবানের অনেক প্রিয়।

কেননা ভগবান নিজেই বলেছেন, আমার চেয়ে আমার নাম বড়, আমার নামের চেয়ে আমার ভক্ত বড়।
তাই বুঝতেই পারছেন ভগবান ভক্তকে কতটা ভালোবাসেন।

ভগবানের ভক্তরা সাধারণ স্বার্থেই আপনার নিকট আসেন। শুধুমাত্র ভগবানের বানী প্রচারের জন্যই আপনার দ্বারস্ত হন। তাই তাঁকে ভালোবাসতে চেষ্টা করুন, শ্রদ্ধা করতে শিখুন। কারণ ভক্তকে ভালোবাসার ফলে ভগবান অতি সহজেই আপনার প্রতি সন্তুষ্ট হবেন।

মূল কথা হলো, ভগবানের ভক্তদের সম্মান না করুন, শ্রদ্ধা না করুন কিন্তু তাদের নিন্দা করবেন না, যেকোনো কারণেই তাঁদের মনে কষ্ট দিবেন না। আপনার কোনো ব্যবহার যেনো তাঁর চোখের অশ্রুপাতের কারণ না হয়। ভগবানের চরণে অপরাধ হলে ভগবান তা ক্ষমা করেন কিন্তু তাঁর ভক্তের চরণে কেউ অপরাধ করলে, তাঁর ভক্তকে কেউ কষ্ট দিলে ভগবান কখনোই তাকে ক্ষমা করেন না। তাই কৃপা করে, ভগবানকে ভালোবাসুন, তাঁর ভক্তকে ভালোবাসুন।

হরেকৃষ্ণ🙏🏻🙏🏻

বৃন্দাবনের রাজা তুমি, ওগো কৃষ্ণ, কানাই,তোমার দুটি কোমল চরণে ভক্তি ভরে প্রণাম জানাই।🌿তোমার প্রেমে পাগল হইলো বৃন্দাবন বাসি...
02/06/2021

বৃন্দাবনের রাজা তুমি, ওগো কৃষ্ণ, কানাই,
তোমার দুটি কোমল চরণে ভক্তি ভরে প্রণাম জানাই।🌿
তোমার প্রেমে পাগল হইলো বৃন্দাবন বাসি,
তোমার নাম কির্তনে ভক্তরা পায় অন্তরে সুখ, মুখে ফুটে হাসি। ❤

🌿হরে কৃষ্ণ🌿

🙏🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏💖কৃষ্ণ ময় শুভ সকাল 💖**এই পৃথিবীতে নিজের বলতেই কিছুই নেই ''**সব কিছুই অন্যের কাছ থেকে পাওয়া ও দেওয়া ''*...
01/06/2021

🙏🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏
💖কৃষ্ণ ময় শুভ সকাল 💖

**এই পৃথিবীতে নিজের বলতেই কিছুই নেই ''
**সব কিছুই অন্যের কাছ থেকে পাওয়া ও দেওয়া ''
**মানুষের অহংকার শেষ নেই। সব কিছুই আমার ''
** আমার বলতে কিছুই নেই সব কিছুই পরম পিতা পরমেশ্বর দেওয়া''
***হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে ''

🙏 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ🙏
🙏কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 🙏
🙏হরে রাম হরে রাম 🙏
🙏রাম রাম হরে হরে 🙏

Address

Kolkata
Raiganj

Opening Hours

Monday 4am - 8pm
Tuesday 4am - 10pm
Wednesday 5am - 5pm
Thursday 4am - 5pm
Friday 6am - 5pm
Saturday 1am - 5pm
Sunday 1am - 5pm

Telephone

+919699373611

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসকন রায়গঞ্জ////iskcon raiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসকন রায়গঞ্জ////iskcon raiganj:

Share