Sadhu Shastra Gurubakya

Sadhu Shastra Gurubakya হরে কৃষ্ণ,
সাধু-শাস্ত্র-গুরুবাক্য/গুর?

01/03/2025
03/05/2024
চাণক্য পণ্ডিত অবৈষ্ণব হওয়া সত্ত্বেও, শ্রীল প্রভুপাদ তার বিশেষ কিছু নীতি যেগুলো কৃষ্ণভাবনায় ব্যবহার করা যায়, সেগুলো উল্লে...
11/02/2024

চাণক্য পণ্ডিত অবৈষ্ণব হওয়া সত্ত্বেও, শ্রীল প্রভুপাদ তার বিশেষ কিছু নীতি যেগুলো কৃষ্ণভাবনায় ব্যবহার করা যায়, সেগুলো উল্লেখ করেছিলেন। শ্রীল প্রভুপাদ একজন বিষয়ী মানুষ বলে তার পরিচয় দিয়েছিলেন। আমার মনে পড়ে, হায়দ্রাবাদে ভ্রমণের সময় শ্রীল প্রভুপাদকে আমি জিজ্ঞেস করেছিলাম, "চাণক্য কি বৈষ্ণব?" প্রভুপাদ বলেছিলেন, "না, তিনি একজন মায়াবাদী।" আমি বুঝতে পেরেছিলাম, শ্রীল প্রভুপাদ চাণক্যের নীতিগুলোও সেবার জন্য ব্যবহার করেছিলেন। চাণক্য বলেছেন, "যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।" এই উপদেশগুলো তার নিজস্ব বুদ্ধিপ্রসূত নয়। তা হিতোপদেশ, পঞ্চতন্ত্রের মতো নীতিশাস্ত্র থেকে নেওয়া। এই উপদেশগুলো ভারতীয় সংস্কৃতি ও চেতনার প্রবাহস্বরূপ। একটি প্রবাদ আছে, "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।" ভারতীয়দের এ ধরনের অমূল্য নীতি-সম্পদ আছে বলেই শ্রীল প্রভুপাদ তার প্রবচন এবং কৃষ্ণভাবনায় এসব ব্যবহার করতেন।

আপনি যাকে ভালোবাসেন তা নির্বিশেষ, ঈশ্বর আপনাকে ভালবাসেন, তিনি সর্বদা আপনার জন্য আছেন। তিনি সর্বদা আপনার জন্য সর্বোত্তম ম...
09/02/2024

আপনি যাকে ভালোবাসেন তা নির্বিশেষ, ঈশ্বর আপনাকে ভালবাসেন, তিনি সর্বদা আপনার জন্য আছেন। তিনি সর্বদা আপনার জন্য সর্বোত্তম মঙ্গল চান এবং এটি জানা সর্বশ্রেষ্ঠ জ্ঞান।

Regardless of who you love, God loves you, He is always there for you. He always wants the best for you and knowing this is the best knowledge.
---Das Raghunath Das

"Problems are part of life...And dealing with them is an option in life""সমস্যাগুলি জীবনের অংশ ... এবং তাদের সাথে মোকাবি...
08/02/2024

"Problems are part of life...
And dealing with them is an option in life"
"সমস্যাগুলি জীবনের অংশ ... এবং তাদের সাথে মোকাবিলা করা জীবনের একটি বিকল্প"

শ্রীল প্রভুপাদ।শ্রীল প্রভুপাদ চাইতেন যেন আমরা নীতি শিক্ষা লাভ করি এবং একই সাথে জড়জাগতিক ব্যাপারেও দক্ষ হই যাতে কেউ আমাদ...
31/01/2024

শ্রীল প্রভুপাদ।
শ্রীল প্রভুপাদ চাইতেন যেন আমরা নীতি শিক্ষা লাভ করি এবং একই সাথে জড়জাগতিক ব্যাপারেও দক্ষ হই যাতে কেউ আমাদের প্রতারণা করতে না পারে।

সাধু দর্শনে তাঁর সমস্ত গুণ লাভ হয়:-যেমন-- সূর্য রশ্মিতে বসলে সূর্যের তাপ শরীরে প্রবেশ করে তেমনি সাধুদের কাছে বসলে- তাঁর...
25/01/2024

সাধু দর্শনে তাঁর সমস্ত গুণ লাভ হয়:-
যেমন-- সূর্য রশ্মিতে বসলে সূর্যের তাপ শরীরে প্রবেশ করে তেমনি সাধুদের কাছে বসলে- তাঁর আত্মজ্ঞান, তাঁর শক্তি এবং তাঁর সূক্ষ ভাবনার প্রকাশ আমাদের সূক্ষ শরীরে প্রবেশ করে।

যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ! পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি,কোন দেবতা ঐদিন পূজিত হন এবং আপনি কার প্রতি ...
21/01/2024

যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ! পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কি,কোন দেবতা ঐদিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী `পুত্রদা' নামে প্রসিদ্ধ। সর্বপাপবিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতৃ দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন।এখন আমার ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন।
ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন।তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম-কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোন সুখ ছিলনা। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ-দেব-মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয়না। পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের অায়ু, আারোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন, আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে,কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না।
তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা-তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন।সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগন বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত্ প্রণাম করলেন।
মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি।আপনার কি প্রার্থনা বলুন।
রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন?
মুনিগণ বললেন, হে মহারাজ, অামরা `বিশ্বদেব' নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে পাঁচদিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা।
তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক। তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন।
মুনিগন বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি। তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন।দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পারণ করলেন।মুনিদের প্রণাম নিবেদন করে নিজগৃহে ফিরে এলেন। ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল।
হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য।মানব কল্যান কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠাসহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা `পুত' নামক নরক থেকে পরিত্রান লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ-কীর্তনে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ডপুরানে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

Address

Krishna Colony
Pakur
816107

Telephone

+918016660028

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadhu Shastra Gurubakya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share