19/02/2026
|| ছত্রপতি শিবাজী মহারাজ ও কিছু অপ্রিয় সত্য ||
আজ এমন একজনের জন্মদিন যিনি দেখিয়েছিলেন শুধুমাত্র ইচ্ছাশক্তি আর রণকৌশল দিয়েও মুঘল সাম্রাজ্যেকে নত করা সম্ভব। তার নাম শিবাজী শাহজী ভোঁসলে। এনার নিয়ে নতুন কিছু বলার নেই। আপনারা সবাই জানেন কিভাবে শূন্য থেকে শুরু করে ঔরঙ্গজেব এর মত শাসককে টক্কর দিয়েছিলেন। আর ভবিষ্যতে মারাঠা সাম্রাজ্য বিস্তার ও আমরা জানি। শিবাজী প্রথম বড়ো ভারতীয় সম্রাট যিনি নৌ বাহিনীর উপর জোর দেন। তাই তাকে ‘Father of Indian Navy’ বলা হয়। তার কৃতিত্ব বর্ণনা করতে গেলে দিনশেষ হয়ে যাবে। তিনি মুঘলদের সামনে থেকে দিনের বেলায় তাদের ধোকা দিয়ে পালিয়ে মুঘলদের ৩০০ এরও বেশি দুর্গ জয় করে স্বরাজকে সুনিশ্চিত করেন।
আজ তাঁর জন্মদিনে আর এইদিনে সবচেয়ে বড়ো দুঃখ যে এত বড় সম্রাট ভারতের আসল নায়ক তাকে ইতিহাসে পড়ানো হয় না, পুরো দেশে। পড়ানো হয় কাদের?? লুঠেরা দস্যুদের। যারা আমাদেরই দেশে থেকে ধর্ম আলাদা হওয়ার দোষে কর আদায় করতো।
শিবাজীর কৃতিত্ব কে গোটা বিশ্বে কতটা প্রভাব ফেলেছিল তা আপনাদের বলি..
এদের সমস্তগুলি ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু তে আছে। আমি বাঙলাতেই অনুবাদ করে লিখছি।
▪️"যদি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে চায় তবে শিবাজীর মতো যুদ্ধই তার একমাত্র উপায়।"
- নেতাজি সুভাষচন্দ্র বসু
▪️"শিবাজী শুধুমাত্র একটা নামই নয় এটা একটা শক্তির উৎস যেটাকে ভারতকে স্বাধীন করার জন্য ব্যবহার করা উচিত।"
- স্বামী বিবেকানন্দ
▪️"যদি শিবাজী ইংল্যান্ডে জন্ম নিতেন তাহলে আমরা শুধু পৃথিবীতে নয় গোটা ব্রহ্মাণ্ডেই রাজ করতাম।"
- লর্ড মাউন্টব্যাটেন, ইংল্যান্ড
▪️"নেতাজি ( সুভাষ চন্দ্র বসু) তোমাদের দেশ থেকে ইংরেজদের সরাতে কোনো হিটলার এর দরকার নেই। তোমাদের জনগণকে শুধুমাত্র শিবাজীর ইতিহাস পড়ানো দরকার।"
- অ্যাডলফ হিটলার, জার্মানি
▪️"শিবাজী আমেরিকায় জন্মালে তার নামকরণ আমরা সূর্যের নামে করতাম।"
- ব্যারাক ওবামা, আমেরিকা
▪️"যদি শিবাজী আরো দশ বছর বেঁচে থাকতেন তাহলে ব্রিটিশরা ভারতের মুখ দেখতে পারতো না।"
- কোনো এক ব্রিটিশ গভর্নর
⬛"কাবুল থেকে কান্দাহার অব্দি আমার পরিবার এই সুবিশাল মুঘল সাম্রাজ্যে তৈরি করেছে। আমার সেনা ইরাক, ইরান, তুর্কিস্থান সহ বিভিন্ন দেশের সৈন্যদের হারিয়েছে। কিন্তু ভারতে শিবাজী আমাদের গতিরোধ করেছে। আমি আমার বেশিরভাগ শক্তি লাগিয়েও তাকে নতমস্তক করতে পারিনি।
হে আল্লাহ তুমি আমাকে একজন নির্ভীক এবং ন্যায়পরয়ণ শত্রু দিয়েছিলে তার জন্য তোমার জন্নতের (স্বর্গের) দরজা সর্বদা খুলে রাখো কারণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং উদার যোদ্ধা তোমার কাছে আসছেন।"
- ঔরঙ্গজেব, শিবাজীর মৃত্যুর পর তার নামাজের প্রার্থনা
▪️"সেই দিন শিবাজী শুধুমাত্র আমার আঙ্গুলই না তার সাথে সাথে আমার অহংকারও খন্ডন করেছিলেন। আমি স্বপ্নেও তার সাথে দেখা করতে ভয় পেতাম।"
- শাহিস্থাখান, আবু তালিবান ও তুর্কিস্থানের রাজা
▪️"আমার রাজ্যে কেউ কি এমন নেই যে শিবাজীকে পরাজিত করতে পারে?"
- বেগম আলী আদিলশাহ
এতক্ষণ ধরে জানলেন যে আমাদের মনীষীরা, বিদেশের ব্যক্তিত্বরা এমনকি শিবাজীর চরম শত্রুরা শিবাজী নিয়ে কি বলেছেন। এবার শুনুন দেশের তথাকথিত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ( দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি) কি বলছেন ?
তিনি শিবাজী সম্পর্কে দুটি বিশেষণ প্রয়োগ করেছিলেন..
১. Dacoit (ডাকাত) সম্ভবত সুরাটের ঘটনা প্রসঙ্গে।
২. Misguided Patriot (পথভ্রষ্ট দেশপ্রেমিক)।
কারণ কি? তিনি হয়তো ওনার সেক্যুলারিজম এর সংজ্ঞায় ফিট বসেন না। ওনার সেক্যুলারিজমের hero হলো বাবর, ঔরঙ্গজেব তাই তাদের নিয়ে NCERT তে পাতার পর পাতা। কিন্তু যারা সেই মুঘলদের পর্যুদস্ত করেছিল সেই রাজপুতানার মহরানা প্রতাপ, বাংলার রাজা প্রতাপাদিত্য, আসামের অহম যারা ১৭ বার মুঘলদের হারিয়েছিল, বীর মারাঠা শিবাজী তাদের নামে খুব বেশি হলে ১-২ লাইন বা তাও নয়।
ওনার ধারনা ছিল যে শিবাজী মুসলিমদের ঘৃনা করতেন তাই তাকে নিয়ে চর্চা করলে হয়তো মুসলিমরা খারাপ চোখে দেখবে। কিন্তু শিবাজীর সেনাবাহিনীর বেশকিছু প্রধান খোদ মুসলিম ছিল। এবং তার রাজ্যে কোনো মুসলিমকে তীর্থকর বা অন্যান্য কর দিতে হতো না যেগুলো মুঘল সাম্রাজ্যের হিন্দু, বৌদ্ধ এবং শিখ দের দিতে হতো।
এই ভ্রষ্ট দেশপ্রেমিকের নামে একটি বিশ্ব রেকর্ডও আছে। যা গিনিস বুক অব ওয়ার্ল্ড এ লেখা আছে। উম্বারখিন্দে শিবাজীর নেতৃত্বে মাত্র ৩০০০ জন মালওয়া যোদ্ধা মুঘলদের কর্তালাব খানের নেতৃত্বে আসা ৩০,০০০ যোদ্ধা কে পরাজিত করেছিলেন। এবং একজন মুঘল সৈনিক ও জীবন্ত অবস্থায় ফিরে যাননি।
তার যুদ্ধ কৌশল, শাসন কাঠামো, কূটনীতি এত উন্নত যে আজকের দিনে আমেরিকার বস্টন ইউনিভার্সিটি তে নামের একটি গোটা chapter আছে। কিন্তু আমাদের নিজেদের দেশের NCERT তার নিয়ে ১ পাতা খরচ করতেও রাজি নয়। তারা মুঘলদের রান্না ঘরের রেসিপি জানতেই ব্যাস্ত।
শিবাজীর এবং মহারানার যে গুন তাদের মুঘলদের থেকে উন্নত করে তার একটি অন্যতম হলো নারীদের প্রতি তাদের সম্মান। একবার এক যুদ্ধ জেতার পর শিবাজীর কিছু সৈনিক পরাজিত রাজার সুন্দর স্ত্রীদের বন্দী বানিয়ে শিবাজীর সামনে নিয়ে আসেন। এতে শিবাজী খুবই ক্রুদ্ধ হয়ে যান। সেই নারীদের সসম্মানে তাদের রাজ্যে ফিরিয়ে তার সৈনিকদের বলেন দ্বিতীয় বার এরূপ করলে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আর ওদিকে "মুঘলদের হারেম" নামক একটি শব্দই যথেষ্ট তাদের নারীদের প্রতি সম্মান দেখানোর জন্য। কিন্তু তাও তাদের স্থান হয়নি সেভাবে ইতিহাসে। যারা স্থান দিতে চেয়েছিলেন যেমন ডঃ রমেশ চন্দ্র মজুমদার তাদের ইতিহাস চাচা গ্রহণ করেননি। লর্ড মেকোলের নীতিতে ভারতের নায়কদের ইতিহাস থেকে দূর করে লুঠেরাদের স্থান দিয়ে এক পক্ষে ভারতীয় সমাজকে পঙ্গু করার একটি চেষ্টা করা হয়েছে।
যাই হোক, অনেক পরে হলেও মানুষ বুঝছে যে কারা ভারতের আসল নায়ক। আর সেখানেই অনেকের খুব সমস্যা।
আজ ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯৫' তম জন্মদিনে আমরা এবং সকল ভারতবাসী তাকে সশ্রদ্ধ প্রনাম জানাই..🌸
❤️