25/02/2026
গঠনমূলক বিতর্কের সাদর আমন্ত্রণ
বিষয়: “ঈশ্বরের অস্তিত্ব (Existence of God)”
সম্মানিতা তসলিমা নাসরিন ম্যাডাম,
সশ্রদ্ধ শুভেচ্ছা গ্রহণ করবেন।
আপনি দীর্ঘদিন ধরে আপনার লেখনী ও বক্তব্যের মাধ্যমে নিজেকে একজন যুক্তিনিষ্ঠ ও স্পষ্টভাষী চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে আপনার অবস্থান সুস্পষ্ট। আপনি নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা করেছেন এবং বহুবার বলেছেন—যে কোনো বিশ্বাসকে যুক্তি, তর্ক ও বিজ্ঞানের আলোকে যাচাই করা উচিত। এই দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান রেখেই আমি এই আমন্ত্রণ জানাচ্ছি।
আমি, ব্রাদার রাহুল হোসেন, ইতিপূর্বে হিন্দু, খ্রিস্টান ও নাস্তিক চিন্তাবিদদের সাথে একাধিক উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করেছি। প্রতিটি বিতর্কই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, পারস্পরিক সম্মান বজায় রেখে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া সম্পন্ন হয়েছে।
এই প্রেক্ষিতে, আপনাকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে, নিরপেক্ষ মডারেটরের তত্ত্বাবধানে, “Existence of God” (ঈশ্বরের অস্তিত্ব) বিষয়ে একটি গঠনমূলক, একাডেমিক ও শালীন বিতর্কের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আমার জানামতে আপনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রকাশ্যে যুক্তিনিষ্ঠ আলোচনা আয়োজন করা সম্ভব—এমনটাই আমরা আশা করতে পারি।
প্রস্তাবনা:
শ্রোতা: সর্বোচ্চ ১০০ জন (উভয় পক্ষের ৫০% করে উপস্থিতি)
ফরম্যাট: উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত হবে।
মডারেটর: পারস্পরিক সম্মতিতে নির্ধারিত।
স্থান, সময় ও তারিখ: আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
প্রোগ্রামটি সম্পন্নভাবে লাইভ এবং ভিডিও রেকর্ড করা হবে।
ফান্ডিং: প্রোগ্রামের সম্পূর্ণ ব্যয়ভার আমার তরফ থেকে বহন করতে প্রস্তুত। আপনার যদি আপত্তি না থাকে।
অথবা আপনি চাইলে আপনার নিজস্ব তত্ত্বাবধানে প্রোগ্রাম আয়োজন করতে পারেন—এ ক্ষেত্রেও আমার কোনো আপত্তি নেই। মূল লক্ষ্য হলো একটি সুস্থ, যুক্তিনিষ্ঠ ও সভ্য আলোচনার পরিবেশ সৃষ্টি করা। আমার আমন্ত্রণকে ইগনোর করে আলোচনার পথকে রুদ্ধ করবেন না আশা করি।
আপনার সম্মতির অপেক্ষায় রইলাম। অনুগ্রহ করে ফেসবুক পোস্ট বা ভিডিও বার্তার মাধ্যমে আপনার প্রতিক্রিয়া ৩য় মার্চের মধ্যে জানালে কৃতজ্ঞ থাকব।
পারস্পরিক শ্রদ্ধা ও বুদ্ধিবৃত্তিক সততার ভিত্তিতে একটি ফলপ্রসূ আলোচনা হোক—এই কামনায়।
_________________
শুভেচ্ছান্তে,
ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন
তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০২৬
মুর্শিদাবাদ- পশ্চিমবঙ্গ- ভারত।