Islamic Information Center

Islamic Information Center In The Name of Allah

09/08/2025

*★জানা প্রয়োজন গায়রত কী?👇*
**************************
প্রিয় নবীজী ﷺ এর সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।তথা-(( গোপনীয়তা)) personal matter
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূরে, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!
হায় আফসোস!!!

♦ঘটনা ১
**********
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা:) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

♦ঘটনা ২
*********
সে যুগে মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

*وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾*
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী!!
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই মুসলিম উম্মাহ কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী? তবে চেষ্টা করুন।
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম। হিজাব বা পর্দা মহিলাদের জন্য ফরজ।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
হে আল্লাহ আমাকে এবং সকল মুসলিম ভাই বোনকে নেক বোজ দান করুন
আল্লাহুম্মা আমীন..!

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ...
20/01/2025

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।
যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।
এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।
কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।

🔶 লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে বহু মিলিয়ন ডলারের বাড়ি হারানোর পর জেমস উডস কান্নায় ভেঙে পড়েন।জেমস উডস গাজায় ইস•রা•য়...
12/01/2025

🔶 লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ডে বহু মিলিয়ন ডলারের বাড়ি হারানোর পর জেমস উডস কান্নায় ভেঙে পড়েন।

জেমস উডস গাজায় ইস•রা•য়েলের কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য পরিচিত।

তিনি সম্প্রতি বলেছিলেন "কোনও যুদ্ধবিরতি নেই, কোনও আপস নেই, কোনও ক্ষমা নেই। তাদের সবাইকে হ•ত্যা করুন!!

27/10/2024
27/10/2024

#যারা ফজরের নামাজ সকালে পড়ে

27/10/2024

information centre

15/10/2024

#

15/10/2024

মুমিনার পর্দা পর্ব -১নিজের দেহ, পোশাক, সাজ, চলাফেরা ও কথাবার্তায় আকর্ষণ ও অ্যাটেনশন লাভের মনোবাসনা কিংবা ছাপ থাকা। এটি ত...
12/10/2024

মুমিনার পর্দা পর্ব -১

নিজের দেহ, পোশাক, সাজ, চলাফেরা ও কথাবার্তায় আকর্ষণ ও অ্যাটেনশন লাভের মনোবাসনা কিংবা ছাপ থাকা। এটি তাবাররুজের (বেপর্দা) ভয়াবহ একটি বৈশিষ্ট্য, যেখানে অনেক বাহ্যত বোরকা, হিজাব ও নিকাব পরিধানকারী নারীও আটকে যায়। এই বৈশিষ্ট্যটিও কুরআন-সুন্নাহর একাধিক বাণী দ্বারা প্রমাণিত।

যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন,
وَ لَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِهِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِهِنَّ
‘আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে।’ [সুরা নুর, আয়াত ৩১]

এই আয়াতে পায়ে নূপুর ইত্যাদি পরিহিত নারীকে সজোরে পদচারণা করতে নিষেধ করা হয়েছে। কারণ সজোরে পদচারণা করলে এর শব্দ পুরুষের মনোযোগ আকর্ষণ করবে। এই আয়াতের মূল ফলাফল হলো মনোযোগ আকর্ষণ বা অ্যাটেনশনের সুযোগ তৈরি হওয়া। অনুরূপ হাদিসে এসেছে, ‘সুগন্ধি মেখে ঘর থেকে বের হওয়া মহিলার জন্য বৈধ নয়। যে এ রকম করে, সে ব্যভিচারিণী।’

এই হাদিসের মর্মের দিকেও যদি আমরা গভীর দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে এর মূল বিষয় হলো আকর্ষণ লাভ। সুগন্ধির রেশ নাকে আসা মাত্রই পুরুষের ভেতর একটা মনোযোগ বা অ্যাটেনশন তৈরি হয়।

প্রসিদ্ধ আরেক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণির জাহান্নামিদের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক শ্রেণির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ‘যারা (পরপুরুষকে) আকর্ষণকারী ও (পরপুরুষের প্রতি) আকৃষ্ট।’

এই হাদিস থেকে আকর্ষণের মনোবাসনা থাকার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। এজন্য নারীর চলাফেরা, কথাবার্তা, পোশাকআশাক ও কাজকর্মে যদি আকর্ষণ ও মনোযোগ লাভের মনোবাসনা কিংবা সুযোগ বা ছাপ থাকে, তবে সেটাও তাবাররুজের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন রাস্তাঘাটে অট্টহাসি দেয়া, পরস্পর জোরে জোরে কথা বলা, ধাকাধাক্কি-হাসিঠাট্টা করা এসব কাজ অন্যদের এটেনশন সৃষ্টি করে। ফলে এই ধরণের কর্ম তাবাররুজের একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হবে।

শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমিনব রহিমাহুলাহ বলেন, " তুমি তাদেরকে দেখতে পাবে বাজারে ও রাস্তা-ঘাটে তারা পুরুষের মতে দৌড়ে ও বেধড়ক হাঁটতে থাকে। এমনকি অনেক সময় দেখতে পাবে, অনেক পুরুষও তাদের মতো এ ধরনের হাঁটা হাঁটতে পারবে না। কঠিনভাবে হাঁটা, যমীনে কঠিন আঘাত করা এবং কাউকে পরোয়া না করার কারণে তাকে মনে হবে একজন সৈনিক। অনুরূপভাবে তার সাথী সঙ্গীদের সাথে এমন বড় আওয়াজে হাঁসি ঠাট্টা ও কথা-বার্তা বলে যা কেবল ফিতনাকেই উসকিয়ে দেয়। এ ছাড়াও তারা দোকানে গিয়ে দোকানদারদের সাথে দ্বিধাহীন কেনা-বেচা করা, তাদের সাথে হাসাহাসি করা এবং নানা ধরনের অন্যায়-অনাচারে জড়িয়ে পড়ে। এ ধরনের মহিলারা নিঃসন্দেহে সত্য বিমুখ। আমরা আল্লাহর কাছে সুরক্ষা চাচ্ছি।

সৌন্দর্য প্রদর্শন বই থেকে

10/10/2024

- মেয়েরা যদি জানত দ্বীনদার স্বামীরা কেমন হয়.!
তাহলে দ্বীনদার স্বামী পাওয়ার লোভেই তারা দ্বীনদার হয়ে যেত।

- রাসূল (সাঃ) বলেছেন,
গোটা দুনিয়াই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উওম ও
কল্যানকর সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী। (সহীহ মুসলিমঃ-৩৫০৭)

- আল্লাহ্‌ বলেছেন
আমি যাকে ধন সম্পদ দিয়েছি সে বেশি ভাগ্যবান নয়,
ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমি একজন ধার্মিক জীবন সঙ্গী
দিয়েছি।

- যখন কোন স্ত্রী তার স্বামীর দিকে তাকিয়ে মিষ্টি হাসে,
তখন আল্লাহ্‌ তায়ালা তাদের উভয়ের দিকে তাকিয়ে মিষ্টি
হাসেন। সুবহানআল্লাহ্

- পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে,
যে একজন নেককার স্ত্রী পেয়েছে।

- হযরত আলী (রাঃ) তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে,
যে তার স্ত্রীর নিকট উওম। (মুসলিম)

- সে স্বামী কখনো পথভ্রষ্ট হবে না,
যার ঘরে একজন দ্বীনদার নামাজী স্ত্রী আছে। একজন
নেককার স্ত্রী হলো স্বামীরর জন্য শ্রেষ্ঠ সম্পদ।

- নেককার স্ত্রী ছাড়া যেমন কোন পুরুষ সুখী হতে পারেনা,
তেমনি নেককার স্বামী ছাড়াও কোন মেয়ে সুখী হতে পারে না।
একটি সুখী পরিবারের জন্য উভয়ের দ্বীনদার হওয়া প্রয়োজন।

- বিয়ে করুন জান্নাতের পথে চলার উদ্দেশ্যে।
জীবন সঙ্গী এমন হওয়া উচিৎ, যে একে অপরকে জান্নাতে
যেতে সহযোগিতা করবে।
- আল্লাহ তা' সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন 🤲

Address

Raghunathganj

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Information Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Information Center:

Share