Sanatani Jagaran Manch

Sanatani Jagaran Manch United for Dharma.

Sanatani Jagaran Manch is a organization dedicated to the protection and promotion of Hindu society .Sanatani Jagaran Manch proudly stands with VHP in the service of Sanatan Dharma, national unity, and cultural awakening.

19/06/2026
16/06/2026

আজকের প্রতিবাদ সমাবেশে পার্থ দার বক্তব্য ছিল অত্যন্ত দৃঢ়, যুক্তিপূর্ণ ও অনুপ্রেরণামূলক। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সনাতন ধর্মের প্রতি আঘাত ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্যে ছিল সমাজের প্রতি দায়বদ্ধতা, ঐক্যের বার্তা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদের গুরুত্ব।
পার্থ দার সুচিন্তিত ও প্রাঞ্জল বক্তব্য উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলেছে। তাঁর কণ্ঠে উঠে এসেছে সনাতনী সমাজের আত্মমর্যাদা, অধিকার রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় প্রত্যয়।
Anuttama Raghunath Das দা কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তাঁর মতো সচেতন ও সাহসী বক্তাদের উপস্থিতি আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।

🚩 জয় শ্রী রাম 🚩 🚩 সনাতনী ঐক্য অটুট থাকুক 🚩

16/06/2026

প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে মঞ্চে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় Saikat Sarkar দা। তিনি তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে সচেতন, অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন, এর পাশাপাশি বাকি সকল সম্মানিত বক্তাদের প্রতি সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের সুচিন্তিত বক্তব্য, অভিজ্ঞতা এবং সমাজ ও সনাতন ধর্মের প্রতি দায়বদ্ধতার বার্তা সমাবেশকে আরও সমৃদ্ধ ও অর্থবহ করেছে। আপনাদের প্রতিটি বক্তব্য উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে সহায়তা করেছে।
আপনাদের সময়, শ্রম এবং আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আপনাদের দিকনির্দেশনা ও সমর্থন আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।
সকল সম্মানিত বক্তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ধন্যবাদ।

— সনাতনী জাগরণ মঞ্চ

আজকের জনসভা সফল করার জন্য আমার সকল সনাতনী সদস্য ও কার্যকর্তাদের আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও আগামীর জন্য শুভকামন...
16/06/2026

আজকের জনসভা সফল করার জন্য আমার সকল সনাতনী সদস্য ও কার্যকর্তাদের আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও আগামীর জন্য শুভকামনা ❤️❤️🙏
বিশেষ ভাবে আন্তরিক ধন্যবাদ না দিলেই নয় আমাদের প্ৰিয় দাদা Anuttama Raghunath Das দাদা & Saikat সরকার দাদা দের ❤️❤️

🙏 কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন 🙏সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক ...
16/06/2026

🙏 কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন 🙏
সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলার জন্য সকল উপস্থিত ভ্রাতা, মাতৃশক্তি, যুবসমাজ, প্রবীণ নাগরিক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যবদ্ধ উপস্থিতি এবং সমর্থন আমাদের শক্তি ও অনুপ্রেরণা। সমাজ, সংস্কৃতি ও ন্যায়ের স্বার্থে আপনারা যে সচেতনতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ ভবিষ্যতেও আমাদের পথচলাকে আরও সুদৃঢ় করবে। আসুন, আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে সমাজের কল্যাণ, সম্প্রীতি এবং সনাতন মূল্যবোধ রক্ষার লক্ষ্যে কাজ করে যাই।

— সনাতনী জাগরণ মঞ্চ

14/06/2026

অফিসের জন্য একটি কম্পিউটার সেট প্রয়োজন। কোনো সহৃদয় সনাতনী ইচ্ছুক হলে সহায়তা করবেন।🙏

সকলে যোগদান করুন
13/06/2026

সকলে যোগদান করুন

এটাকে কি বলে একমাত্র স্বয়ংসেবকরাই বলতে পারবে 🚩
13/06/2026

এটাকে কি বলে একমাত্র স্বয়ংসেবকরাই বলতে পারবে 🚩

তীব্র নিন্দা ও ধিক্কারপূজনীয় সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতজীর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি ঘৃণ্য ও চরম...
13/06/2026

তীব্র নিন্দা ও ধিক্কার
পূজনীয় সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবতজীর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি ঘৃণ্য ও চরম কাপুরুষোচিত।
যিনি সারাজীবন জাতির ঐক্য, সংস্কৃতি ও সমাজ গঠনের বার্তা বহন করে চলেছেন, তাঁর উপর এই আক্রমণ আসলে কোটি কোটি স্বয়ংসেবকের ভাবনা ও আদর্শের উপর আঘাত।
এ ঘটনা আবারও প্রমাণ করল - অশান্তির দূতেরা আজও যুক্তি ও সত্যের মোকাবিলা করার সাহস রাখে না। তাই তারা পাথরকে অস্ত্র বানায়।
#নিন্দা_জানাই #সনাতনী জাগরণ মঞ্চ

Address

Amghata
Nabadwip
741315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatani Jagaran Manch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share