Gumet Hul Bana Vihar

Gumet Hul Bana Vihar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gumet Hul Bana Vihar, Religious organisation, Nutan Bazar.

09/10/2025
07/08/2024

ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ সূত্রে আনন্দ ভান্তেকে বলেছিলেন আনন্দ, চারিজন ব্যক্তি স্মৃতি স্তম্ভ পাবার যোগ্য। যথা: ১. তথাগত অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, ২. প্রত্যেক-বুদ্ধ, (পচ্চেক বু্দ্ধ) ৩. তথাগত-শ্রাবক এবং ৪. চক্রবর্তী রাজা।

১) কোন হেতুবশত তথাগতের অর্হৎ, সম্যকসম্বুদ্ধ স্তূপার্হ? “এটি ভগবান অর্হৎ, সম্যকসম্বুদ্ধের স্তূপ” এরূপ মনে করে, বহুজন চিত্তকে নির্মল করণে সক্ষম হয়, তাঁরা ওই-স্থানে চিত্তের নির্মলতা প্রাপ্ত হয়ে মরণান্তে দেহের ধ্বংসে সুগতি লাভ করে স্বর্গে গমন করেন।

২) কোন হেতুবশত প্রত্যেক-সম্বুদ্ধ স্তূপার্হ? “এটি ভগবান প্রত্যেক সম্বুদ্ধের স্তূপ” এরূপ চিন্তা করে, বহুজন-চিত্তকে নির্মল করণে সক্ষম হয়, তাঁরা ওই-স্থানে চিত্তের নির্মলতা প্রাপ্ত হয়ে মরণান্তে দেহের ধ্বংসে সুগতি লাভ করে স্বর্গে গমন করেন।

৩) কোন হেতুবশত তথাগত-শ্রাবক স্তূপার্হ? “এটি ভগবান অর্হৎ, সম্যকসম্বুদ্ধের শ্রাবকের স্তূপ” এরূপ চিন্তা করে, বহুজন চিত্তকে নির্মল করণে সক্ষম হয়, তাঁরা ওই-স্থানে চিত্তের নির্মলতা প্রাপ্ত হয়ে মরণান্তে দেহের ধ্বংসে সুগতি লাভ করে স্বর্গে গমন করেন।

৪) কোন হেতুবশত রাজচক্রবর্ত্তী স্তূপার্হ? “এটি সেই ধার্মিক চক্রবর্তী রাজার স্তূপ” এরূপ চিন্তা করে, বহুজন চিত্তকে নির্মল করণে সক্ষম হয়, তাঁরাওই-স্থানে চিত্তের নির্মলতা প্রাপ্ত হয়ো মরণান্তে দেহের ধ্বংসে সুগতি লাভ করে স্বর্গে গমন করেন। (দী.নি.২.২০৬)

ঠিক তেমনি পরম পূজ্য বনভন্তেরও একজন ষড়ভিজ্ঞা অর্হৎ এবং তিনি একজন বুদ্ধের অন্যতম শ্রাবক। তাই তিনিও অবশ্যই স্মৃতি স্তম্ভ পাবার যোগ্য। সচরাচর আমরা আমাদের আত্মা মরে গেলে অনেকেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে স্মৃতি মন্দির নামে একটি মন্দির বানিয়ে দিয়ে থাকেন। সেটিও খারাপ নয় কৃতজ্ঞতা স্বরুপ তাকে স্মৃতি মন্দির বানিয়ে দিয়ে তাকে স্মরণ করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে স্মৃতি স্তম্ভ পাবার যোগ্য উপরে উল্লেখিত ব্যক্তিরা।

04/08/2024

এক মূহুর্তে একটি দিন পাল্টে যেতে পারে, এক দিনে একটি জীবন পাল্টে যেতে পারে, একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে।

♥️🙏❤️

সুখবর 💐সুখবর 💐 সুখবর 💐🙏🙏🙏একটি ধর্মীয় সুসংবাদ,                              আগামী # ্টোবর_২০২৪_ইংরেজি, রোজ  #শনিবার নিজচ...
31/07/2024

সুখবর 💐সুখবর 💐 সুখবর 💐
🙏🙏🙏একটি ধর্মীয় সুসংবাদ,
আগামী # ্টোবর_২০২৪_ইংরেজি, রোজ #শনিবার নিজচন্দ্র পাড়া গোমেত হুল বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।তাই সবাইকে উপস্থিত থাকতে একান্তভাবে অনুরোধ করছি 🙏🙏🙏।

"One moment can change a day, one day can change a life, and one life can change the world."4th Kathina Robe Ceremony 20...
14/11/2023

"One moment can change a day, one day can change a life, and one life can change the world."

4th Kathina Robe Ceremony 2023 at Gumet Hul Buddha(Bana) Vihar, Nija Chandra Para, Karbook, Gomati, Tripura.

পূজনীয় ভান্তেকে স্বশ্রদ্ধা বন্দনা নিবেদন করছি।
07/09/2023

পূজনীয় ভান্তেকে স্বশ্রদ্ধা বন্দনা নিবেদন করছি।

সবাই পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের নতুন পেইজটি লাইক ও ফলো করুন। পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের আগের পুরাতন ফেইসবুক পেইজ...
06/09/2023

সবাই পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের নতুন পেইজটি লাইক ও ফলো করুন।
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের আগের পুরাতন ফেইসবুক পেইজটি হ্যাক হয়েছে তাই নতুন পেইজটিতে নতুন নতুন আপডেট ও ধর্মীয় পোস্ট পেতে ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

অনেকদিন আগে হইতে  বুদ্ধ বিহার নির্মাণের প্রস্তুতি ছিল।বিগত দুই-তিন দিন ধরে কাজ শুরু হয়েছে, যারা এই বিহার নির্মাণে উদ্যো...
30/07/2023

অনেকদিন আগে হইতে বুদ্ধ বিহার নির্মাণের প্রস্তুতি ছিল।বিগত দুই-তিন দিন ধরে কাজ শুরু হয়েছে, যারা এই বিহার নির্মাণে উদ্যোগ ছিলেন তাদের মধ্যে দম্পতি চাকমা(ম্যাম) মূল দাতা হিসেবে এবং সকলের শ্রদ্ধাদান সহযোগিতায় বিহারের কাজ সম্পন্ন হতে যাচ্ছে। আশাকরি সবাই অন্তরের মাঝে বুদ্ধের সেই অমায়ী মৈত্রী,করুণা,মুদিতা ও উপেক্ষা প্রভাবে শাসন উন্নতি এবং শ্রীবৃদ্ধি হউক।

Address

Nutan Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gumet Hul Bana Vihar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share