Rhapsody of Realities Bengali

Rhapsody of Realities Bengali Christian Church

Rhapsody Of Realities         in Bengali════━📖🖋️━════🗓️ Thursday, 28th Nov, 2024🔰 পাপ সমন্ধে জগতকে দোষী করা✍🏻 পাষ্টার ক্...
28/11/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Thursday, 28th Nov, 2024

🔰 পাপ সমন্ধে জগতকে দোষী করা
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “'আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্ম্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে, জগৎকে দোষী করিবেন।” (যোহন ১৬:৮)

জগতকে তার দুষ্ট কার্য ও মন্দতার কারণে দোষীকৃত করা খ্রীষ্টের পরিচর্যার একটি কেন্দ্রীয় অংশ৷ তিনি আমাদেরকে যোহন ১৬:৮ এ বলেছিলেন যে পবিত্র আত্মা যখন আসবেন, তখন তিনি এই একই কাজটি করবেন; তিনি এই কাজটি করতে থাকবেন৷ তিনি আজ সেই কাজটিই করেন৷ আসুন আমরা আমাদের শুরুর পদটি আরেকটিবার পাঠ করি৷ এইবার আমরা AMPC সংস্করণ থেকে পাঠটি করব: “এবং তিনি যখন আসবেন, তখন তিনি জগতকে দোষী ও প্রমাণ করবেন, এবং পাপ, ধার্মিকতা, হৃদয়ের সরলতা, এবং ঈশ্বরের সাথে সঠিক অবস্থান, এবং বিচার সম্পর্কে জগতকে দেখাবেন৷”

পবিত্র আত্মা জগতকে তাদের পথের ভুলগুলি এবং খ্রীষ্টের মাধ্যমে যে ধার্মিকতা আসে সেটি দেখিয়ে, পাপ সমন্ধে দোষী ও প্রমানিত করেন৷ কিন্তু কীভাবে তিনি তাঁর পরিচর্যাকে বাস্তবায়িত করেন? তিনি আমাদের মধ্য দিয়ে তা করেন৷ আমরা তাঁর পাত্র, যারা জগতের নিকট তাঁর পরিত্রাণের বার্তা পৌঁছে দিই৷ কাজেই আসুন ক্রমাগত সত্যের রব ঘোষণা এবং হারিয়ে যাওয়া আত্মাদের নিমিত্ত প্রার্থনা করতে থাকি যাতে ঈশ্বর তাদেরকে সত্যকে গ্রহণ করবার পথে চালনা করেন এবং তারা খ্রীষ্টের প্রতাপান্বিত সুসমাচারের জ্যোতির দ্বারা রূপান্তরিত হতে পারে৷
=============================
🤗 আপনি র‍্যাপসোডি অফ রিয়ালিটিস পড়ছেন!
এটি কেবল একটি বইয়ের চেয়ে বেশি; এটি একটি দৈনন্দিন জীবন নির্দেশিকা যা 24 বছরের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার, আত্মহত্যার ধারণা পরিবর্তন, সম্পদের মানসিকতা তৈরি করতে, আঘাত করা হৃদয় পুনরুদ্ধার করতে এবং অনেককে নিজের জন্য ঈশ্বরকে জানার জন্য প্রদর্শিত ক্ষমতা দিয়ে পুরুষ, মহিলা এবং শিশুদের জীবনকে পরিবর্তন করেছে। . আমরা ডিসেম্বর মাসে সেই সুবিধাগুলি সমগ্র বিশ্বে প্রসারিত করছি এবং আপনাকে রিচআউট বিশ্ব দিবসের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

📝 আজই একজন 🤝🏻 অংশীদার হতে সাইন আপ করুন!
➤ kingsforms.online/ROWDIndia
=============================
আমাদের প্রার্থনা এবং সুসমাচার প্রচারের মাধ্যমে, পাপীরা তাদের পরিত্রাণের প্রয়োজন সম্পর্কে সচেতন হচ্ছে৷ তারা অন্ধকার থেকে জ্যোতিতে এবং শয়তানের শক্তি থেকে সরে গিয়ে ঈশ্বরের নিকট আসে৷ মনে রাখবেন শয়তানই তাদের চক্ষুকে অন্ধ করে রেখেছিল (২ করিন্থীয় ৪:৪), কিন্তু আমাদের প্রার্থনার মাধ্যমে, আমরা তাদেরকে শয়তানের শাসন থেকে মুক্ত করি, এবং ঈশ্বরের বাক্যের জ্যোতি, পরিত্রাণের পথকে আলোকিত এবং তাদেরকে প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক জ্ঞানের মধ্যে আকর্ষিত করে, তাদের হৃদয়কে শেলবিদ্ধ করে৷ আমেন৷

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় পিতা, আমি তোমাকে পবিত্র আত্মার পরিচর্যার জন্য ধন্যবাদ দিই, যিনি জগতকে পাপ, ধার্মিকতা এবং বিচার সম্পর্কে দোষী ও প্রমানিত করেন৷ যারা এখনও খ্রীষ্টকে জানে না, আমি তাদের জন্য প্রার্থনা করি যেন তাদের চক্ষু সুসমাচারের জ্যোতিতে উন্মুক্ত হয়৷ আজ, যখন তারা তোমার বাক্য শ্রবণ করে, তখন সেই সুসমাচার পরিত্রাণ গ্রহণ করবার উদ্দেশ্যে তাদের অন্তরকে আলোকিত করে৷ প্রভু তোমাকে খ্রীষ্টের সম্পূর্ণ হওয়া কার্যের জন্য এবং যে অনুগ্রহ আমাদেরকে ধার্মিকতা পর্যন্ত চালনা করেছিল তার জন্য ধন্যবাদ, যীশুর নামে৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
যোহন ৩:১৭-১৮
প্রেরিত ২৬:১৮
রোমীয় ৮:১
==============================
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS
Imagine being a part of a global movement that transforms lives, heals the sick, delivers the oppressed, and brings light to dark places. The testimonies of Rhapsody of Realities' impact are phenomenal and a testament to the infallible power of God's Word.

🤝🏻🎁 SPONSOR RHAPSODY OF REALITIES NOW!✨
by scanning the QR Code given on top.
==============================
ReachOut World Resource Center:
resources.reachoutworld.org
==============================
CONTACT US:
📞 +91 98198 40851 / +91 99303 14701 / +91 72080 05778
📧 [email protected]
🌐 www.christembassyindia.org
📎 https://fb.com/share/p/1BSejQMkAG

Thank You. God bless you 🙏🏻

Create beautiful forms, surveys and interactive experiences that feel effortless, and get more responses with KingsForms

26/11/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Tuesday, 26th Nov, 2024

🔰 প্রকাশ: তাঁকে জানবার প্রকৃত পথ
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক্‌ করিয়াছেন, এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন...” (গালাতীয় ১:১৫-১৬)

কিছু কিছু লোক আছে যারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে ঈশ্বরকে বোঝবার চেষ্টা করে, ভাবটা এমন যেন ঈশ্বরকে কোনো একটি পরীক্ষাগারে নিয়ে গিয়ে বিচার বিশ্লেষণ করা সম্ভব৷ কিন্তু, ঈশ্বরকে জানা এমন কোনো কাজ না যেটি মানসিক প্রচেষ্টা বা বুদ্ধিগত অনুশীলনের দ্বারা সম্পন্ন করা সম্ভব৷ এমনকি প্রেরিত পৌল, যিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, তিনিও বুঝেছিলেন যে যীশু খ্রীষ্টকে জানার ক্ষেত্রে তার শিক্ষাদীক্ষা যথেষ্ট নয়৷ তার প্রয়োজন ছিল প্রকাশের৷

আপনি কেবলমাত্র আত্মার ব্যক্ত-করণের দ্বারা ঈশ্বরকে জানতে পারেন৷ সেই পর্যায়ে পৌঁছাতে গেলে নম্রতার একটি নির্দিষ্ট স্তরে উন্নীত হতে হয়৷ আপনাকে উপলব্ধি করতে হবে যে যতই বিদ্যাবুদ্ধি থাকুক না কেন সেটি এখানে কোনো কাজে আসবে না; আপনার প্রয়োজন ঈশ্বরের প্রকাশন৷ এবং যখন আপনি নিজেকে নতনম্র করবেন, তখন পৌলের ন্যায় আপনার কাছেও ঈশ্বর নিজেকে প্রকট করবেন৷
পৌল একজন বিদ্যান পন্ডিত ছিলেন; ফিলিপীয় ৩ অধ্যায় পাঠ করুন যেখানে তিনি তার শিক্ষাগত যোগ্যতা ঘোষণা এবং বেশ চিন্তা জাগ্রতকারী কিছু উক্তি করেছিলেন৷ তিনি বলেছিলেন, “ব্যবস্থাগত ধার্ম্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম;” তিনি এই সব কিছুই জানতেন (ফিলিপীয় ৩:৬)৷ এরপর তিনি ৭-১০ পদে বলেন, “... আর বাস্তবিক আমার প্রভু খ্রীষ্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি; ... যেন খ্রীষ্টকে লাভ করি, এবং তাঁহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়; ...যেন আমি তাঁহাকে, তাঁহার পুনরুত্থানের পরাক্রম ...” (ফিলিপীয় ৩:৭-১০)৷

এরপর গালাতীয় ১:১৫-১৬ তে তিনি বলেছিলেন, “তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন৷” প্রকটকরণের দ্বারাই পৌল শেষপর্যন্ত যীশু খ্রীষ্টকে জানতে পেরেছিলেন৷ কাজেই স্বাভাবিকভাবেই তিনি ইফিষ নগরের খ্রীষ্ট বিশ্বাসীদের নিমিত্ত আত্মার এক সুন্দর প্রার্থনা উত্সর্গ করেছিলেন যেন ঈশ্বর তাদেরকে প্রজ্ঞার আত্মা এবং ঐশী জ্ঞানের প্রত্যাদেশ প্রদান করেন (ইফিষীয় ১:১৭-১৮)৷
তিনি বুঝেছিলেন যে আপনি “পরীক্ষা-নিরীক্ষা” বা অনুমান সাপেক্ষে ঈশ্বরকে জানতে অথবা কেবলমাত্র ইতিহাসের মধ্য দিয়ে তাকে আবিস্কার করতে পারবেন না৷ ব্যক্ত-করণ ব্যতীত, কেউই প্রকৃত অর্থে ঈশ্বরকে জানতে পারে না, এবং সেই কারণেই আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা তাকে জানে না, যাতে তাদের চক্ষু সুসমাচারের সত্যের প্রতি উন্মুক্ত হয়, এবং যাতে আত্মা কর্তৃক তাদের হৃদয়ের উপর আচ্ছাদিত অন্ধকারের আচ্ছাদন অপসারিত হয় যেন তারা স্বর্গীয় প্রকট করণ গ্রহণ করতে এবং ঐশ প্রেমের ও পরিত্রাণের পূর্ণতা আস্বাদন গ্রহণ করতে পারে৷

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় পিতা, আমি তাদের জন্য প্রার্থনা করি যারা এখনও তোমাকে জানে না, যেন তুমি তোমার আত্মা কর্তৃক নিজেকে তাদের কাছে প্রকাশ কর, তাদের হৃদয় হতে অন্ধকারের প্রতিটি পর্দাকে অজ্ঞতা ও শ্লাঘার বাধাকে দূর করো, যাতে তাদের মন তোমার প্রেম ও পরিত্রাণের পূর্ণতাকে জেনে এবং আস্বাদন করে আলোকিত হয়, এবং তারা সুসমাচারের সত্যকে আত্মস্ত করতে পারে৷ তোমার অনুগ্রহের দ্বারা, আজ অনেকেই প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের পূর্ণতায় প্রবেশ করতে পারবে, যীশুর নামে৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
১ করিন্থীয় ২:১০
ইফিষীয় ১:১৭-১৮
মথি ১১:২৫

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Peter 5; Ezekiel 35-36

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Revelation 2:1-12; Hosea 5-6
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🌐 Rhapsody Of Realities
www.rhapsodyofrealitiesasia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaVC

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities       in Bengali════━📖🖋️━════🗓️ Monday, 21st Oct, 2024🔰 বিশ্বাস ও কার্য করুন✍🏻 পাষ্টার ক্রিস📖 “'বি...
21/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Monday, 21st Oct, 2024

🔰 বিশ্বাস ও কার্য করুন
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “'বিশ্বাসে লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিল, কিন্তু মিস্রীয়গণ সেই চেষ্টা করিতে গিয়া কবলিত হইল।” (ইব্রীয় ১১:২৯)

যখন মোশি এবং ইস্রায়েল সন্তানগণ লোহিত সমুদ্রের সামনে ছিল, তখন মোশি সাহায্যের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করতে আরম্ভ করেছিলেন৷ কিন্তু ঈশ্বর সেই প্রার্থনার মধ্যেই একটি আজ্ঞা দিয়েছিলেন: “পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইস্রায়েল-সন্তানদিগকে অগ্রসর হইতে বল। আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর, সমুদ্রকে দুই ভাগ কর; তাহাতে ইস্রায়েল-সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রমধ্যে প্রবেশ করিবে।” (যাত্রাপুস্তক ১৪:১৫-১৬)

ঈশ্বর মোশিকে কিছু করবার আজ্ঞা দিয়েছিলেন; সময়টি ছিল মোশির কাজের সময়৷ ঈশ্বর কিছু করবেন এই ভেবে “বসে থাকার” সময় সেটি ছিল না বরং মোশিকে সমুদ্রের উপর নিজ হস্ত বিস্তার করতে এবং সমুদ্রকে দুই ভাগ করতে হত, যেটি তিনি করেও ছিলেন, যার ফলে লোহিত সাগর আশ্চর্য জনকভাবে বিভক্ত হয়ে পড়েছিল৷ ভেবে দেখুন তো মোশি যদি এইসব প্রশ্ন করা শুরু করতেন, “হে প্রভু, জল কোথায় যাবে? এটা তো জল, জল তো প্রবাহিত হয়ে কোথাও একটা যাবেই৷” তাহলে কী ঘটতে পারতো৷

কিন্তু লোহিত সমুদ্রে মোশি ও ইস্রায়েলীয়দের মিস্রীয়দের হাত থেকে আশ্চর্য জনক মুক্তির পর জলের মধ্যে যা ঘটেছিল সেটি তাদের গাওয়া একটি বিজয় গীতির মধ্যে বাইবেল আমাদের দেখায়৷ জল রাশিকৃত হয়েছিল; সেটি একটি স্তুপের ন্যায় দন্ডায়মান হয়েছিল: “তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল; স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল; সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভূত হইল।” (যাত্রাপুস্তক ১৫:৮)

যখন আপনি বিশ্বাস করবেন, তখন অনেক বেশি প্রশ্ন করবেন না; কাজ করবেন! বাক্যের উপরে কার্য করুন৷ যখন সন্দেহের উদ্রেক ঘটবে, সেগুলিকে মাথা থেকে ঝেড়ে ফেলবেন এবং বলে উঠবেন, “আমার পক্ষে সব কিছু সম্ভব, কারণ আমি বিশ্বাস করি৷” ঈশ্বরের সত্য উচ্চারণ করুন৷ বিশ্বাসের বাক্যগুলি আপনার মুখে আনুন—আপনার মধ্যে পবিত্র আত্মা কর্তৃক নিঃশ্বসিত বাক্যগুলি বলুন এবং ঈশ্বরের কার্য কে দেখুন৷ বিশ্বাস হলো বাক্যের উপর ভিত্তি করে দেওয়া একটি লম্ফ; ঈশ্বর যা বলেছেন তার উপর ভিত্তি করে আপনি আপনার পদক্ষেপ গ্রহণ এবং বিরূপ ও বিপরীত পরিস্থিতির দ্বারা লক্ষ্যচ্যুত হতে অস্বীকার করেন৷ হাল্লেলুইয়া!

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় পিতা, আমি তোমাকে তোমার বাক্যের জন্য ধন্যবাদ করি যা আমার বিশ্বাসকে গড়ে তোলে এবং আমার আত্মাকে সবল করে৷ আমি পরিস্থিতির কারণে বিচলিত হতে রাজি নই কারণ আমি বিশ্বাসের দ্বারা চলি, বাহ্য দৃশ্যের দ্বারা নয়৷ পবিত্র আত্মার পরাক্রম সহকারে, আমি এই জগতের শক্তি ও ভিত্তিসমূহকে পরাস্ত করি; আমি খ্রীষ্টের সুসমাচারের আশীর্বাদের সাহায্যে আমার দুনিয়াকে প্রভাবিত করে, সর্বদা ও সর্বস্থানে বিজয়ী, যীশুর নামে৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
মার্ক ১১:২৩
ইব্রীয় ১১:২৯
যিশাইয় ৪৩:১৯

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Timothy 3:1-16; Jeremiah 9-10

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 10:19-39; Ezekiel 20
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities       in Bengali════━📖🖋️━════🗓️ Saturday, 19th Oct, 2024🔰 পরজাতীয়দের সমাগম✍🏻 পাষ্টার ক্রিস📖 “'কারণ...
19/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Saturday, 19th Oct, 2024

🔰 পরজাতীয়দের সমাগম
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “'কারণ, ভ্রাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান্‌ না হও, এজন্য আমি ইচ্ছা করি না যে, তোমরা এই নিগূঢ়তত্ত্ব অজ্ঞাত থাক যে, কতক পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্য্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে” (রোমীয় ১১:২৫)

রোমীয় ১১:২২-২৫ এ, পৌল যিহূদী ও পরজাতীয়দের, এবং যেভাবে উভয় দলের নিকট ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনার প্রকাশ ঘটে সেই সম্পর্কে একটি ব্যাপক অর্থে আলোচনা করেন৷ ২৪ পদে তিনি এই প্রক্রিয়াটিকে বর্ণনা করবার জন্য একটি জিত বৃক্ষের রূপক ব্যবহার করেন: “বস্তুতঃ যেটী স্বভাবতঃ বন্য জিতবৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জিতবৃক্ষে লাগান গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহারা উহাদিগকে নিজ জিতবৃক্ষে লাগান যাইবে, ইহা কত অধিক নিশ্চয়। ”

একটি জাতিরূপে বর্তমানে ইস্রায়েল পরিত্রাণ সমন্ধে “কঠিনতা” এর আস্বাদ গ্রহণ করছে৷ এর অর্থ এই নয় যে প্রতিটি যিহূদীই সুসমাচারের প্রতি কঠোর মনা৷ বাস্তবে, পঞ্চাশত্তমীর দিন থেকে প্রেরিতবর্গ (তারা নিজেরাও যিহূদী ছিল) সহ বহু যিহূদীই যীশু খ্রীষ্টে বিশ্বাস করেছিল৷ প্রেরিতদের পুস্তকে লিপিবদ্ধ রয়েছে যে দলে দলে যিহূদী—দলে দলে নারী-পুরুষ যীশুকে তাদের পরিত্রাতারূপে স্বীকার করেছিল, কিন্তু তারা এখনও সেই কাজটি একটি জাতিরূপে করে নি৷ যদিও, শেষপর্যন্ত সেটিই ঘটবে৷

আমরা পূর্বে যা পাঠ করেছিলাম সেটিতে ফিরে যাই; লক্ষ্য করুন বাক্য বলে, “কতক পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্য্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে৷” এর অর্থ কী? The Amplified Classic (AMPC) সংস্করণটি বিষয়টিকে অধিক প্রাজ্বল করে তোলে: “পাছে তোমরা গর্বান্ধ হয়ে ওঠ [নিজেদের অহংকারে জ্ঞানী], তাই আমি চাই না যে তোমরা এই গুপ্ত সত্য ও রহস্য়টিকে হাতছাড়া করে ফেল, ভাইয়েরা: যতক্ষণ পর্যন্ত না পরজাতীয়দের একত্রিত হওয়ার পূর্ণ সংখ্যা প্রবেশ না করে ততক্ষণ ইস্রায়েলের এক কঠিনতা [অসংবেদনশীলতা] ঘটেছে [সাময়িক]৷”
আমাদের গতকালের অধ্যয়নের জের ধরে, আবারও আমরা দেখি যে সমগ্র বিশ্বে একটি নির্দিষ্ট, পূর্ণ সংখ্যক পাপী রয়েছে, যাদের কাছে সুসমাচার পৌঁছে দেওয়া পর্যন্ত ঈশ্বর অপেক্ষা করছেন—যাদের পক্ষে যীশু খ্রীষ্টে বিশ্বাস করা এবং তাঁর নিকট আসা আবশ্যক৷ তিনি এটির জন্যই অপেক্ষমান৷ যখন সেই পূর্ণ সংখ্যাটি অর্জিত হবে, তখন তুরী ধ্বনিত হবে; সেই সময় rapture বা বিশ্বাসীদের আকাশে নীত হওয়ার ঘটনাটি ঘটবে৷

এই বোধ আপনাকে আত্মা জয় করার ক্ষেত্রে উত্সাহিত ও অধ্যাবসায়ী করে তুলবে, এমনটিই ঘটা উচিত৷ আপনি জানবেন যে খ্রীষ্টের নিকট যে প্রতিটি আত্মার আগমন হয় সেটি আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনার বাস্তবায়নের এবং মন্ডলীর Rapture এর নিকটবর্তী করে তোলে৷

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় পিতা, তোমার যে পরিত্রাণের অনুগ্রহ সমগ্র জগতে মুক্তভাবে ছড়িয়ে পড়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ৷ অযুত অযুত আত্মাকে খ্রীষ্টের পক্ষে জয় করা হচ্ছে কারণ তোমার সন্তানেরা তাদের নিজ নিজ অঞ্চলে এবং দূর দেশেও সুসমাচার প্রচার করে চলেছে৷ অন্ধকারের আচ্ছাদন সরে গেছে, এবং পরজাতীয়দের একত্রিত হওয়ার পূর্ণ সংখ্যা প্রবেশ করছে, যীশুর নামে৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
১ তিমথীয় ২:৩-৪
মথি ২৪:১৪
রোমীয় ১১:৫

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Timothy 1:1-20 & Jeremiah 5-6

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 9:11-28 & Ezekiel 17
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities         in Bengali════━📖🖋️━════🗓️ Tuesday, 15th Oct, 2024🔰 স্বর্গীয় জীবন সহ জন্ম✍🏻 পাষ্টার ক্রিস📖 ...
15/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Tuesday, 15th Oct, 2024

🔰 স্বর্গীয় জীবন সহ জন্ম
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “'কারণ তোমরা ক্ষয়ণীয় বীর্য্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। ” (১ পিতর ১:২৩)

অনেকেই এখনও পর্যন্ত সম্পূর্ণ বুঝে উঠতে পারে নি যে একজন খ্রীষ্ট বিশ্বাসী আসলে কে; তারা মনে করে একজন খ্রীষ্ট বিশ্বাসী শুধুমাত্র যীশু খ্রীষ্টের একজন অনুসারী মাত্র; না! একজন খ্রীষ্ট বিশ্বাসী এমন একজন ব্যক্তি যার জন্ম ঈশ্বরের বাক্য থেকে এবং যার মধ্যে সেই বাক্যের জীবন রয়েছে৷ যাকোব ১:১৮ বলে, “তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাঁহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই।” যীশু সম্পর্কে বাইবেল যা বলে সেটি স্মরণ করুন, “'আর সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হইলেন ..” (যোহন ১:১৪); আমরাও সেই একই বাক্যের আত্মার রাজ্যে জন্মগ্রহণ করেছিলাম৷

যখন আপনি ঈশ্বরের বাক্যকে – অর্থাৎ যীশু খ্রীষ্টের সুসমাচারকে—আপনার আত্মার মধ্যে গ্রহণ করেছিলেন, তখন তিনি যে জীবনের প্রতিজ্ঞা করেছিলেন সেটি আপনার আত্মার মধ্যে সঞ্চারিত হয়েছিল৷ সেই মুহূর্ত থেকে, আপনি ঈশ্বরের পিতৃত্ব সম্পর্কে সচেতন হয়ে ছিলেন৷ মৃত্যুর প্রকৃতি স্তব্ধ হয়েছিল, এবং ঈশ্বরের জীবন আপনার আত্মায় কাজ করতে আরম্ভ করেছিল৷ আপনি ঈশ্বরের সাথে সম প্রকৃতির হয়ে উঠেছিলেন৷এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে, বাইবেল কেন বলে যে আমরা তাঁর স্বর্গীয় প্রকৃতির সহভাগী—ঈশ্বরীয় প্রকৃতির সহযোগী৷ “আর ঐ গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্দ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও।” (২ পিতর ১:৪)৷

১ যোহন ৫:১১-১২ বলে, “আর সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন, এবং সেই জীবন তাঁহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে; ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই।” এখানে জীবন বলতে স্বর্গীয় জীবন, ঈশ্বরের জীবনকে বোঝানো হয়েছে; যখন আপনি নুতন জন্ম লাভ করেছিলেন তখন এটি আপনার মনুষ্য জীবনকে উচ্ছিন্ন করেছিল৷ আপনার মধ্যে এই যে জীবনটি রয়েছে সেটি আপনার পাশের বাড়ির সেই প্রতিবেশীটির মধ্যে থাকা জীবনের ন্যায় নয়, যে খ্রীষ্ট বিশ্বাসী নয়৷ বাইরের দিক থেকে দেখলে, আপনাকে হয়ত একইরকম মনে হয়, কিন্তু আপনার মধ্যে থাকা জীবনটি স্বর্গীয়; অজেয়, বিনাশহীন ও দৃঢ়৷

১ যোহন ৪:৪, “'বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে, এবং উহাদিগকে জয় করিয়াছ; কারণ যিনি তোমাদের মধ্যবর্ত্তী, তিনি জগতের মধ্যবর্ত্তী ব্যক্তি অপেক্ষা মহান্‌।” “তোমরা ঈশ্বর হইতে” এই বাক্যাংশটির অর্থ হলো আপনি ঈশ্বর হতে আগত, আপনার উত্পত্তিস্থলটি স্বর্গীয়, এবং ঠিক তেমনটিই হলো আপনার জীবন৷ ধন্য ঈশ্বর!

🙇🏻‍♂️ স্বীকারোক্তি
আমি ঈশ্বরের অক্ষয় বীর্য –অর্থাৎ বাক্য--হতে জন্মলাভ করেছি, এবং সেই কারণে, আমার মধ্যে বাক্যের জীবন রয়েছে এবং আমি আমার স্বর্গীয় প্রকৃতির সচেতনতায় চলি৷ আমার মধ্যবর্তী স্বর্গীয় প্রকৃতি আমাকে অজেয়, বিনাশহীন এবং শয়তান, পরিস্থিতি এবং এই জগতের বিষয়বস্তুর তুলনায় শ্রেষ্ঠতর করেছে৷ আমি বিজয়ী এবং প্রতিদিন প্রতিটি স্থানে পরিপূর্ণভাবে তোমার প্রতাপ প্রকাশ করি৷ যীশুর নামে, আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
রোমীয় ৬:৪
কলসীয় ৩:১-৩
গালাতীয় ২:২০

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Thessalonians 5:1-28; Isaiah 61-63

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 7:1-10; Ezekiel 10-11
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities         in Bengali════━📖🖋️━════🗓️ Monday, 14th Oct, 2024🔰 তিনি প্রত্যেকের জন্য সম্পূর্ণ মূল্য প্রদ...
14/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Monday, 14th Oct, 2024

🔰 তিনি প্রত্যেকের জন্য সম্পূর্ণ মূল্য প্রদান করেছিলেন
✍🏻 পাষ্টার ক্রিস

📖 “অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তি দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে;” (প্রেরিত ১৩:৩৮)

উপরোক্ত পদে “ক্ষমা” শব্দটিকে অধিক নির্ভুলভাবে “মোচন”রূপে অনুদিত করা হয়েছে, যার অর্থ পাপ দূরীকরণ৷ পরবর্তী ৩৯ পদটি বলে, “আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্ম্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্ম্মিক গণিত হয়।” ধার্মিক গণিত হওয়ার অর্থ কী?

এর অর্থ ধার্মিক ঘোষিত হওয়া, নির্দোষ ঘোষিত হওয়া৷ যীশু খ্রীষ্টের মাধ্যমে, আমরা সকল অভিযোগ থেকে মুক্ত হয়েছি৷আপনাকে সকল দোষ থেকে নির্দোষী ঘোষণা করা হয়েছে; আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আর নেই৷ এই একই কারণে বাইবেল বলে যে অতএব যে ব্যক্তি খ্রীষ্ট যীশুতে রয়েছে তার প্রতি আর কোনো দন্ড বা দোষ নেই (রোমীয় ৮:১)৷
ভেবে দেখুন: আপনি যদি আমার কাছ থেকে কিছু পরিমান অর্থ ধার করেন, এবং অন্য কোনো ব্যক্তি এসে আপনার হয়ে ওই ঋণটি শোধ করে দেয়, তাহলে আমি সেই ঋণের খাতা বন্ধ করে দেব কারণ আপনার পক্ষ থেকে সেটি পরিশোধ করা হয়েছে৷ যে ব্যক্তি সেই অর্থ প্রদান করেছিলেন, তিনি আমার কাছে কোনভাবেই ঋণী ছিলেন না; আপনি ছিলেন, কিন্তু তিনি এসে আপনার ঋণের হিসাব মিটিয়ে দিয়েছিলেন৷ এখনও যদি আমি দাবি করি যে আপনি আমার কাছে ঋণী তাহলে কি সেটি আমার পক্ষে ন্যায্য কাজ হবে? নিশ্চয় হবে না! যদিও আপনি নিজে পরিশোধ করেন নি, কিন্তু কেউ তো আপনার হয়ে সেই ঋণ মিটিয়ে দিয়েছিল৷ যে মুহুর্তে তিনি পাওনা অর্থ মিটিয়ে দিলেন, আপনি মুক্ত হয়ে গেলেন৷

সেই একইভাবে, যখন যীশু আমাদের পাপের মূল্য পরিশোধ করেছিলেন, তখন ঈশ্বর পাপের সেই ঋণ বাতিল করে বলেছিলেন, “তুমি নির্দোষ!” এর অর্থ কী? এর অর্থ আপনাকে মুক্ত ও নির্দোষ ঘোষণা করা হয়েছে; আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই৷ কাজেই, আমরা যখন সুসমাচার প্রচার করি, তখন আমরা জগতকে বলি, “ধার্মিক হওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না; ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার যোগ্য হয়ে উঠবার জন্য আপনার সংগ্রাম করার প্রয়োজন নেই; কেবলমাত্র যীশু যা করেছেন সেটিকে গ্রহণ করতে হবে৷

আপনার হিতার্থে করা তাঁর ত্রানকারী বলিদান গ্রহণ করুন এবং খ্রীষ্টে থাকুন৷ তিনি যা কিছু করেছিলেন সেগুলি আপনার নিমিত্ত৷ তিনি আপনার নিমিত্ত আহত হয়েছিলেন; আপনার জন্য প্রাণত্যাগ করেছিলেন; আপনার জন্যই তিনি কবরস্থ হয়েছিলেন৷ তিনি আপনার জন্য নরকে গিয়েছিলেন, যাতে আপনাকে নরকে যেতে না হয়৷ তিনি এক নতুন জীবন নিয়ে মৃতগনের মধ্য হতে উত্থিত হয়েছিলেন৷ এই নতুন জীবন সম্পর্কে সচেতন হয়ে চলুন: “অতএব আমরা তাঁহার মৃত্যুর উদ্দেশে বাপ্তিস্ম দ্বারা তাঁহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি; যেন, খ্রীষ্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনতায় চলি।” (রোমীয় ৬:৪)

🙇🏻‍♂️ প্রার্থনা
ধার্মিক পিতঃ, আমি আমার হিতার্থে কৃত যীশুর সেই বলিদানের জন্য তোমার ধন্যবাদ করি যার দ্বারা আমি ধার্মিক হয়েছি৷ আমি তোমার ধার্মিকতায় চলি এবং তা প্রকাশ করি৷ আমি জীবনের নুতনতায় চলতে চলতে শুচিশুদ্ধ, পবিত্রীকৃত, মহিমান্বিত হয়েছি, এবং খ্রীষ্টে আমার ধার্মিকতার জ্যোতি৷ হাল্লেলুইয়া!

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
রোমীয় ৩:২৪
রোমীয় ৩:২৪
রোমীয় ৫:৩-৫

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Thessalonians 4:1-18; Isaiah 59-60

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 6:11-20; Ezekiel 8-9
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities       in Bengali════━📖🖋️━════🗓️ Saturday, 12th Oct, 2024🔰 এটি কোনো গল্পকথা নয়✍🏻 পাস্তার ক্রিস 📖 “দ...
12/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Saturday, 12th Oct, 2024

🔰 এটি কোনো গল্পকথা নয়
✍🏻 পাস্তার ক্রিস

📖 “দেখ, আমি তোমাদিগকে এক নিগূঢ়তত্ত্ব বলি; আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব; এই মুহূর্ত্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব।” (১ করিন্থীয় ১৫:৫১-৫২)

মন্ডলীর Rapture বা স্থানান্তরণ যে কোনো মুহুর্তে, সহসাই হবে, এবং আশা করি আপনি নিজেকে প্রস্তুত করছেন৷ মানুষ তাদের রোজ নামচার কাজকর্ম করবে এবং তারপরই, হটাৎ করেই, আপনার চোখের পলক পড়তে যতটা সময় লাগে, ততটাই দ্রুততার সাথে, যারা নুতন জন্ম প্রাপ্ত, তারা এ জগৎ থেকে বিদায় নেবে৷ ঘটনাটি এতটাই দ্রুত ঘটবে!

১ থিষলনীকীয় ৪:১৬-১৭ এর বর্ণনাটি দেখুন: “কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে।“ দুটি তুরীধ্বনি হবে; প্রথম ধ্বনিটি কেবলমাত্র মৃত খ্রীষ্ট বিশ্বাসীরা শুনতে পাবে এবং তারা জীবিত হয়ে উঠবে৷ এরপর দ্বিতীয় তুরী ধ্বনি হবে, যেটি শেষ ধ্বনি৷ সেই দ্বিতীয় তুরীধ্বনির সময়ে, বাইবেল বলে যে, “পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত সকসঙ্গে তাহাদের সহিত মেষযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।”

প্রভু স্বর্গ থেকে অবতরণ করবেন, কিন্তু তিনি ভূমি স্পর্শ করবেন না; বরং, তিনি আকাশে অপেক্ষা করবেন, এবং আমরা তাঁর সাথে সাক্ষাত করবার উদ্দেশ্যে মেঘযোগে নীত হব৷ এই সব কিছুই এক মুহুর্তের মধ্যে ঘটে যাবে৷ আমরা পার্থিব মানুষ থেকে স্বর্গীয় স্বত্ত্বায় রূপান্তরিত হব, এবং তারপর আমরা চলে যাবো; এই জগতের বাইরে৷

আমরা এখান থেকে বিদায় নেওয়ার পর খবরের শিরোনাম কী হবে একবার ভেবে দেখুন: “ওরা চলে গেছে!” আমরা কোথায় হারিয়ে গেলাম সেটার উত্তর খুঁজতে এবং খুঁজে বেড়াতে বেড়াতে, মিডিয়াতে হুলুস্থুলু পড়ে যাবে৷ কিন্তু উত্তরগুলি তো রয়েছে বাইবেলে৷ সেই মুহুর্তে, যারা এখানে পড়ে থাকবে তারা বুঝতে পারবে যে যীশুকে বিশ্বাস না করে তারা কতই না ভয়ঙ্কর এক ভুল করেছে৷

এখন একাগ্র চিত্তে প্রভুর পরিচর্যা এবং আপনার সর্বান্তঃকরণ দ্বারা তাঁকে প্রেম করবার সময়৷ আমরা যা কিছু পিছু ফেলে আসি; সকল পার্থিব সম্পত্তি, সোনা, হীরা, ক্রেডিট কার্ড, বাড়ি, অর্থ ইত্যাদি, যেগুলি সেই সময়ের পূর্ব পর্যন্ত সুসমাচারের জন্য ব্যবহৃত হয় নি, সেগুলির সবকিছু অর্থহীন হয়ে পড়বে৷ এটা কোনো কল্পনা নয়; এটি এমন একটি বাস্তব যা ঘটবে, এবং যে কোনো মুহুর্তেই তা ঘটতে পারে৷

প্রস্তুত হয়ে জীবনযাপন করুন, আপনার হৃদয়কে এই জগতের ক্ষয়নীয় সম্পদের উপরে নয়, বরং উর্ধস্ত বিষয়ের প্রতি স্থির করুন৷ সেরা উপায়ে জীবনযাপন করুন, এবং যীশু খ্রীষ্টের নিমিত্ত নিজের সেরা ব্যক্তিত্বটি ধারণ করুন, দৃঢ় ও অটল থেকে, অধ্যাবসায় সহ প্রভুর কার্য করুন৷

🙇🏻‍♂️ পাপস্বীকার
আমার হৃদয় প্রভু এবং তাঁর দ্রুত পুনরাগমনের প্রতি মনোযোগী; সেই কারণে আমি প্রস্তুত হয়ে জীবনযাপন করি, বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম সহকারে প্রভুর কাজ করি৷ আমি সুসমাচার প্রচার এবং অন্যদেরকে Rapture এর নিমিত্ত প্রস্তুত করবার জন্য পবিত্র আত্মা কর্তৃক নিযুক্ত৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য
মথি ২৪:৪২
১ থিষলনীকীয় ৪:১৬-১৮

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
1 Thessalonians 1; 1 Thessalonians 2:1-16; Isaiah 54-56

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 5:1-14; Ezekiel 5-6
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities         in Bengali════━📖🖋️━════🗓️ Tuesday, 8th Oct,  2024🔰 সম্মিলনের পরিচর্যাকারীগণ✍🏻 যাজক ক্রিস📖 ...
08/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Tuesday, 8th Oct, 2024

🔰 সম্মিলনের পরিচর্যাকারীগণ
✍🏻 যাজক ক্রিস

📖 “বস্তুতঃ ঈশ্বর খ্রীষ্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতে ছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না; এবং সেই সম্মিলনের বার্ত্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন।” (২ করিন্থীয় ৫:১৯)

মনুষ্য প্রকৃতি দন্ডাজ্ঞার বাণীকে ভালবাসে কারণ সেই বার্তা মনুষ্য প্রকৃতির ত্রুটিগুলিকে চিহ্নিত করে| উদাহরণ স্বরূপ, যখন আপনি একথা প্রচার করেন এবং মানুষকে বলেন, “আমরা সকলেই পাপী; ঈশ্বর ব্যতীত কেউ ধার্মিক নয়”; তখন অনেক মানুষের কাছ থেকে স্বাভাবিকভাবে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হলো, “হ্যাঁ, এটা ঠিক|” যখন আপনি উত্তেজিতভাবে প্রভুর শীঘ্র পুনরাগমন সম্পর্কে আলোচনা করেন তখন এই ধরণের লোকেরা ভয়ার্ত হয়ে ওঠে, কারণ তারা তাদের পরিত্রাণ সম্পর্কে নিশ্চিত নয়| তারা মনমরা হয়ে ওঠে এবং অনিশ্চয়তার মধ্যে থাকে|

কিন্তু শুরুর পদটিতে পৌলের সমর্পণ টি পাঠ করুন| “বস্তুতঃ ঈশ্বর খ্রীষ্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতে ছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না; এবং সেই সম্মিলনের বার্ত্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন।” (২ করিন্থীয় ৫:১৯)| লক্ষ্য করুন এখানে বলা হয়েছে যে ঈশ্বর আমাদের নিকট “সম্মিলনের পরিচর্যা” সমর্পণ করেছেন, দন্ডাজ্ঞার পরিচর্যা নয়| এই পরিচর্যা নিশ্চিত করে বলে যে খ্রীষ্টের ত্রাণকার্যের মধ্যে ঈশ্বর বিদ্যমান ছিলেন, তিনি তাঁর বিরুদ্ধে সংঘটিত মানুষের পাপ ধরেন নি, বরং তিনি মানুষের সকল পাপ যীশুর উপরে দিয়েছিলেন| যীশু সমগ্র জগতের পাপ বহন করেছিলেন৷ যখন তিনি প্রাণত্যাগ করেছিলেন, তখন তাঁর মধ্যে প্রত্যেকের মৃত্যু হয়েছিল| তিনি সমগ্র জগতের নিমিত্ত পাপের পূর্ণ মূল্য প্রদান করেছিলেন৷ সুতরাং, বিচারের মনের মধ্যে, আমরা সকলেই মৃত| এই কারণেই ঈশ্বর তাঁর বিরুদ্ধে করা মানুষের পাপ গণ্য করছেন না|

কাজেই, যখন শয়তান আপনাকে প্রবঞ্চনা করবার চেষ্টা করবে এবং আপনার মধ্যে পাপবোধের ভাবনাকে চাগিয়ে তুলতে চাইবে, তখন তাকে বলবেন যে ঈশ্বর তাঁর বিরুদ্ধে করা মানুষের পাপ গণ্য না করে, জগতকে নিজের প্রতি সম্মিলিত করেছেন, এবং যে কেউ বিশ্বাস করে তার প্রতি আর দন্ডাজ্ঞা বর্তে না বরং খ্রীষ্টের মধ্যে তাকে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ করা হয়: “'যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্ম্মিকতা-স্বরূপ হই।” (২ করিন্থীয় ৫:২১)|

তিনি প্রত্যেককে এই বার্তাটি দিতে চান; খ্রীষ্ট যীশুতে ধার্মিকতাকে প্রাপ্তি সাধ্য করা হয়েছে; কারণ তিনি (ঈশ্বর) স্বয়ং, খ্রীষ্ট যীশুতে মানুষের পাপের মূল্য প্রদান করেছেন৷ এটিই আমরা আমাদের প্রারম্ভিক পদে পাঠ করেছিলাম: “বস্তুতঃ ঈশ্বর খ্রীষ্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতে ছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না; এবং সেই সম্মিলনের বার্ত্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন।”

“গণনা” করা এই পরিভাষাটিকে দেখুন; এটি একটি আইনি পরিভাষা, যার অর্থ হলো “অভিযুক্ত করা”| ঈশ্বর মানুষকে তাদের পাপের দ্বারা অভিযুক্ত করছেন না| এই কারণেই এটিকে “শুভ সমাচার” বলা হয়ে থাকে| আপনি সেই সম্মিলনের বার্তার একজন রাজদূত; আপনার কাছে সম্মিলনের পরিচর্যা রয়েছে, দন্ডাজ্ঞার পরিচর্যা নয়| হাল্লেলুইয়া!

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় পিতা, তোমার সম্মিলনের বার্তাবাহক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ| রাজ্যের একজন রাজদূত হওয়ার দরুন,আমি বিশ্বাস, প্রত্যাশা ও প্রেমকে ছড়িয়ে দিই, সাহসের সাথে পরিত্রাণের এই বার্তা ঘোষণা করি যা পাপীদেরকে অন্ধকারের রাজ্য থেকে ঈশ্বরের পুত্রের প্রতাপপূর্ণ স্বাধীনতায় আনয়ন করে, যীশুর নামে| আমেন|

📚 অতিরিক্ত অধ্যয়নের জন্য:
হিতোপদেশ ১১:৩০
রোমীয় ৮:১
রোমীয় ৫:৮

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
Colossians 1:24-29; Colossians 2:1-5; Isaiah 46-47

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Hebrews 2:10-18; Lamentations 4-5
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Rhapsody Of Realities       in Bengali════━📖🖋️━════🗓️ Saturday, 5th Oct,  2024🔰 প্রকৃত পূর্ণতা খ্রীষ্টে✍🏻 যাজক ক্রিস📖 “'...
05/10/2024

Rhapsody Of Realities
in Bengali
════━📖🖋️━════
🗓️ Saturday, 5th Oct, 2024

🔰 প্রকৃত পূর্ণতা খ্রীষ্টে
✍🏻 যাজক ক্রিস

📖 “'কেননা তাঁহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা” (প্রেরিত ১৭:২৮)

মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছিল, এবং সেই কারণেই জাগতিক মানুষেরাও অতুলনীয় সক্ষমতা ও সম্ভাবনার অধিকারী হয়৷ সমগ্র ইতিহাস জুড়েই, আমরা লক্ষ্যনীয় অগ্রগতি ও প্রবর্তন দেখে এসেছি যেগুলি জগতকে রূপ প্রদান করেছে৷ যুগযুগ ধরে প্রযুক্তি, শিল্প ও বিজ্ঞানে মানুষের সাফল্যগুলির কথাই ধরুন৷

নিঃসন্দেহে এই সাফল্যগুলি উল্লেখযোগ্য, কিন্তু জীবনে এইগুলির চাইতেও অধিক অনেক কিছু রয়েছে৷ আমরা জানি যে বিস্ময়কর সাফল্যগুলি স্পর্শ করা সত্ত্বেও, এখনও বহু মানুষ শুন্যতার একটি মূল সমস্যার সাথে লড়াই করছে; তারা জীবনকে সহজতর করে তোলবার জন্য অনেক কিছু সৃষ্টি করে, তারা মনে করে সেগুলি সুখ বয়ে আনবে, কিন্তু তারপরেও তারা অসন্তুষ্ট রয়ে যায়৷

উদাহরণ হিসাবে, এমন একজন অধ্যাপক সম্পর্কে চিন্তা করুন যিনি প্রচুর জ্ঞানার্জন করেছেন, তা সত্ত্বেও “জীবনের” অর্থ বুঝতে তার সমস্যা হয়৷ তার শিক্ষাগত সক্ষমতা থাকা সত্ত্বেও তার কোনো শান্তি বা সন্তুষ্টি নেই, এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি নিজ জীবন সমাপ্ত করবার সিদ্ধান্ত নেন৷ কতটা দুঃখজনক! এই সুস্পষ্ট দৃষ্টান্তটি প্রমাণ করে যে একজন ব্যক্তি যতই জ্ঞান বা সাফল্য অর্জন করুক না কেন, প্রকৃত পূর্ণতা রয়েছে খ্রীষ্টে এবং একমাত্র খ্রীষ্টেই৷

আজকের দিনেও, এমন অনেকে আছে যারা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা প্রশ্ন করছে, “আমরা এখানে কেন?” তারা পৃথিবীতে অনেক কিছু সঞ্চয় করেছে, কিন্তু এখনও পূর্ণতার সন্ধান করছে৷ অথবা তাদের কথা ভাবুন যাদের অনেক সুখ্যাতি রয়েছে, তারপরেও তাদেরকে এই প্রশ্ন করতে দেখা যায়, “আনন্দ কোথায়?” ইতিহাস এমন ধনী ব্যক্তিদের ঘটনায় পরিপূর্ণ, যারা, তাদের ধন সম্পদ থাকা সত্ত্বেও শূন্য ও অপূর্ণ বোধ করেছিল৷

অনেক বছর আগের ঘটনা৷ একজন প্রচুর ধনী মানুষ, যিনি একটি ধনবান পরিবারের সদস্য৷ তার সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও, তিনি বলেছিলেন, “আমি যে কেন সুখী না তা জানি না৷ হয়তো আমাকে দরিদ্রতার স্বাদ গ্রহণ করতে হবে কারণ ওই একটি মাত্র বিষয়কেই আমি কখনও চেখে দেখি নি৷” তিনি সর্বস্ব পরিত্যাগ করেছিলেন এবং একাকী সন্ন্যাসীর জীবনযাপন করবেন বলে স্থির করেছিলেন৷ কিন্তু এত কিছুর পরেও তিনি আনন্দের দেখা পান নি, কারণ জীবনে প্রকৃত পূর্ণতা এই জগতে নয় বরং খ্রীষ্টে পাওয়া যায়৷

খ্রীষ্টই হলেন সকল আনন্দের, সকল শান্তির, এবং সকল পূর্ণতার উত্স৷ তাঁর বাইরে, সকল কিছুই ক্ষনস্থায়ী ও অর্থহীন৷ তাঁর মধ্যেই, আপনি জীবনের অর্থ, যে উদ্দেশ্যে আপনি সৃষ্ট হয়েছিলেন, এবং যে প্রকৃত আনন্দ পরিস্থিতিতে ছাপিয়ে যায় তার সন্ধান লাভ করেন৷ খ্রীষ্টে, আপনি ঈশ্বরের সকল মঙ্গলের সন্ধান লাভ করেন৷ হাল্লেলুইয়া!

🙇🏻‍♂️ প্রার্থনা
প্রিয় প্রভু যীশু, আমার প্রকৃত পূর্ণতা, আনন্দ ও শান্তির উত্স হওয়ার জন্য তোমার ধন্যবাদ করি৷ তুমিই আমার বেঁচে থাকবার কারণ; আমার সন্তুষ্টি এবং নির্ভেজাল আনন্দ পবিত্র আত্মা কর্তৃক তোমার সাথে আমার সম্পর্ক থেকে আসে৷ এবং আমি তোমার ধন্যবাদ করি কারণ অন্য অনেককে এই একই উদ্দেশ্য, অনন্তকালীন আনন্দ এবং প্রকৃত পূর্ণতার জীবনে আনতে তুমি আমাকে সাহায্য কর৷ আমেন৷

📚 অতিরিক্ত অধ্যয়ণ
যোহন ১০:১০
যোহন ১৫:১১
গীতসংহিতা ১৬:১১

☝🏻 1-YEAR BIBLE READING PLAN
Philippians 3:12-21; Philippians 4:1-3; Isaiah 40-41

✌🏻 2-YEAR BIBLE READING PLAN
Philemon 1:10-25; Lamentations 1
--------------------------------------
🎉 REACHOUT WORLD DAY WITH PASTOR CHRIS ✨
https://fb.me/8VI0xUWTw
--------------------------------------
For more information:
+91 98198 40851

Visit us:
🌐 Christ Embassy India
www.christembassyindia.org

🔺 SUBSCRIBE to our YouTube Channel:
https://youtube.com/ChristEmbassyIndia

Follow us on,
Facebook :
Christ Embassy India
📲 https://fb.com/PastorChrisInEveryHome
Christ Embassy India, VC
📲 https://fb.com/ChristEmbassyIndiaZone

Instagram :
Christ Embassy India
https://instagram.com/ChristEmbassyIndia

Thank you.
God bless you 🙏🏻

Address

Mumbai
400064

Alerts

Be the first to know and let us send you an email when Rhapsody of Realities Bengali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Rhapsody of Realities Bengali:

Share