Nitya Seva Iskcon Panihati

Nitya Seva Iskcon Panihati Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nitya Seva Iskcon Panihati, Hindu temple, Panihati.

06/08/2022

ভাদ্র পূর্ণিমা মহোৎসব 2022

28/11/2020
27/11/2020

।। প্রভুপাদ গ্ৰন্থ-ছায়া ।।

শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী

জগতে প্রচারিলেন যিনি

    পরম পূজ্য শ্রীল প্রভুপাদ,

আপন জীবন করিয়া পণ

গড়িলেন কৃষ্ণভাবনামৃত আন্দোলন

        দানিলেন অমৃতের স্বাদ।

পাশ্চাত্যদেশে প্রচারের তরে

সঁপিয়া দিলেন আপনারে

     রচিলেন অজস্র গ্ৰন্থাবলী,

বৈদিক শাস্ত্রসমূহ করিয়া পান

শাস্ত্র নির্যাস করিলেন দান

    অনবদ্য আপনার রচনাশৈলী।

শ্রীকৃষ্ণের শ্রীমুখ-ভাষ‍্য

বৃদ্ধ বয়সে যাহা অবিশ্বাস্য 

     যথাযথ রচিলেন প্রভুপাদ,

বিশ্ববাসীর হিতার্থের লাগি

কায়-সুখবাসনা ত‍্যাগী

    পূরিলেন গুরু-মন সাধ।

মনুষ‍্যকুলের সঠিক গ্ৰন্থ

হৃদয় দ্বারা করিয়া মন্থ

    বিশ্ববাসী করিল বরণ,

শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান

উপলব্ধি করাইলেন এই জ্ঞান

    জানাইলেন আত্মার দর্শন।

"নির্বিশেষবাদ" হইল পরাস্ত

"শূন‍্যবাদ" যাইল অস্ত

   প্রচারিলেন ভগবৎ ঐশ্বর্য,

সকলই‌ সম্পদ যাঁহার

মোহন রূপ আছে তাঁহার

   করো তাঁহার লাগি কার্য।

জীবে দয়ার প্রকৃত অর্থ

রচিলেন ত‍্যাজিয়া স্বার্থ

   দানিলেন শ্রীকৃষ্ণ পদছায়া,

পরম পিত্রালয়ই জীবাবাস

জীবনের মাত্রেই কৃষ্ণ-দাস

  ঘুচাইলেন ভব বন্ধনের মায়া।

স্বর্ণখনি তব গ্ৰন্থরাজি

মানব সমাজে আজি

   অমূল্য হতে অমূল্যতর,

আশ্রয় করিলে এই গ্ৰন্থসম্ভার

সহজেই তরিবে ভব-পারাবার

       দূরীভূত হইবে বাসনা জড়।

কলিযুগের হিংসা, দ্বেষ

জন্ম-মৃত্যুর অমোঘ ক্লেশ

    দূর করিবে তব গ্ৰন্থ ছায়া,

কৃপা করো হে‌ প্রভুপাদ মোরে

রহিয়াছি আমি অমানিশা ঘোরে

    এ অধমে করো তুমি দয়া।

   অপ্রাকৃত কৃপা প্রার্থী----

                  

 সোনালী রাধিকা দেবী দাসী।

23/11/2020
20/11/2020

*প্রভুপাদের আমেরিকায় প্রদার্পন

*

আমেরিকার মতো একটি দেশ,

যেখানে ছিল না কোনো কৃষ্ণভক্তির লেশ।

সেইসময় মহাপ্রভুর কৃপাধন‍্য,

মানুষপুত্র এলেন শ্রীল প্রভুপাদ

তাদের দিতে কৃষ্ণময়স্বাদ।

সেই ম্লেচ্ছদেশই প্রথম ভাসলেন কৃষ্ণপ্রেমের জোয়ারে,

রাধারাণীর কৃপাধন‍্য স্বামী ভক্তিবেদান্তের হাত ধরে।

আমেরিকায় পদার্পণে শুরু হয় নবজাগরণ।

প্রভুপাদের কৃষ্ণপ্রচারে হয় মহাপ্রভুর স্বপ্নপূরণ।

সারাবিশ্বে প্রভুপাদের দৃঢ়বদ্ধ প্রচার কৃষ্ণপ্রেমময়।

এমন সুন্দর ঐতিহাসিক দিনটি স্বর্ণযুগময়।

মানবসমজকে উদ্ধারের এমন বড়ো সংকল্প,পুরো বিশ্বময়।

শ্রীল অভয়চরণ সারাভক্তবাসীকে দিয়ে গেছেন দুহাত ভরে শুধুই কৃষ্ণসুধাময়।

ম্লেচ্ছবাসী হলেন কৃষ্ণবাসী

আমরা ভারতবাসী, মহাপ্রভুময় পুণ‍্যভূমি দেশবাসী।

আমরা কেন আর দূরে থাকি?

এসো,আমরা সবাই মিলে কৃষ্ণজীবন গড়ে তুলি।

19/11/2020

দামোদর ভক্তিপাশ

তোমারে বাধিবো হরি

মনে করি ধরি ধরি

প্রেম পাশ লঘু হয়ে যায়.....

গোপ রানী বাধিছিলা

আপন করিয়া নিলা

পড়ি আছি সে ভাগ্য আশায়....

হৃদয় নবনী হাড়ি 

রেখেছিনু ছিকা করি

প্রেমাঘাতে ভাঙ্গিলা ত্ব রায়.....

এবে কেনো দয়াময়

বন্ধনে পাও ভঁয়

বিরহেতে প্রাণ বুঝি যায়.....

প্রণমি যশোদা রানী 

যে পাইয়া নীলমণি

বাধি রাখে দেব দামোদর......

ভাগ্যবান সেই জন

যে বাঁধিলা জনার্দন

আমি আছি সে আশায় বিভোর......

দুঃখের পাথারে পড়ি

ডাকতেছি হরি হরি

দামোদর কৃপা করো এবে......

ভবার্ণবে ডুবে মরি

মায়া পাশে ছিন্ন করি

কবে নাথ মোরে কাছে নেবে......

কুবের পুত্র দ্বয় যেমন 

উদ্ধারিলে হরি তেমন

জড়তা ভাঙ্গিয়া মোর চেতন ঘটাও...….

না জানি স্তব স্তুতি

শ্রী পদে তে রাখিনু মতী

রাধা পতি এইক্ষণে কৃপা বর্ষাও...

প্রনমি হে রাধারাণী

প্রণমি হরি অন্তর্যামী

যুগল অনুগত জন জয় যুক্ত রও.....

এ দাসেতে(শুভঙ্করে) কৃপা করি

ওহে দামোদর হরি

মোর ভক্তি পাশে এবে বদ্ধ হও......... 

ইতি শুভঙ্করকৃত দামোদর ভক্তি পাশ বন্ধন প্রার্থনা

19/11/2020

Who is Damodar?

Damodar is the other name of Lord Krishna. ‘Dam’ means rope and ‘udar’ means waist. One whose waist was tied with a rope by mother yashoda is Damodar.

How is the vow for Damodar?

Damodar vow or kartik vow has been continuing form the ancient Vedic era. This vow is observed in the month of Kartik. In this month Lord Krishna is greeted waving earthen lamp of oil or ghee mixed with camphor and Damodar astakam is rehearsed.

The Significance of lamp-lightening

Greeting Lord Krishna with oil lamp mixed with camphor is like living in Golok-vrindavan for seven kalpas. At the greeting of Sri Hari with lamp one may get respite from lust and anger and he/ she had not to take birth again in this material world. If the face of Lord Krishna is seen with the lamp, one can be free from the sin of slaying of a brahmin. One who lights the lamp in his/ her house, obtain estate, fame, son and predecessors also become happy.

The Glorious month, Kartik
According to Vaishnava ideology, the month, Kartik is glorious and fruitful to the devotees of Lord Krishna because Lord Krishna played the most of His pastimes in this month.
When Sri Krishna Himself was present in this material world, the natives of Braja enjoyed the pastimes of Lord Krishna all the time.
Needless to say that the wonderful Damoara pastimes happened in this month. His pastime is divine. Srikrishna Himself has said in the holy Gita (4-9), “All my actions and birth are transcendental.” As Sri Krishna’s pastime is transcendental, so only the transcendentalists can taste the transcendental pastime of Lord Krishna. Others taste Lord’s pastime as a fairy tales.
Anyway, let’s some of His pastimes are studied . Once Mother Yashoda wanted to bind naughty krishna but could not. At every attempt there was a shortage of two inches of rope. At last Mother Yashoda succeeded in winning the last attempt as He surrendered to His Mother. He surrendered because His mother had causeless love for Him. The materialists may call the fact about the shortage of rope abull-story, but it is true. The almighty can do everything. Nothing is impossible to Him.

Krishna is the Almighty, so He may shorten the ropeeasily. Only the transcendentalists know it.
Likewise He lifted the Govardhana Hill at 5 years of age.
Radha K***a and Shyam K***a appeared in this month. Krishna said to Radha, “ This Radha K***ais as dear to me as you are.” Sri Krishna with His devotees held Rasalila every day at the bank of Radha K***a.
In this month the festival Gopastami is celebrated. Sri Krishna achieved the rank of a cowboy in this day.
This Kartik month is very important to vaishnava community for an another reason that is --- in this month the disappearance days of great acharyas are observed. The acharyas are-- Sril Gadadhar Das Goswami; Murari Gupta; Sri Vasudev Ghosh; Sri Raghunath Das Goswami; Srinibas Acharya; Sri Narottam Das Thakur; Krishna Das Kabiraj Goswami; Sril Gour Kishore Das Babaji and the founder Acharya, His grace Srila Prabhupada.
So let’s come, vow for Lord Krishna’s grace and fulfil our hearts with divine love.

27/06/2020

প্রতিদিন আমার স্বামী গুরু মহারাজের সাথে ভিডিও কনফারেন্সে আসছেন। আজকের দিনের কনফারেন্সটি খুবই অভাবনীয় হয়েছিল ,গুরু মহারাজকে পূর্বের থেকে আরো বেশি সচেতন হয়ে উঠেছে বলে মনে হচ্ছিল। গুরু মহারাজের সেবক নার্স যখন ভিডিওটি কলটি চালু করলেন গুরু মহারাজের চোখ ইতিমধ্যে খোলা ছিল। আমার স্বামী গুরু গৌরাঙ্গ প্রভু বললেন "হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমি গুরু গৌরাঙ্গ দাশ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গুরু মহারাজা সম্মতি দিলেন,হ্যা।তখন পুনরায় আমার স্বামী জিজ্ঞাসা করলেন, "গুরু মহারাজ, আপনি কি কোন প্রকার ব্যাথা বা বেদনা অনুভব করছেন?গুরু মহারাজ মাথা নেড়ে জানালেন না ব্যাথা বা বেদনা নেই।তখন আমার স্বামী গুরু মহারাজকে সমস্ত ভক্তদের প্রার্থনা ও ভালবাসার সংবাদটি দিয়েছিলেন। তিনি গুরু মহারাজকে বলেছিলেন যে সমস্ত ভক্ত ও প্রতিনিধিগন নিয়মিত প্রার্থনা করে যাচ্ছেন। গুরু মহারাজা এটি স্বীকার করেছেন এবং কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু ভেন্টিলেটরের কারণে তিনি কিছুই বলতে পারেননি। গুরু মহারাজ যতটা সম্ভব মুখ নিয়ে ইশারা করছিলেন। অবশেষে আমার স্বামী তাকে যথাসম্ভব বিশ্রাম নিতে এবং ভেন্টিলেটরের থেকে বের হবার জন্য প্রস্তুতিস্বরূপ শক্তি সংরক্ষণ করতে বলেছিলেন। গুরু মহারাজ তখন চোখ বন্ধ করলেন।

শ্রীমতি সুচিত্রা মাতাজির প্রেরিত বার্তা.
ফেসবুক থেকে প্রাপ্ত..

Address

Panihati

Alerts

Be the first to know and let us send you an email when Nitya Seva Iskcon Panihati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nitya Seva Iskcon Panihati:

Share

Category