Guru KripaHi Kevalam

Guru KripaHi Kevalam Gain Knowledge about Spirituality

17/12/2023

আনন্দ বচনামৃতম্ (১ম, ২য় ও ৩য় খণ্ড):

উত্তম শ্রেণীর মানুষ হও:

এই জগতে তোমরা মুখ্যতঃ তিন ধরনের মানুষ দেখতে পাবে : উত্তম, মধ্যম ও অধম। প্রথম শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে মিল আছে অর্থাৎ তারা যেমনটি ভাবে তেমনটিই বলে। আবার যেমনটি বলে তেমনটি কাজেও করে। এরা হ’ল উত্তম শ্রেণীর মানুষ।

দ্বিতীয় শ্রেণীর মানুষ হ’ল তারা যাদের চিন্তায় ও বাক্যে মিল নেই। কিন্তু তারা মুখে যা বলে কাজে তা-ই করে, অর্থাৎ তারা মনে মনে ভাবে এক রকম কিন্তু মুখে বলে আর এক রকম। তবে তারা মুখে যা বলে কাজেও তা-ই করে। এরা হ’ল মধ্যম শ্রেণীর মানুষ।

আর তৃতীয় শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে কোন মিলই নেই, কোন সামঞ্জস্য নেই। এই ধরনের লোকেরা মনে মনে এক ধরনের ভাবে, মুখে আর এক ধরনের কথা বলে, আবার কাজের বেলায় ঠিক উল্টোটা করে। এরা হ’ল অধম শ্রেণীর মানুষ।

আজকের পৃথিবীতে অধিকাংশ নেতৃস্থানীয় মানুষ এই অধম শ্রেণীভুক্ত। তোমরা কিন্তু উত্তম শ্রেণীর মানুষ হতে চেষ্টা করো। অর্থাৎ তোমরা যেমনটি ভাববে তেমনটিই বলবে, আর যেমনটি মুখে বলবে তেমনটি কাজেও করবে।
শ্রীশ্রীআনন্দমূৰ্ত্তি
(পটনা, ৭ই অগাষ্ট, ১৯৭৮)।

09/11/2023

আনন্দ বচনামৃতম: (প্রথম - তৃতীয় খণ্ড):

উত্তম শ্রেণীর মানুষ হও:

এই জগতে তোমরা মুখ্যতঃ তিন ধরনের মানুষ দেখতে পাবে : উত্তম, মধ্যম ও অধম। প্রথম শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে মিল আছে অর্থাৎ তারা যেমনটি ভাবে তেমনটিই বলে। আবার যেমনটি বলে তেমনটি কাজেও করে। এরা হ’ল উত্তম শ্রেণীর মানুষ।

দ্বিতীয় শ্রেণীর মানুষ হ’ল তারা যাদের চিন্তায় ও বাক্যে মিল নেই। কিন্তু তারা মুখে যা বলে কাজে তা-ই করে, অর্থাৎ তারা মনে মনে ভাবে এক রকম কিন্তু মুখে বলে আর এক রকম। তবে তারা মুখে যা বলে কাজেও তা-ই করে। এরা হ’ল মধ্যম শ্রেণীর মানুষ।

আর তৃতীয় শ্রেণীর মানুষ বলব তাদের যাদের চিন্তায়, বাচনিকতায় ও কর্মে কোন মিলই নেই, কোন সামঞ্জস্য নেই। এই ধরনের লোকেরা মনে মনে এক ধরনের ভাবে, মুখে আর এক ধরনের কথা বলে, আবার কাজের বেলায় ঠিক উল্টোটা করে। এরা হ’ল অধম শ্রেণীর মানুষ।

আজকের পৃথিবীতে অধিকাংশ নেতৃস্থানীয় মানুষ এই অধম শ্রেণীভুক্ত। তোমরা কিন্তু উত্তম শ্রেণীর মানুষ হতে চেষ্টা করো। অর্থাৎ তোমরা যেমনটি ভাববে তেমনটিই বলবে, আর যেমনটি মুখে বলবে তেমনটি কাজেও করবে।
- শ্রী শ্রী আনন্দমূর্ত্তি
(পটনা, ৭ই অগাষ্ট, ১৯৭৮)

20/09/2023

নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ।
ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ৷৷ ২৩৷৷

অর্জুন! এই আত্মাকে কোন শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দহন করতে
পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না।

অচ্ছেদ্যোঽয়মদাহ্যোঽয়মক্লেদ্যোঽশোষ্য এব চ।
নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোঽয়ং সনাতনঃ।। ২৪ ৷৷

এই আত্মা অচ্ছেদ্য—একে ছেদন করা যেতে পারে না। এই আত্মা অদাহ্য-
একে দহন করা যেতে পারে না। অক্লেদ্য—একে আর্দ্র করা যেতে পারে না। আকাশ
একে নিজের মধ্যে সমাহিত করতে পারে না। নিঃসন্দেহে এই আত্মা অশোষ্য,
সর্বব্যাপক, অচল, স্থির এবং সনাতন।
অর্জুন বলেছিলেন যে, কুলধর্ম সনাতন, এই যুদ্ধে সনাতন ধর্মলোপ পাবে।
কিন্তু শ্রীকৃষ্ণ একে অজ্ঞান বললেন এবং আত্মাকে সনাতন বললেন। আপনি কে?
সনাতন ধর্মের অনুসারী। সনাতন কে? আত্মা। যদি আপনি আত্মাকে উপলব্ধি করবার
বিধি-বিশেষ সম্বন্ধে অবগত নন, তাহলে সনাতন ধর্ম কি তা আপনি জানেন না।
এর কুপরিণাম সাম্প্রদায়িকতার গণ্ডিতে বদ্ধ ধর্মভীরু লোকেদের ভোগ করতে হয়।
মধ্যযুগে ভারতবর্ষের বাইরে থেকে মুসলমানেরা এসেছিল মাত্র বারো হাজার,
বর্তমানে তাদের সংখ্যা আঠাশ কোটি। বারো হাজার থেকে লক্ষাধিক হত, তার বেশী
হলে কোটির কাছাকাছি হত আর কত হত? এরা আজ আঠাশ কোটির থেকেও বেশী
হতে চলেছে। সকলেই হিন্দু, আপনার নিজের ভাই সবাই, যারা ছুতমার্গ অবলম্বন
করার জন্য নষ্ট হয়ে গেছে। তারা নষ্ট হয়নি, তাদের সনাতন, অপরিবর্তনশীল ধর্ম
নষ্ট হয়ে গেছে।
যখন ম্যাটার (Matter) ক্ষেত্রের কোন বস্তু এই সনাতনকে স্পর্শ করতে
পারে না, তখন ছোঁয়া-খাওয়ায় এই সনাতন ধর্ম কিভাবে নষ্ট হবে? এটা ধর্ম
নয়, কুরীতির পরিস্থিতি ছিল। যার ফলে ভারতে সাম্প্রদায়িক মনোমালিন্যের বৃদ্ধি
হয়েছে, দেশ বিভাজন হয়েছে ও রাষ্ট্রীয় একতা আজও একটি সমস্যার বিষয় হয়ে
দাঁড়িয়ে আছে।

Address

Bongaon
North 24 Parganas

Alerts

Be the first to know and let us send you an email when Guru KripaHi Kevalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Guru KripaHi Kevalam:

Share