17/03/2026
*🎄পরমপূজ্যপাদ শ্রীশ্রী বড়দার শুভাগমন স্মরণ🎄*
********************************
*উত্তর ২৪ পরগনা জেলা কর্মী সন্মেলন ও সৎসঙ্গ*
*********************************
*উত্তর ২৪ পরগনা জেলার সকল কেন্দ্র/ মন্দির/ উপাসনা কেন্দ্র/উপযোজনা কেন্দ্র/উৎসব ও বিভিন্ন অঞ্চল / পিন কোড ভিত্তিক ডি পি ওয়ার্কস - এর সমস্ত কর্মীদের প্রতি এবং সর্বসাধারনের প্রতি বিশেষ নিবেদন :--*
-----------------------------------------------------
*পরমপূজ্যপাদ শ্রীশ্রী বড়দার শুভাগমন স্মরণ দিবসে আগামী ২৯ শে মার্চ, ২০২৬ ,রবিবারে সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটিতে সকাল ১০ টা ৩০ মিনিটে এক জেলাভিত্তিক কর্মীসম্মেলন ও অপরাহ্ন ৩টায় সৎসঙ্গ-এর আয়োজন করা হয়েছে।*
*এই কর্মীসম্মেলনে এবং সৎসঙ্গে অবশ্যই সকলকে সঠিক সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।*
*বিনয়াবনতঃ*
*হিমাংশু চন্দ্র সরকার(SPR)*
*কর্মীসম্মেলনের বিষয়-*
*১) এই কর্মীসম্মেলনে সদ্যসমাপ্ত মহকুমাভিত্তিক উৎসব গুলির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সবাইকে জ্ঞাত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।*
*২) উৎসবগুলির প্রণামী অর্ঘ্য সৎসঙ্গ ফিলানথ্রপি অফিসে জমা করে অর্ঘ্য-প্রস্বস্তি নিয়ে আসার জন্য উৎসব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।*
*৩) উৎসবগুলির উদ্বৃত্ত অর্ঘ্য যেভাবে উপযোজনা কেন্দ্রের সংখ্যার অনুপাতে সমস্ত কেন্দ্র/ মন্দিরে/ উপাসনা কেন্দ্রে বন্টিত হয়েছে তার হিসাব ও অর্ঘ প্রস্বস্তি নিয়ে আসার জন্য উৎসব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।*
*৪)আগামী উৎসবের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।*
*৫) দীক্ষা ও ডি পি ওয়ার্কস কার্যক্রম।*
*৬) কেন্দ্র/মন্দির/উপযোজনায় প্রাত্যহিক প্রার্থনা ও ক্রিয়াকর্মাদি।*
*সবাইকে এই কর্মী সম্মেলনে ও সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।*
*বিদ্র: মধ্যাহ্নে ভান্ডারায় প্রসাদ বিতরণ হবে।*