16/09/2024
মিলাদুন্নাবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা!!📢
যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১ম সঠিক উত্তরদাতা পাবেন ৩ কেজি জিলাপি।🥨
২য় সঠিক উত্তরদাতা পাবেন ২ কেজি জিলাপি।🥨
৩য় সঠিক উত্তরদাতা পাবেন ১ কেজি জিলাপি।🥨
প্রশ্নাবলীঃ
০১. রসুল মুহাম্মাদ (ﷺ) জীবদ্দশায় প্রথম কত
হিজরীতে তাঁর জন্ম দিবস উৎযাপন করেছেন?
০২. উনার মৃত্যুর বছর উনার সর্বশেষ মিলাদুন্নাবী
উৎযাপন কোন শহরে উৎযাপিত হয়েছিলো?
তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন?
০৩. রসুল (ﷺ) এর মৃত্যুর পর মা আয়েশা (রা.)সহ
উনার অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদুন্নাবী তথা তাঁর
জন্মদিবস উৎযাপন করতেন?
০৪. রসুল (ﷺ) এর জন্মদিন উপলক্ষে ৪ জন
প্রসিদ্ধ সাহাবীসহ অন্যান্য সাহাবীগণ কি ধরনের
উৎসব পালন করতেন?
০৫. উনার জন্মদিবস উৎযাপনের হাদীস সমূহ বর্ননা
করেছেন যে সকল সাহাবীগণ তাদের সবার নাম
লিখুন!
০৬. প্রসিদ্ধ কয়েকজন তাবেঈ ও তাবে-তাবেঈ এর
নাম লিখুন, যারা মিলাদুন্নবী উৎযাপন করতে না
পারলে ঘুমাতে পারতেন না?
০৭. হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ) সহ
অন্য ৩ মাযহাবের ইমামগণ মোট কতবার
ঈদে-মিলাদুন্নাবী উৎযাপন করেছেন?
০৮. ১৪০০ বছর আগে রসুল (ﷺ) এর জন্মদিবসের
অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন -
পরিবেশন করা হতো সেগুলোর নাম কি?
০৯. রসুল (ﷺ) এর জন্মদিবস উপলক্ষে তিনি
আমাদের কি কি না'ত শিক্ষা দিয়েছেন?
১০. দরুদে ইব্রাহীম পড়লে ১০ বার আল্লাহর রহমত
বর্ষিত হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা...’সালাতুনিয়া
রাসুল্লাহ...‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম...’
প্রভৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত
বর্ষিত হবে?
১১.রসুল (ﷺ) এর জন্মস্থান মক্কা, ইন্তিকালের স্থান
মদিনা। মক্কা মদিনায় কোন আওলাদে রসুল পাওয়া
না গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এত
আওলাদে রসুল আসলো কোথা হতে?
১২. ‘ঈদে মিলাদুন্নাবী’ -সকল ঈদের সেরা ঈদ এর
সালাত কয় রাক’আত ও কয় তাক্ববীরের সহীত
আদায় করতে হয়?
১৩. কয়েকটি বিদ’আতে- হাসানা এর নাম লিখুন।
বিদ‘আত হলেও এগুলো করে সাওয়াব পাওয়া যাবে!
এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদীছের দলিল পেশ
করুন।
১৪. সর্বপ্রথম কোন সাহাবী মিলাদুন্নবী উপলক্ষে
জসনে জুলুছের আয়োজন করেছেন??
⭕বিশেষ দ্রষ্টব্য: কুরআন ও হাদিসের রেফারেন্স
ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না‼️😊
_সংগ্রহীত ও পরিমার্জিত।