Bishpuria Namhatta - বিশপুরিয়া নামহট্ট

  • Home
  • India
  • Purulia
  • Bishpuria Namhatta - বিশপুরিয়া নামহট্ট

Bishpuria Namhatta - বিশপুরিয়া নামহট্ট Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

মঙ্গলময় জন্মাষ্টমী!"আজ সবচেয়ে মঙ্গলময় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ব্রহ্মার একদিন হলো এক সহস...
26/08/2024

মঙ্গলময় জন্মাষ্টমী!

"আজ সবচেয়ে মঙ্গলময় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ব্রহ্মার একদিন হলো এক সহস্র যুগ এবং ইতিমধ্যে ২৮টি যুগ সম্পূর্ণ হয়েছে। ২৮তম যুগের পরে শ্রীকৃষ্ণ আসেন, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা ভগবান কৃষ্ণের আগমনের মাত্র পাঁচ হাজার বছর পরে এসেছি।

মনুষ্যজীবন লাভ করা কৃষ্ণের একটি বিশেষ উপহার। কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে, আমরা যদি তাঁর রূপ, তাঁর কার্যকলাপ, তাঁর প্রকৃতি এবং আমাদের আধ্যাত্মিক স্থিতি বুঝতে পারি, তাহলে আমরা এই জীবনের শেষে, আমাদের নিত্য আবাস ভগবদ্ধামে ফিরে যেতে পারি।

এই দিনে কৃষ্ণকে অভিষেক করানো, কৃষ্ণের দর্শন করা, কৃষ্ণের উপাসনা করা, কৃষ্ণের পবিত্র নাম জপ করা, কৃষ্ণের লীলা শ্রবণ করা, কৃষ্ণ সম্বন্ধীয় নাটক দেখা, কৃষ্ণের জন্য উপবাস করা, কৃষ্ণ, এবং কৃষ্ণের জন্য মহাভোজের আয়োজন করা - এই সমস্ত জিনিস প্রচুর আধ্যাত্মিক ফল প্রদান করে ।

সুতরাং, পুরাণ অনুসারে, এই উৎসব অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করি আপনারা সবাই আজ এই উৎসব উদযাপন করবেন।"

~ শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অ্যাপ বার্তা
২৬শে আগস্ট, ২০২৪

Address

Purulia
723130

Alerts

Be the first to know and let us send you an email when Bishpuria Namhatta - বিশপুরিয়া নামহট্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share