13/09/2026
বিবাহিত পুরুষদের জন্য পরীক্ষিত ৩ তাবিজ!
জনস্বার্থে শেয়ার করুন 😋।
১. স্ত্রীর সামনে নির্লজ্জ হওয়া,২. হার মেনে নেওয়া,
৩. আর প্রয়োজনের সময় মুখ বন্ধ রাখা।
এই তিনটি প্যাকটিস করতে পারলে সংসারে শান্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে! ইনশাআল্লাহ 😋
তাফসীর ও ব্যাখ্যা👇
(১. তাবিজ) স্ত্রীর সামনে নির্লজ্জ হন! 😋❤️
ধরুন, স্ত্রী আপনার ওপর রাগ করে মহা-আক্রোশে চিল্লাচিল্লি করল এবং ঘোষণা দিল—
“আজ থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই!” 😡
এখন আপনার দায়িত্ব কী?
অহংকার দেখিয়ে বসে থাকবেন না।
বরং কিছুক্ষণ পর নিজেই গিয়ে বলবেন—
“আচ্ছা বাবা, রাগ করো না… কথা বলো!” 😁
মনে রাখবেন—
সংসারে কে আগে কথা বলল, সেটা গুরুত্বপূর্ণ নয়;
সংসারটা টিকল কি না—সেটাই গুরুত্বপূর্ণ! 😂
(২. তাবিজ) স্ত্রীর সঙ্গে তর্কে জেতার চেষ্টা করবেন না! 🏳️😂
স্ত্রী কোনো বিষয়ে তর্ক শুরু করলে আপনি প্রমাণ, যুক্তি, তথ্য—সব বের করে ফেললেন!
তারপর ২০ মিনিটের গবেষণার পর বুঝলেন—
আপনার কথাই ঠিক! 😎
কিন্তু ভুলেও বলবেন না—
“দেখেছো! আমি ঠিক ছিলাম!” 🤣
বরং বলুন—“হ্যাঁ, তুমি ঠিক বলেছো।” 😌
কারণ সংসারে কিছু যুদ্ধে জয়ী হওয়া মানেই আসলে পরাজিত হওয়া,
আর কিছু যুদ্ধে হার মেনে নেওয়াই মহাবিজয়! 😂🏳️
(৩. তাবিজ ) স্ত্রী বনাম মা—এই মামলায় মুখ বন্ধ রাখুন! 🤐😂
একদিন স্ত্রী এসে বলবে—
“আপনার মা আমাকে এই কথা বলেছেন…” 😤
আর কিছুক্ষণ পর মা এসে বলবেন—
“তোমার স্ত্রী আমার সাথে এই আচরণ করেছে…” 😠
এখন আপনি যদি বিচারকের আসনে বসে বলেন—
“মা, আপনার ভুল হয়েছে।”
অথবা “তুমি ভুল করেছো।”
তাহলে অভিনন্দন! 😁
আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনলেন!
এই পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ নীতি:
মুখ বন্ধ 🤐 মাথা নিচু 😌 “আমি কিছু জানি না” 😶
কারো পক্ষ নেবেন না, কারো দোষ ধরবেন না।
কারণ এই মামলায় আপনি বিচারক নন—
আপনিই আসামি! 🤣
তাই বিবাহিত ভাইয়েরা, আজ থেকেই এই তিন তাবিজ আমল করুন:
১️⃣ নির্লজ্জতা 😋
২️⃣ পরাজয় 🏳️
৩️⃣ নীরবতা 🤐
ইনশাআল্লাহ, সংসারে শান্তি আসবে! 😂❤️
বিঃদ্রঃ এইটা আমার অভিজ্ঞতা না। লক্ষ কোটি
বিবাহিত পুরুষদের বহু বছরের অভিজ্ঞতা থেকে আবিষ্কৃত “সংসার রক্ষার প্রেসক্রিপশন”! 😁
প্রেসক্রিপশন
__________________
ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন
১২ সেপ্টেম্বর ২০২৬
ভারত -পশ্চিমবঙ্গ